এক্সপ্লোর

Weather Update : আকাশ কালো করে আসছে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, আজ গরম থেকে স্বস্তি কোন কোন জেলার?

Kolkata Weather Update : বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় ও বৃষ্টির সম্ভাবনার কথা জানাল হাওয়া - অফিস।

অরিত্রিক ভট্টাচার্য , কলকাতা : গত কয়েকদিন ধরেই ভোগাচ্ছিল গরম। উর্ধ্বমুখী তাপমাত্রার পাশাপাশি আপেক্ষিত আর্দ্রতা। ফলে প্যাচপ্যাচে ঘাম সারাদিনের সঙ্গী। অবশেষে সুখবর দিন আবহাওয়া দফতর। ভারতে বর্ষা ঢুকলেও কলকাতার কাছেপিঠে আসতে এখনও বেশ কয়েকদিন বাকি। তবে  বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় ও বৃষ্টির সম্ভাবনার কথা জানাল হাওয়া - অফিস। প্রতিবেশী রাজ্য ওড়িশায় প্রবল ঝড় ও বৃষ্টির মধ্যে বাজ পড়ে মৃত্যু হয়েছে ৯ জনের।  

 দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া 

শনি ও রবিবার গরম ও অস্বস্তি থাকবে ঠিকই, তবে বিকেলের দিকে স্বস্তির বৃষ্টি হতে পারে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে গরম বেশি থাকবে।  বিকেলের পর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলেই মনে করছে আবহাওয়া দফতর। বইতে পারে ঝোড়ো হাওয়া।           

উত্তরবঙ্গের আবহাওয়া চিত্র

উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।আবহাওয়া দফতর জানাচ্ছে, ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড় বৃষ্টির দাপট এই কয়েকদিন একটু বেশিই থাকবে উত্তরবঙ্গের পাঁচ জেলাতে। দার্জিলিং থেকে মালদা, সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে। এই জেলাতে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা। শনিবার থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তর দিনাজপুর জেলাতেও।      

কলকাতার আবহাওয়ার  পূর্বাভাস 

অন্যদিকে, কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে । মাঝে মাঝে রোদ, মাঝে মাঝে বৃষ্টি হবে। সকালের দিকে রোদের তেজ কম থাকলেও থেকে বেলা বাড়লে গরম ও অস্বস্তি বাড়বে। আবার বিকেলে বা রাতে শরীর জুড়োতে পারে বৃষ্টি। আবহাওয়া দফতর জানাচ্ছে,  বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহানগরে। রবিবার আবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধ- বৃহস্পতিবার পর্যন্ত। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.২ ডিগ্রি। শুক্রবার  দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৬ থেকে ৮৭ শতাংশ।            

 

সেরা শিরোনাম

Chorbagan Stampede: চোরবাগান সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিলের ঘটনায় গ্রেফতার ৭
চোরবাগান সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিলের ঘটনায় গ্রেফতার ৭
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Accident: শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
ChorBagan Stampede : চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget