এক্সপ্লোর

North Bengal Weather: শিলাবৃষ্টির সম্ভাবনা এই জেলাগুলিতে, আজ কেমন আবহাওয়া উত্তরবঙ্গে ?

North Bengal Weather Update: আজ কেমন আবহাওয়া উত্তরবঙ্গে ?

দার্জিলিং: কখনও তুষারপাত, কখনও আবার শিলাবৃষ্টি পাহাড়ে। কেমন থাকবে আগামীকাল উত্তরবঙ্গের আবহাওয়া ? জানাল হাওয়া অফিস (Weather Office)।  উত্তরবঙ্গে দুই দিনাজপুরে শৈত্য প্রবাহের মত পরিস্থিতি। দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে সকালে বিক্ষিপ্তভাবে কুয়াশা থাকবে। কুয়াশার দাপট বেশি হওয়ার সম্ভাবনা জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়।

উত্তরবঙ্গে ২১ থেকে ২২ তারিখের মধ্যে, বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। প্রধানত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। বজ্রবিদ্যুৎ-র সম্ভাবনা থাকছে দুই এক জায়গায়। ২২ তারিখ  উত্তরবঙ্গে ক্ষেত্রে মালদা, দুই দিনাজপুর, দার্জিলিং, কালিম্পঙে শিলাবৃষ্টির বেশি সম্ভাবনা থাকছে ।উত্তরবঙ্গে ২৩ তারিখে দুই এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। ২৪ তারিখে ফের বাড়তে পারে। 

উত্তরবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল -              

  • আলিপুরদুয়ার
  • উত্তর দিনাজপুর
  • কালিম্পং
  • কোচবিহার
  • জলপাইগুড়ি
  • দক্ষিণ দিনাজপুর
  • দার্জিলিং
  • মালদা

    দেখে নেওয়া যাক আজ কোন জেলার কেমন আবহাওয়া আজ                                   
     
    জেলা আবহাওয়ার
    হাইলাইট
    দার্জিলিং 
    বর্ষণ: 0%
    আর্দ্রতা: ৪৯%
    বাতাস: ৫ কিমি/ঘণ্টা
    জলপাইগুড়ি 
    বর্ষণ: 0%
    আর্দ্রতা: ৭৫%
    বাতাস: ৩ কিমি/ঘণ্টা
    কালিম্পং
    বর্ষণ: 0%
    আর্দ্রতা: ৭৫ %
    বাতাস: ৫ কিমি/ঘণ্টা
    আলিপুরদুয়ার
    বর্ষণ: 0%
    আর্দ্রতা: ৪১ %
    বাতাস: ৮ কিমি/ঘণ্টা

    কোচবিহার

    বর্ষণ: 0%
    আর্দ্রতা: ৬৬%
    বাতাস: ১০ কিমি/ঘণ্টা
    উত্তর দিনাজপুর
    বর্ষণ: 0%
    আর্দ্রতা: ৫৫ %
    বাতাস: ৩ কিমি/ঘণ্টা
    দক্ষিণ দিনাজপুর
    বর্ষণ: 0%
    আর্দ্রতা: ৫৫%
    বাতাস: ৩ কিমি/ঘণ্টা
    মালদা
    বর্ষণ: 0%
    আর্দ্রতা: ৫৩ %
    বাতাস: ১১ কিমি/ঘণ্টা

    আবহাওয়ার আপডেট: আবহাওয়া দফতরের তরফে সৌরিস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন , ২১ থেকে ২২ তারিখের মধ্যে, বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই। প্রধানত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।  বজ্রবিদ্যুৎ-র সম্ভাবনা থাকছে দুই এক জায়গায়। এখানেই শেষ নয়, সঙ্গে ৩০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে কোনও কোনও জায়গায়। দুই এক জায়গায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা থাকছে।

    এদিকে ইতিমধ্যেই দিনের তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে। বর্তমানে স্বাভাবিক তাপমাত্রার থেকে প্রায় ২ থেকে ৩ ডিগ্রি বেশি রয়েছে। যেমন কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী ২৪ ঘণ্টার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৩ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিকের থেকে বেশি চলছে। কলকাতার ক্ষেত্রে হয়তো ২৩ ডিগ্রির কাছাকাছি থাকবে। এটা স্বাভাবিকের থেকে প্রায় ৩-৪ ডিগ্রি বেশি। তাপমাত্রা বেশি রয়েছে। সেই সঙ্গে বঙ্গোপসাগর থেকে জলীয়বাস্পের প্রবেশ যথেষ্ট বেশি রয়েছে। এবং উত্তর পশ্চিমের শুষ্ক হাওয়ার জেরেও কিছু প্রভাব রয়েছে। 

    আরও পড়ুন, আধার কার্ড বাতিল, পরীক্ষায় বসতে বাধা, ছাত্রীর পাশে মুখ্যমন্ত্রী

    ২২ তারিখে শিলাবৃষ্টির বেশি সম্ভাবনা থাকছে পূর্ব-পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। তবে ২৩ ফেব্রুয়ারি বৃষ্টি কমে আসবে। তবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাতেই মূলত বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে যাবে।  প্রধানত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের দুই এক জায়গায়। তবে তাপমাত্রা কিছুটা বেশিই থাকবে।

সেরা শিরোনাম

Ramakrishna Mission: রাসের বিসর্জনে তারস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় নবদ্বীপে রামকৃষ্ণ মিশনের সম্পাদককে হেনস্থার অভিযোগ
রাসের বিসর্জনে তারস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় নবদ্বীপে রামকৃষ্ণ মিশনের সম্পাদককে হেনস্থার অভিযোগ
TMC News: নতুন বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম ‘চিটফান্ড, একটি রাজনৈতির থ্রিলার’, আগেই বিধিসম্মত সতর্কীকরণ দিলেন
নতুন বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম ‘চিটফান্ড, একটি রাজনৈতির থ্রিলার’, আগেই বিধিসম্মত সতর্কীকরণ দিলেন
BJP News: বিজেপি কর্মীর বিয়েতে তারস্বরে DJ, প্রতিবাদ করায় আবাসনে ঢুকে চলে হামলার অভিযোগ নেত্রীর বিরুদ্ধে
বিজেপি কর্মীর বিয়েতে তারস্বরে DJ, প্রতিবাদ করায় আবাসনে ঢুকে চলে হামলার অভিযোগ নেত্রীর বিরুদ্ধে
West Bengal News Live Updates: এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'
এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget