এক্সপ্লোর

Weather Update: ডিসেম্বরের শেষ পর্বে শীতের ঝোড়ো ব্যাটিং শুরু, প্রথমবার কলকাতায় ১৩ ডিগ্রির নীচে নামল পারদ !

West Bengal Weather Update : চলতি সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া ? জানিয়েছে আবহাওয়া দফতর। 

কলকাতা: ডিসেম্বরের শেষ পর্বে শীতের ঝোড়ো ব্য়াটিং শুরু। চলতি মরশুমে প্রথমবার কলকাতায় ১৩ ডিগ্রির নীচে নামল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার পাশাপাশি উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও শীতের আমেজ। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস। চলতি সপ্তাহে জাঁকিয়ে শীতের আমেজ বজায় থাকবে, জানিয়েছে আবহাওয়া দফতর। 

আরও পড়ুন, স্ত্রী-কন্যাকে নিয়ে ব্রিটেনে কাটিয়েছেন ১৭ বছরের স্বেচ্ছানির্বাসন,বাংলাদেশে খালেদা পুত্র ফেরায় নতুন সমীকরণ?

জাঁকিয়ে শীত পড়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়

শুক্রবার কলকাতার তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে বলে আগেই পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। এবার সেই পূর্বাভাসই সত্যি হল। যদিও এরপরে ফের বাড়বে তাপমাত্রা বলেই পূর্বাভাস।শুক্রবারের পরে ৫ দিন ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। জাঁকিয়ে শীত পড়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।

দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় কেমন আবহাওয়া ?

আবহাওয়া দফতর সূত্রে খবর, দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়  গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ ডিগ্রি সেলসিয়াস, আলিপুরদুয়ারে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস এবং শ্রীনিকেতনে ছিল ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর আবহবিদ  সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেছেন, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় শীতল দিনের পরিস্থিতি তৈরি হবে। এক্ষেত্রে দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় ৫ ডিগ্রি কম থাকবে। রাতের তাপমাত্রা ১০ ডিগ্রি বা তার নীচে থাকবে। 

উত্তরবঙ্গে শীতল দিনের পরিস্থিতি

 কলকাতা ও সংলগ্ন এলাকায় গতকাল ছিল মরশুমের শীতলতম দিন। উত্তরবঙ্গে শীতল দিনের পরিস্থিতি হয়েছিল দুই জেলায়। ঘন কুয়াশা উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে হালকা মাঝারি কুয়াশা। আগামী দুদিন কমবে তাপমাত্রা। বছরের শেষ বা নতুন বছরের শুরুতে সামান্য বাড়তে পারে তাপমাত্রা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃহস্পতিবার ছিল মরশুমের শীতলতম দিন।

 কলকাতার তাপমাত্রা আরো কিছুটা নামতে পারে, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় শীতল দিনের পরিস্থিতি তৈরি হবে

 কলকাতার তাপমাত্রা আরো কিছুটা নামতে পারে। তারপর পরবর্তী ৫ দিন ফের ১৩-১৪ ডিগ্রি বা তার কাছাকাছি থাকবে তাপমাত্রা। বর্ষ শেষের দিনগুলিতে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২-৩ ডিগ্রি কম থাকবে। কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় শীতল দিনের পরিস্থিতি তৈরি হবে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Alert: ভারী দুর্যোগের জন্য সপ্তাহান্তে স্বাধীনতা দিবসে জারি হলুদ সতর্কতা, একাধিক জেলায় প্রবল বর্ষণ-ঝড়
ভারী দুর্যোগের জন্য সপ্তাহান্তে স্বাধীনতা দিবসে জারি হলুদ সতর্কতা, একাধিক জেলায় প্রবল বর্ষণ-ঝড়
Ayushman Bharat: 'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন

ভিডিও

Ayushman Bharat News: রবিবার থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমারও কার্ড না থাকলে হাসপাতালেই পূরণ করা যাবে ফর্ম
Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget