এক্সপ্লোর

Durga Puja 2025: নেই বৃষ্টি, মহাষষ্ঠীতে জনজোয়ারে ভাসল কলকাতা ! ঘেমেনেয়ে লম্বা লাইনে দাঁড়িয়েও মুখে হাসি দর্শনার্থীদের

Durga Puja 2025 Maha Sashthi Update: মহাষষ্ঠীতে জনজোয়ারে ভাসল কলকাতা ! উত্তর থেকে দক্ষিণে কোথায় কী অবস্থা ? দেখুন একনজরে

কলকাতা: চলতি সপ্তাহের শুরুতেই কয়েক ঘণ্টার বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছিল কলকাতা। একাধিক পুজো মন্ডপের প্রবেশ দ্বারও খুলে পড়েছিল। পুজোর মুখে ঠিক তখনই এসেছিল আরও এক সাবধানবাণী, যে ভরাপুজোর মধ্যেই ফের ভারী বর্ষণের হতে পারে কলকাতায়। যদিও সেই সতর্কতা এখনও রয়েছে। তবে প্রকৃতির ভয়াবহ রূপ গতকাল দেখতে হয়নি এ শহরকে। তাই আজ মহাষষ্ঠীতে তাই জনজোয়ারে ভেসেছে কলকাতা। 

আরও পড়ুন, কাটল জট, ২০ ঘণ্টা বন্ধ থাকার পর, অবশেষে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হল মহম্মদ আলি পার্কের পুজো মণ্ডপ

নতুন জামাকাপড় কি সব আলমারিতেই তোলা থাকবে ? বৃষ্টিতে কি মাটি হবে এই পুজো ? এমন আশঙ্কা যখন মনের মধ্যে ঘুরছে, ঠিক তখনই আত্মবিশ্বাস জোগাল পঞ্চমী এবং আবহাওয়া দফতরের খবর। গতকাল রাতে আকাশে মেঘ ছিল ঠিকই। কিন্তু বাইরে বেরিয়ে ভিজতে হয়নি দর্শনার্থীদের। একেই আজ রবিবার, তার উপর আবার ষষ্ঠী। সবমিলিয়ে উত্তর, মধ্য, দক্ষিণ কলকাতার অলিতে গলিতে ঢাকের আওয়াজ, আলোর রোশনাই। লাইন দিয়ে ঠাকুর দেখতে ফের মেতেছে বাঙালি। হাওয়াই মিঠাই হাতে বাবার কোলে কচিকাদের ফের মিলেছে দেখা। কেউ লেখকের জীবনি, কেউবা ডারউইনবাদ- উত্তরের শ্রীভূমি থেকে শিকদার বাগান, ওদিকে দক্ষিণের চেতলা অগ্রণী থেকে মুদিয়ালি, একে অপরকে টেক্কা দিচ্ছে। যদিও এই পুজোয় একাধিক ইস্যুতে মাঝে ছন্দ কেটেছিল দুএক জায়গায়। তবে তাও এখন মিটে গিয়েছে। ২০ ঘণ্টা বন্ধ থাকার পর, অবশেষে ফের দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে মহম্মদ আলি পার্কের পুজো মণ্ডপ। অপরদিকে, বিজেপি নেতা সজল ঘোষের পুজোয় দেখা গেল সাসপেন্ডেড টিএমসিপি নেত্রী রাজন্যা হালদারকে।

কোথাও বিষয় ভাবনায় অভিনবত্ব। কোথাও সাবেকিয়ানার ছোঁয়া। ষষ্ঠীতে এরকমই কয়েকটি পুজো পেল এবিপি আনন্দর বিশেষ সম্মান। বোধন হয়েছে। ষষ্ঠীর রাজপথেই যেন অষ্টমীর আমেজ। রাত বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে মণ্ডপে মণ্ডপে বাড়ছে ভিড়ও। কোথাও থিম। কোথাও সাবেকিয়ানার ছোঁয়া।যার নেপথ্যে পুজো উদ্যোক্তাদের বছরভর পরিকল্পনা আর পরিশ্রম। সেই পরিকল্পনা ও পরিশ্রমের স্বীকৃতি এবিপি আনন্দের বিশেষ সম্মান। কাঁকুড়গাছি মিতালি-র পুজো এবার পড়ল ৮৯ তম বর্ষে। এই পুজোর থিম-'সখের বাজার'। মণ্ডপ চত্বরে ফুটিয়ে তোলা হয়েছে একটুকরো বাজার। রাজারহাটের ম্য়াগনোলিয়া অক্সিজেনের পুজো এবার নজর কেড়েছে। ছিমছাম পরিবেশ! প্রতিমায় রয়েছে সাবেকিয়ানার ছোঁয়া....! নেতাজিনগর নাগরিকবৃন্দের পুজো ১৫ বছরে পড়ল। থিম হিসেবে উঠে এসেছে নবনির্মিত দিঘার জগন্নাথ মন্দির!
 

থিমের আদলে সেজেছে প্রতিমা! অশোকনগর সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো  এবার ৭৬ বছরে পড়ল! তাদের থিম- 'বাংলা আমার মায়ের ভাষা'। মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে বাংলা বর্ণমালা! নিউ টাউনের বিডি ব্লক কালচারাল অ্য়াসোসিয়েশন -এর পুজোর এবার দশম বর্ষ! থিম হিসেবে তুলে ধরা হয়েছে লালকেল্লাকে! উত্তর থেকে দক্ষিণ....পুজোর আনন্দে সামিল শহরবাসী! লম্বা ভিড় ঠেলে চলছে মণ্ডপ ও প্রতিমা দর্শন।

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
GKSS Poll: দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র
Calcutta Medical College: ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা
ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget