এক্সপ্লোর

West Bengal Weather: বাড়ির বাইরে গেলে সঙ্গে রাখুন ছাতা, আজ কোথায় বৃষ্টির পূর্বাভাস?

WB Weather Update: দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় মেঘলা আকাশ দেখা যাবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: শীতের বিদায় কার্যত হয়ে গিয়েছে। গরমও অনুভূত হয়েছে। এবার বৃষ্টির ভ্রূকূটি রাজ্য়ে। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশিরভাগ জেলাতেই আজ আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ (Thunderstorm in WB) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চার-পাঁচটি জেলায় শিলাবৃষ্টির সমস্যা হয়েছে, সঙ্গী হতে পারে দমকা ঝোড়ো হাওয়া। আবহাওয়াবিদেরা জানাচ্ছেন, রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে। শনিবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে বলেও খবর।   

আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির (Rain Forecast in West Bengal)  সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও।

আর কোথায় বৃষ্টি হবে?
বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গী হতে পারে ঝোড়ো হাওয়া। ঝোড়ো হাওয়ার গতিবেগ সর্বোচ্চ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কতদিন বৃষ্টির পূর্বাভাস?
শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে। বাকি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে কোথাও বৃষ্টি, কোথাও আবার শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সতর্কতা। শুক্রবারও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনি ও রবিবার দার্জিলিং ও কালিম্পং এর কিছু এলাকায় দু এক পশলা হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।

কলকাতায় কেমন আবহাওয়া?
কলকাতায় (Kolkata Weather) দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেড়েছে। আংশিক মেঘলা আকাশ থাকবে। বেলা বাড়লে অস্বস্তিও বাড়বে। আজ বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।

আরও পড়ুন: ৩ পূর্ণ করল জেহ! রাহাকে নিয়ে পার্টিতে পৌঁছলেন মামা রণবীর, দেখা মিলল বায়ু-ইনায়া-তৈমুরের 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bardhaman Terrorist Hamim Mondal: সরকারের ব্যান করা অ্যাপের মাধ্যমে তথ্য আদান প্রদান, হামিমকে জেরায় চাঞ্চল্যকর তথ্য বেঙ্গল STF-এর
সরকারের ব্যান করা অ্যাপের মাধ্যমে তথ্য আদান প্রদান, হামিমকে জেরায় চাঞ্চল্যকর তথ্য বেঙ্গল STF-এর
News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Tulu Mondal: গ্রেফতার মিনার, এবার টুলু মণ্ডলের আরও এক আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে হানা পুলিশের
গ্রেফতার মিনার, এবার টুলু মণ্ডলের আরও এক আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে হানা পুলিশের
Blood Bank Scam: 'রক্ত নিয়ে কারবার', ব্লাড ব্যাঙ্কগুলির জন্য কড়া নির্দেশ স্বাস্থ্যভবনের, কী বার্তা দেওয়া হল ?
'রক্ত নিয়ে কারবার', ব্লাড ব্যাঙ্কগুলির জন্য কড়া নির্দেশ স্বাস্থ্যভবনের, কী বার্তা দেওয়া হল ?

ভিডিও

Joy Goswami:জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা
Militant Arrest: অর্পিতার থেকে উদ্ধার একটি ফোন, দুটি সিমকার্ড, দাবি STF-এর
Agnimitra Paul: রাস্তায় বালি, পাথর ফেলে রাখলে মোটা অঙ্কের জরিমানা, কড়া বার্তা অগ্নিমিত্রা পালের
EB Raid: কোন জিনিসের কী দাম? খাস কলকাতার একাধিক বাজারে হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সদস্যদের
Militant Arrest: হাওড়ার পিলখানার কাছে হামিমের দোকানের হদিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget