এক্সপ্লোর

WB Weather Update: আজ আপনার জেলায় কি বৃষ্টি হবে? নাকি চড়বে পারদ, বাড়বে তাপমাত্রা?

West Bengal Weather: আজ কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস? কোথায় চড়বে পারদ, বাড়বে তাপমাত্রা

কলকাতা: চৈত্র চলছে। কখনও আকাশ কালো করে বৃষ্টি হচ্ছে। কখনও আবার কড়া রোদে প্রাণ ওষ্ঠাগত হচ্ছে। আগামী কয়েকদিন রাজ্যে কোথায় কেমন তাপমাত্রা থাকবে। বৃষ্টি হতে পারে কোথায়? তাপমাত্রা কোথায় পৌঁছবে। এসবই বিস্তারিত ভাবে জানালেন আলিপুর আবহাওয়া দফতরের DDGM সোমনাথ দত্ত।

বৃহস্পতিবার কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গের নানা জেলায় ছাড়া ছাড়া (isolated rainfall) বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছিল। শুক্রবার অবশ্য দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়নি। তবে বীরভূম, নদিয়া ও বর্ধমান জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল। এর মধ্যে দার্জিলিং ও কালিম্পংয়ে Scattered rainfall বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছিল। শুক্রবারও উত্তরবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। 

তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস:
চৈত্র মাস চলছে। আর কদিন পরেই বৈশাখ মাস পড়বে। এই সময়ে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকে। তবে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে হঠাৎ করে লাফ দিয়ে তাপমাত্রা বাড়বে না। আস্তে আস্তে রাজ্যের তাপমাত্রা বাড়বে। দিন দিন ১-২ ডিগ্রি করে আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে। 

পশ্চিমের জেলাগুলিতে কেমন তাপমাত্রা:
বৃহস্পতিবার পুরুলিয়ার তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। কদিনের মধ্যেই তা ৩৮ ডিগ্রি ছোঁবে। আসানসোলে বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। বিষ্ণুপুরে বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। যা শনিবার ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। বৃহস্পতিবার মেদিনীপুরের তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। শনিবার তা ছুঁতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। 
মেদিনীপুর ৩৭- ৩৮

ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে কলকাতাতেও:
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে বৃহস্পতিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সেই তাপমাত্রা হতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। পরশুদিন তা হতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

তবে এই মুহূ্র্তে রাজ্য়ে কোথাও তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই। কারণ এখন ৪০ ডিগ্রির উপর তাপমাত্রা যায়নি। দোলের দিন এই রাজ্যের বেশ কিছু জেলায় বিকেলের পর থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে। ঝোড়ো হাওয়াও বয়েছে। তার আগেও কয়েকদিন বৃষ্টি দেখেছে কিছু জেলা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: ২০০০-এর নোট নিয়ে বড় ঘোষণা RBI-এর! কী হবে ১ এপ্রিল?

 

সেরা শিরোনাম

West Bengal News Live : অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
Durgapur News: দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
Sandip Ghosh ED Summon: আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় অবশেষে ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ
আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় অবশেষে ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ

ভিডিও

Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget