এক্সপ্লোর

Weather Today: ফের বাড়বে বৃষ্টির দাপট, অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি কোন কোন জেলায়?

Weather Updates: আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, উত্তরের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: বানভাসি পরিস্থিতি বাংলার বহু এলাকা। একদিকে টানা বৃষ্টি, আরেকদিকে ডিভিসি জল ছাড়তেই বহু এলাকায় প্লাবন পরিস্থিতি। এরই মধ্যে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে বেশ কয়েকটি জেলায়। 

আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, উত্তরের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত। অন্যদিকে, আগামীকাল ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। কলকাতা-সহ দক্ষিণের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। বুধবার পর্যন্ত আবহাওয়া এরকমই থাকবে। 

মৌসম ভবনের তরফে বলা হয়েছে, অসমে ঘূর্ণাবর্ত, তার সঙ্গে পূর্ব-পশ্চিম অক্ষরেখা উত্তরবঙ্গের ওপর দিয়ে অসম পর্যন্ত বিস্তৃত। আরেক দিকে, মৌসুমী অক্ষরেখা রাজস্থান থেকে ওড়িশার ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে। ত্রিফলা প্রভাবেই বাংলায় এই বৃষ্টি।

এদিকে, নাগাড়ে ভারী বৃষ্টিতে জলের তলায় একাধিক এলাকা। এর মধ্যেই জল ছাড়তে শুরু করে DVC সেই জলেই দামোদরের নিম্ন অববাহিকায় বানভাসি পরিস্থিতি। জলে ভাসছে রাজ্যের তিন জেলার একাংশ। অন্যদিকে, টানা বৃষ্টিতে জলমগ্ন ঘাটাল। প্রায় ৫০ মিটার বাঁধ জলের তোড়ে বসে যাওয়ায় হু-হু করে জল ঢুকছে।জলের তলায় চাষের জমি।            

আরও পড়ুন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মমতা, এপারে 'শান্তি বজায় রাখার' আর্জি

DVC-র ছাড়া জলে ভাসছে হাওড়ার আমতা। জয়পুরে বিপদসীমার ওপর দিয়ে বইছে মুণ্ডেশ্বরী নদী। জলের তোড়ে ভেঙে গিয়েছে চারটি বাঁশের সেতু। গায়েন পাড়া, কুলিয়া, আজানগাছি, পানশিউলি এলাকা জলমগ্ন। জেলার মূল ভূখণ্ডের সঙ্গে দ্বীপাঞ্চল ভাটোরার যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন। সমস্যায় পড়েছেন বেশ কয়েকটি গ্রামের মানুষ।  তবে এর মধ্যেই এদিন জল ছাড়ার পরিমাণ কমিয়েছে DVC ও দুর্গাপুর ব্যারাজ। 

এদিকে, নিম্নচাপ, মৌসুমী অক্ষরেখার দোসর অমাবস্যার কটাল। ত্রিফলায় আতঙ্কিত সুন্দরবনবাসী। বেহাল বাঁধ উপচে জল ঢোকার আশঙ্কা। বিশেষ করে গঙ্গাসাগরের তট, মৌসুনি দ্বীপের বালিয়াড়া, পাথরপ্রতিমার গোবর্ধনপুর বা ঘোড়ামারা দ্বীপের নদী তীরবর্তী এলাকায় বাঁধের বেহাল অবস্থা। গত পূর্ণিমার কটালেও এই এলাকাগুলিতে বাঁধ ভেঙে জল ঢুকেছে। জেলায় আজও বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। দুর্যোগ মোকাবিলায় মহকুমা ও ব্লক স্তরে খোলা হয়েছে কন্ট্রোল রুম। পুলিশের তরফে গতকাল থেকেই মাইকে সতর্কতামূলক প্রচার করা হচ্ছে।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Baruipur CPM Arrest: বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলি, কোন কোন ধারায় মামলা রুজু তাঁর বিরুদ্ধে ?
বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলি, কোন কোন ধারায় মামলা রুজু তাঁর বিরুদ্ধে ?
West Bengal News Live Blog: বড় আপডেট! বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা
বড় আপডেট! বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা

ভিডিও

BJP Protest News | বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ, পলাতক দুষ্কৃতীরা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
Sebaashray News | সেবাশ্রয়ে ইন্টার্নদের টাকার 'টোপ',,'ছোট ক্যাম্পে দিনে ১৫০০ টাকা ও বড় ক্যাম্পে ৫ হাজার টাকা দেওয়ার টোপ' | ABP ANANDA LIVE
Siliguri News | তৃণমূল জমানায় পর্যটন দফতরেও চলত থ্রেট কালচার, শঙ্কর ঘোষের দ্বারস্থ তরুণী | ABP ANANDA LIVE
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার CPM নেতা লাহেক আলি
Sebaashray News | সেবাশ্রয়ে 'ভুল চিকিৎসা', পা বাদ, অভিষেকের নামে FIR | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget