এক্সপ্লোর

Durgapur : অধ্যাপকের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে টাকা চাওয়ার অভিযোগ ! আশঙ্কায় পরিবার

গত ১৭ তারিখ রাত সাড়ে ৯টায় যখন প্রদীপবাবু ল্যাপটপ নিয়ে কাজ করছিলেন তখন তিনি বেশ কয়েকজন ফেসবুক ফ্রেন্ডের ফোন পান। যাঁরা কত টাকা দরকার, এই বলে ফোন করেন অধ্যাপককে...

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর(পশ্চিম বর্ধমান) : দুর্গাপুরের এক অধ্যাপকের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে টাকা চাওয়ার অভিযোগ উঠল। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঘটনায় বিড়ম্বনায় পড়েছে অধ্যাপকের পরিবার।

দুর্গাপুরের ডক্টর প্রদীপ কুমার দাস। কাঁকসার গোপালপুর উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। কাজি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের বিভাগীয় প্রধান। অধ্যাপক দাস পড়েছেন এক বিড়ম্বনায়। গত ১৭ তারিখ রাত সাড়ে ৯টায় যখন প্রদীপবাবু ল্যাপটপ নিয়ে কাজ করছিলেন তখন তিনি বেশ কয়েকজন ফেসবুক ফ্রেন্ডের ফোন পান। যাঁরা কত টাকা দরকার, এই বলে ফোন করেন অধ্যাপককে। প্রথমটা কিছুটা ভয় পেয়ে যান অধ্যাপক। পড়ে সব কিছু দেখে চক্ষু চড়কগাছ তাঁর। ফেসবুক ফ্রেন্ড মারফত প্রদীপবাবু জানতে পারেন, ম্যাসেঞ্জার মারফত তিনি তাঁর বন্ধুদের কাছে বিপদে পড়ে গেছি বলে টাকা চাইছেন। কারও কাছে ৫০০০ টাকা চাওয়া হয়েছে, কারও কাছে ১২০০০, আবার কারও কাছে টাকার অঙ্কটা আরও বেশি। এই করতে করতে যখন প্রায় ৬০ থেকে ৭০ জনের মতো ফেসবুক ফ্রেন্ড অধ্যাপক ডক্টর প্রদীপ কুমার দাসের কাছে সাহায্যের কথা জানিয়ে ফোন করেন তখন তিনি আশ্রয় নেন স্থানীয় কাঁকসা থানার। 

কাঁকসা থানার পুলিশের অনুরোধ মাফিক দুর্গাপুরের সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অধ্যাপক প্রদীপ কুমার দাস। তিনি অধ্যাপক। সম্মানের সাথে অধ্যাপনা করেন। প্রতারকদের এমন কুকর্মে তাঁর সামাজিক সম্মান নষ্ট হচ্ছে বলে অভিযোগ তাঁর। পুলিশের কাছে অবিলম্বে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন পশ্চিম বর্ধমান জেলার কাজি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান। 

কাঁকসার গোপালপুর গ্রামের উত্তরপাড়ার এই অধ্যাপকের পরিবার এখন ভয় পাচ্ছে। আজ ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করছে, অপরাধীরা কাল তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা অন্য কোনও তথ্য নিয়ে যে কোনও কুকর্ম করতে পারে। এমনই আশঙ্কা করছেন তাঁরা। ফোনও হ্যাক হয়নি তার নিশ্চয়তা কোথায়, এই প্রশ্ন তুলছে আতঙ্কিত অধ্যাপকের পরিবার।

এদিকে ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ও ফোন নম্বর দিয়ে এই প্রতারণা ফেঁদেছে অপরাধীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: গ্রেফতার মিনার, এবার টুলু মণ্ডলের আরও এক আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে হানা পুলিশের
গ্রেফতার মিনার, এবার টুলু মণ্ডলের আরও এক আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে হানা পুলিশের
News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Blood Bank Scam: 'রক্ত নিয়ে কারবার', ব্লাড ব্যাঙ্কগুলির জন্য কড়া নির্দেশ স্বাস্থ্যভবনের, কী বার্তা দেওয়া হল ?
'রক্ত নিয়ে কারবার', ব্লাড ব্যাঙ্কগুলির জন্য কড়া নির্দেশ স্বাস্থ্যভবনের, কী বার্তা দেওয়া হল ?
Terrorist Hamim Mondal: হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF

ভিডিও

Delhi Terror Attack News | দিল্লির যন্তর মন্তরে জেন জি-র বিক্ষোভ চলাকালীন করা হয়েছিল নাশকতার ছক
Minar Mondal House News | মিনার মণ্ডলের বাড়িতে মোট কটি ঘর আছে, কোন ঘরে কী ছিল। খতিয়ে দেখছেন তদন্তকারীরা
Arpita Sarkar Arrest News জঙ্গি শাহজাদ ভাট্টি ও ISI-এর থেকে অ্যাসাইনমেন্ট আসত অর্পিতার কাছে।
Militant Arrest | পাকিস্তানের শাহজাদ ভাট্টি গ্রুপের ধৃত জঙ্গি হামিম মণ্ডল গ্রেফতারের ঘটনায় সামনে এল হানিট্র্যাপের প্রসঙ্গ
CAA News | স্ক্রুটিনি ও ভেরিফিকেশনের জন্য় লম্বা লাইন, CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget