এক্সপ্লোর

Weather Updates: আন্দামানে শুরু ভারী বর্ষণ, কবে ভিজবে বাংলা? জানিয়ে দিল আবহাওয়া দফতর

West Bengal Weather: চলতি বছরে আগাম বর্ষা ঢুকে ছিল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। সেখানে এখন লাগাতার ভারি থেকে অতি ভারি বৃষ্টি হচ্ছে।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: বাংলায় বর্ষা ঢুকবে দেরিতে। আন্দামানে আগাম এলেও দেশের মূল ভূখন্ডে বর্ষা ঢুকতে অনেকটাই দেরি হচ্ছে। উত্তর-পূর্ব ভারত হয়ে বাংলায় কবে বর্ষা প্রবেশ করবে বর্ষা তা নিয়ে সন্ধিহান আবহাওয়াবিদরা।

চলতি বছরে আগাম বর্ষা ঢুকে ছিল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। সেখানে এখন লাগাতার ভারি থেকে অতি ভারি বৃষ্টি হচ্ছে। ১৯ মে নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা ঢুকে পড়ার পর সেখানেই থমকে দাঁড়িয়ে যায়। এর পর তার সামান্যই অগ্রগতি হয়েছে।

আবহাওয়া দফতরের ক্যালেন্ডার অনুযায়ী ১ জুন আরব সাগর পেরিয়ে ভারতের মূল ভূখণ্ড কেরলে প্রবেশ করার কথা দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর। ইতি মধ্যে ৬দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত বর্ষা লাক্ষাদ্বীপের কাছেই আটকে আছে। ইতিমধ্যেই দক্ষিণ-পূর্ব আরব সাগরে ঘুর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপ আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। শেষ পর্যন্ত এই সিস্টেমের হাত ধরেই কেরলে বর্ষা প্রবেশ করতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

ভারতের মূল ভূখণ্ড কেরলের পর একেবারে দক্ষিণ ভারত থেকে উত্তর-পূর্ব ভারতে চলে আসে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম মেঘালয় হয়ে উত্তরবঙ্গে প্রবেশ করে বর্ষা। উত্তরবঙ্গের জলপাইগুড়িতে ৭ জুন বর্ষা প্রবেশের স্বাভাবিক দিন। এখন রাজ্যে যে তাপপ্রবাহের পরিস্থিতি চলছে তাতে এবার বর্ষা বেশ কয়েক দিন পরে ঢুকবে বলে অনুমান আবহাওয়াবিদদের। উত্তর বঙ্গোপসাগরে অনুকূল পরিস্থিতি না থাকার কারণেই দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকবে দেরিতে।

নেই স্বস্তি, বাংলায় বাড়বে অস্বস্তি 

আগুন গরমে আরও কয়েকদিন পুড়তে চলেছে বাংলা। কলকাতায় ৪০ ডিগ্রি ছুঁতে পারে পারদ। আরও ৫ দিন তাপপ্রবাহ চলবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১১টি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। একদিকে লু বইবে, আরেক দিকে প্যাচপ্যাচে গরমে বাড়বে অস্বস্তি। সর্বোচ্চ তাপমাত্রার সঙ্গে সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রাও বাড়বে। ফলে দিনের পর রাতেও অস্বস্তিকর আবহাওয়া। দার্জিলিং জেলার সমতল এলাকা ও উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। ঝাড়খণ্ড ও সিকিমেও তাপপ্রবাহের সতর্কতা রয়েছে।                                                   

 

আরও পড়ুন, আসছে 'বিপর্যয়', প্রবল ঘূর্ণিঝড়ের কবলে তছনছ হতে পারে ভারতের উপকূল!

সেরা শিরোনাম

পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget