এক্সপ্লোর

WB Weather Today: এই জেলার বাসিন্দারা সঙ্গে রাখবেন ছাতা, কোন জেলায় আজ কেমন আবহাওয়া?

West Bengal Weather Update: চৈত্রের মাঝামাঝি। এই সময় কেমন থাকছে গোটা বাংলার আবহাওয়া? কোথায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কোথায় বাড়ছে গরম?

সঞ্চয়ন মিত্র, কলকাতা: ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। আজ রবিবার গোটা দক্ষিণবঙ্গের নানা জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের সাতটি জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে সোমবার থেকে ঝড়-বৃষ্টির পরিমাণ কমে যাবে, বাড়বে তাপমাত্রা। 

আজ দক্ষিণবঙ্গে আবহাওয়া কেমন?
আজ দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে। আজ দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রয়েছে বজ্রপাতের আশঙ্কা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা এবং হাওড়া জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। সোমবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। সোম ও মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে।

উত্তরবঙ্গে দার্জিলিং-এর উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে। আগামী দু-তিন দিনে এই পরিস্থিতি তৈরি হতে পারে। মূলত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। আজ কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। তুলনায় কম বৃষ্টি হবে জলপাইগুড়ি ও কালিম্পংয়ে। মঙ্গলবার বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। হালকা বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত ভাবে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়।

রবিবার বৃষ্টি হলেও সোমবারেই রাজ্যের একাধিক এলাকায় হাওয়া বদল হয়ে যাবে। সপ্তাহান্তের ছুটির দিন একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা  রয়েছে। উত্তরবঙ্গে মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় বৃষ্টি হতে পারে।   

কলকাতায় কেমন আবহাওয়া?
কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা ঝড়ের গতি ৩০ থেকে ৪০ কিলোমিটার হতে পারে। গরমের অনুভূতি আরও বাড়বে। চলতি সপ্তাহে ৩৬ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার পারদ। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৯ শতাংশ থেকে ৯৩ শতাংশ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: ভোরে কেঁপে উঠল মেয়রের পাড়া! রাস্তায় ভেঙে পড়ল বাড়ির কার্নিশ

সেরা শিরোনাম

West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
Calcutta High Court: যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?

ভিডিও

JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget