এক্সপ্লোর

West Burdwan: দামোদরে জলে ডুবে মৃত্যু দুর্গাপুর ইঞ্জিনিয়ারিং কলেজের এক ছাত্রের

West Burdwan News: স্থানীয় সূত্রে খবর নিয়ে জানা গিয়েছে, এদিন সকালে ইঞ্জিনিয়ারিং কলেজের ৬ ছাত্র মিলে দামোদরের দুর্গাপুর ব্যারেজে ঘুরতে এসেছিলেন। সেই সময়ই স্নান করতে নামেন তিনজন।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: জলে ডুবে ফের মৃত্যু। এবার ঘটনাস্থল দুর্গাপুর। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে ইঞ্জিনিয়ারিং কলেজের ৬ ছাত্র দামোদর নদীতে স্নান করতে নামেন। সেই সময়ই এক ছাত্র ডুবে যায়। মৃতদেহ উদ্ধার করে ময়নতন্ত্রের জন্য বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঠিক কী হয়েছিল?

স্থানীয় সূত্রে খবর নিয়ে জানা গিয়েছে, এদিন সকালে ইঞ্জিনিয়ারিং কলেজের ৬ ছাত্র মিলে দামোদরের দুর্গাপুর ব্যারেজে ঘুরতে এসেছিলেন। সেই সময়ই স্নান করতে নামেন তিনজন। তাঁদের মধ্যে ছিলেন বি টেক তৃতীয় বর্ষের ছাত্র শুভম সান্তম রাজু। তিনি তলিয়ে যান স্নান করতে নেমে। তাঁকে উদ্ধারের চেষ্টা করেন বাকি ২ জন। কিন্তু তাঁরা ব্যর্থ হন। অবশেষে ১০.৩০ নাগাদ দেহ উদ্ধার করে এলাকার স্থানীয় বাসিন্দা ও বড়জোড়া থানার উদ্ধার বাহিনী। 

নদীর জলে তলিয়ে গেল দ্বাদশ শ্রেণির ছাত্র

কিছুদিন আগে বন্ধুদের সঙ্গে দামোদরের চড়ে ঘুরতে গিয়েছিল ১৭ বছরের সৌরশুভ্র। কিন্তু সেখানেই মর্মান্তিক অঘটন। নদীর জলে তলিয়ে গিয়ে মৃত্যু (death by drowning) হয়েছিল দ্বাদশ শ্রেণির ওই ছাত্রের। মৃতের নাম সৌরশুভ্র সাঁই। তার বাড়ি বর্ধমান শহরের কালনাগেট জামতলা এলাকায়। খণ্ডঘোষের গৈতানপুর এলাকার ঘটনা।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার কয়েকজন বন্ধুর সঙ্গে গৈতানপুরে দামোদরের চড়ে ঘুরতে যায় সৌরশুভ্র সাঁই। স্নান করতে নামে বাকি বন্ধুদের সঙ্গে। কিন্তু স্নান সেরে অন্যান্য বন্ধুরা পাড়ে উঠে এলেও তলিয়ে যায় সৌরশুভ্র। এরপরই তার খোঁজে তল্লাশিতে নামে জেলা বিপর্যয় ব্যবস্থাপন দফতর, সিভিল ডিফেন্স, খণ্ডঘোষ থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দারা। সেইদিন খোঁজ করে মেলেনি দেহ। শনিবার তার দেহ উদ্ধার হয়। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে। মৃতের দেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতালে পাঠানো হয়েছে। 

অন্যদিকে, দিন কয়েক আগে দ্বারকেশ্বর নদে (Dwarkeswar River) স্নান করতে নেমে তলিয়ে গিয়ে নিখোঁজ হন এক মহিলা। ফের দ্বারকেশ্বর নদে স্নান করতে নেমে তলিয়ে গেল এক মহিলা (Lady)। ঘটনা বাঁকুড়ার দ্বারকেশ্বর নদের কেঞ্জাকুড়া সঞ্জীবনী ঘাটের।

পুলিশ সুত্রে জানা গিয়েছে, স্থানীয় কেঞ্জাকুড়া গ্রামের বছর ৩৯ -র সীমা দত্ত নামে এক মহিলা স্নান করতে গিয়েছিলেন দ্বারকেশ্বর নদের ওই ঘাটে। এরপরে দ্বারকেশ্বর নদের স্রোতে তলিয়ে যান তিনি। তারপর থেকে তাঁর আজ খোঁজ পাওয়া যায়নি। সকাল ৮ টা নাগাদ এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে উদ্ধারকার্যে নামে স্থানীয় মানুষ। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সিভিল ডিফেন্স ও বাঁকুড়া সদর থানার পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

July 21 Shahid Diwas : কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
West Bengal News Live : ২১ জুলাই নিয়ে পুলিশকে বড় নির্দেশ হাইকোর্টের
২১ জুলাই নিয়ে পুলিশকে বড় নির্দেশ হাইকোর্টের
চোরের রানি, জুতোর মালাই প্রাপ্য', ২১ জুলাইয়ের আগেই মমতাকে কটাক্ষ শহিদ পরিবারের
চোরের রানি, জুতোর মালাই প্রাপ্য', ২১ জুলাইয়ের আগেই মমতাকে কটাক্ষ শহিদ পরিবারের
21 July Rally : চেনা ছবি উধাও, কলকাতার কোনও রাস্তাতেই নেই ২১ জুলাইয়ের ভিড় ; বিভ্রান্ত বহু কর্মী-সমর্থক
চেনা ছবি উধাও, কলকাতার কোনও রাস্তাতেই নেই ২১ জুলাইয়ের ভিড় ; বিভ্রান্ত বহু কর্মী-সমর্থক

ভিডিও

Dilip Ghosh: ‘শহিদদের যে টাকা, সেটাও চুরি করেছেন’, মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ দিলীপ ঘোষের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২০.৭.২৬): কলকাতায় ৩ সভা, দিল্লিতে ১ --- খণ্ডবিখণ্ড ২১ জুলাই দেখবে রাজ্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২০.৭.২৬): কালীঘাট-তৃণমূলের বিড়ম্বনা বাড়িয়ে ২১ জুলাই কমিশনের রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর
CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Trinamool 21 July: ২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
Mamata Banerjee : 'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Astrology : আজ মঙ্গলবারই বড় মঙ্গল ৫ রাশির, কর্মজীবনে বিরাট চমক, অর্থভাগ্যও তুঙ্গে, আপনার রাশিও তালিকায়?
আজ মঙ্গলবারই বড় মঙ্গল ৫ রাশির, কর্মজীবনে বিরাট চমক, অর্থভাগ্যও তুঙ্গে, আপনার রাশিও তালিকায়?
Embed widget