এক্সপ্লোর

Puja Weather Updates: ভরা পুজোয় ভিজতে হবে এই দিনগুলিতে, জানাল আবহাওয়া দফতর

Durga Puja Weather Updates: শেষে নতুন জামাকাপড় পরে ছাতা নিয়ে ঠাকুর দেখতে যেতে হবে ? যাবতীয় জল্পনার ইতি টেনে, পুজোর মাঝে রাজ্যের কোন কোন জেলা বৃষ্টিতে ভিজতে পারে,  জানান দিল আবহাওয়া দফতর। 

কলকাতা: আজ তৃতীয়া। ভরা পুজোয় ফের ভিজবে কি কলকাতা ? শেষে নতুন জামাকাপড় পরে ছাতা নিয়ে ঠাকুর দেখতে যেতে হবে ? যাবতীয় জল্পনায় ইতি টেনে রাজ্যের কোন কোন জেলা বৃষ্টিতে ভিজতে পারে,  পূর্বাভাস দিল আবহাওয়া দফতর (Weather Office)। 

বর্ষা বিদায়

এদিন আবহাওয়াবিদ বলেছেন, আজকে উত্তর-পূর্ব ভারত তথা উত্তরবঙ্গ থেকে শুরু করে গোটা রিজিয়ন থেকেই  বর্ষা বিদায় নিয়েছে। আমাদের রিজিয়নে বাংলাদেশের পূর্ব দিকের একাংশে ঘূর্ণাবর্ত রয়েছে। যার দরুন উপকূলবর্তী এলাকা কিছুটা মেঘাচ্ছন্ন রয়েছে। ছোট ছোট বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে। বিশেষ করে নদিয়া, দক্ষিণ ২৪ পরগনার দিকে। পাশাপাশি একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যার অবস্থান মূলত দক্ষিণ-পূর্ব দিকে। বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরের সন্নিকটে। এই পরিস্থিতিটা কয়েকদিন থাকবে। ২০ তারিখ নাগাদ, বঙ্গোপসাগরের মধ্যভাগে একটা নিম্নচাপের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

পুজোয় ভিজতে পারে কোন কোন জেলা ?

আজ কয়েক জায়গায়, হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, নদিয়া, দক্ষিণ ২৪ পরগনা-সহ উপকূলবর্তী জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে। আগামীকাল থেকে এটা পরিস্কার হয়ে যাবে। ২২ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়ায় কোনও উল্লেখযোগ্য পরিবর্তন নেই বলেই জানালেন তিনি।  তবে ২৩ এবং ২৪ তারিখে সম্ভাবনা রয়েছে। হালকা ধরনের বৃষ্টি হতে পারে। বিশেষ করে কলকাতা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

বৃষ্টির সম্ভাবনা কোন দিনগুলিতে ?

উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি বলি, দার্জিলিং এবং কালিম্পংয়ে আগামী ২ থেকে ৩ দিন, খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্য জেলাগুলিতে আবহাওয়া শুষ্কই থাকবে। তবে তৃতীয় এবং চতুর্থদিনের পর দক্ষিণবঙ্গের মতই উত্তরবঙ্গেও আবহাওয়া শুষ্ক হয়ে যাবে। কলকাতায় আজকে মেঘলা আকাশ এবং আগামীকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকবে। 

 আজ উত্তরবঙ্গের জেলার তাপমাত্রা কেমন ?

দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস।   
কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস।  
কোচবিহার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১ সেলসিয়াস।

জলপাইগুড়িতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুরদুয়ারে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন, দুর্গাপুরে পুজো উদ্বোধনে শুভেন্দু, শাহের পর এবার নিশানা বিরোধী দলনেতার, বললেন..

 আজ দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা কেমন ?

বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস।
বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস।
মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।
পুরুলিয়াতে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস।
 নদিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস।  

সেরা শিরোনাম

যাদবপুরে ABVP-র মিছিল ঘিরে তুলকালাম, SFI-এর র‍্যালিতেও উত্তেজনা, পুলিশি বাধার মুখে ভাঙল ব্যারিকেড, চরম অশান্তি
যাদবপুরে ABVP-র মিছিল ঘিরে তুলকালাম, SFI-এর র‍্যালিতেও উত্তেজনা, পুলিশি বাধার মুখে ভাঙল ব্যারিকেড, চরম অশান্তি
News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উত্তেজনার প্রতিবাদে গোলপার্ক থেকে ABVP-র মিছিল
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উত্তেজনার প্রতিবাদে গোলপার্ক থেকে ABVP-র মিছিল
Jadavpur University: ভারতবিরোধী মানসিকতা ছড়ানো, পড়াশোনার পরিবেশ শেষ করার চেষ্টা চলছে যাদবপুরে, দাবি অগ্নিমিত্রা পালের
ভারতবিরোধী মানসিকতা ছড়ানো, পড়াশোনার পরিবেশ শেষ করার চেষ্টা চলছে যাদবপুরে, দাবি অগ্নিমিত্রা পালের
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget