এক্সপ্লোর

West Burdwan: মর্মান্তিক!  ভেঙে পড়ল গাছের ডাল, মাথায় পড়ে মৃত্যু বাইক আরোহীর

আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ততক্ষণে সব শেষ। রবিবার সকাল ৯টা নাগাদ পশ্চিম বর্ধমানের দুর্গাপুর শহরের সিটি সেন্টার এলাকায় ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা।


মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: দুর্গাপুরে (Durgapur) গাছের ডাল (Tree Branch) ভেঙে দুর্ঘটনা। মাথায় পড়ায় মৃত্যু হল এক বাইক চালকের। আজ সকালে সিটি সেন্টার এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে। রাস্তার ওপর গাছের বড় ডাল ঝুলে থাকা নিয়ে পুরসভা ও বনদফতরের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। তা নিয়ে সাফাই দিয়েছে দুই কর্তৃপক্ষ।

হঠাত্ই ভেঙে পড়ল গাছের ডাল। চাপা পড়লেন এক বাইক আরোহী। আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ততক্ষণে সব শেষ। রবিবার সকাল ৯টা নাগাদ পশ্চিম বর্ধমানের দুর্গাপুর শহরের সিটি সেন্টার এলাকায় ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা।

ফাঁকা রাস্তায় বাইকে যাচ্ছিলেন বছর তিরিশের যুবক। আচমকা গাছের একটি বড় ডাল ভেঙে পড়ে মাথার ওপর। রাস্তার পাশের একটি লজের সিসিটিভিতে ধরা পড়েছে দুর্ঘটনার মুহূর্ত। 

গুরুতর আহত যুবককে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তাঁর।পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম সুকুমার মল্লিক। বাড়ি দুর্গাপুরের গোপীনাথপুর এলাকায়। ব্যস্ত রাস্তার ওপর গাছের বড় ডাল ঝুলে থাকা নিয়ে পুরসভা ও বনদফতরের ভূমিকায় সরব হয়েছেন স্থানীয়রা।  

লজ ম্যানেজার সূর্য তালুকদার বলেছেন, আমাদেরই লজের সিসিটিভিতে ধরা পড়েছে ছবি। আমরা বারবার করে এই সব ডাল কেটে দেওয়ার জন্য বলি। পুরসভা বলে বন দফতর দেখে। কেউ গাছ কাটার ব্যবস্থা করে না। এই কারণেই দুর্ঘটনা ঘটে।

দুর্গাপুর সিটি সেন্টারের বাসিন্দা বাপ্পা অধিকারী বলেছেন, পুরসভাকে বারবার বলা হয়েছে। আগেও বলা হয়েছে। আবার বলব আমরা। রাস্তার ওপর যে গাছ রয়েছে পুরসভা যাতে ব্যবস্থা নেয়, এলাকাবাসী হিসবে এটাই আমাদের দাবি।

খবর পেয়ে দুর্ঘটনাস্থলে যান এদিন দুর্গাপুর পুরসভার ডেপুটি মেয়র। তিনি বলেছেন, ঘটনায় দোষ তো কারোর নেই। হঠাৎ করে একটা ঘটনা ঘটেছে। পুলিশ ও ডিজাস্টার ম্যানেজমেন্টের লোক এসেছে গাছের বাকি অংশ কেটে ফেলার জন্য। তবুও পুরসভা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। যা করণীয় তা করা হবে।

দুর্গাপুরের অতিরিক্ত বন আধিকারিক সোমনাথ চৌধুরী বলেছেন, <কেউ আবেদন করলে আমরা গাছ কাটার অনুমতি দিই। কিন্তু কোথায় কী সমস্যা আছে তা দেখে জানাতে হয় পুর কর্তৃপক্ষকে। তা দেখার জন্য পুরসভা ও এডিডিএ আছে। পুরসভা জানালে আমরা গাছ সেইমতো গাছ কাটার অনুমতি দিই। সবাইকে নিয়ে একটি কমিটি গঠিত হলে সুবিধা হয়।

স্থানীয় বাসিন্দাদের দাবি, একে অপরের দিকে দায় না ঠেলে প্রয়োজন মতো ব্যবস্থা নিক প্রশাসন। তাহলে এড়ানো যাবে এমন মৃত্যু। 

 

সেরা শিরোনাম

Suvendu Adhikari : বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
West Bengal News Live : ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
Mamata Banerjee : জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কারা থাকছেন না?
জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কারা থাকছেন না?
Hasirani Rath : নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget