এক্সপ্লোর

Frog Wedding: বৃষ্টির দেখা নেই, বরুণদেবকে প্রসন্ন করতে দেওয়া হল ব্যাঙের বিয়ে

Durgapur Frog wedding due to Rain: দেখা নেই বৃষ্টির, বরুণদেবকে প্রসন্ন করতে ধুমধাম করে ব্যাঙের বিয়ে দিয়ে বৃষ্টির প্রার্থনা দুর্গাপুরবাসীর। পাত পেরে ভোজ সারলেন ২০০ জন।

মনোজ বন্দ্যোপাধ্যায়,পশ্চিম বর্ধমান: '..দাদুরি ডাকিছে সঘনে। গুরু গুরু মেঘ গুমরি গুমরি, গরজে গরজে গগনে।' আজ্ঞে হ্যাঁ, ঝরঝরিয়ে বৃষ্টি না নামলেও, দরদরিয়ে ঘাম ঝরছে অবিরত। আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে। ইতিমধ্যেই কেরলে ঢুকে পড়েছে বহু প্রতীক্ষীত বর্ষা। তাহলে কবে আসবে 'বর্ষা' বঙ্গে ? তীব্র দাবদাহের মধ্যে কার্যত দেখা নেই বৃষ্টির। মেঘলা আকাশে বরং ভ্যাপসা গরম বাড়ছে। তাই এবার বরুণদেবকে প্রসন্ন করতে ধুমধাম করে ব্যাঙের বিয়ে দিয়ে বৃষ্টির প্রার্থনা দুর্গাপুরবাসীর। পাত পেড়ে ভোজ সারলেন ২০০ জন।

প্রসঙ্গত, তীব্র দাবদাহে পুড়ছে দক্ষিণবঙ্গ। দেখা নেই বৃষ্টির। দুর্গাপুরের মানুষও কার্যত গৃহবন্দি। দক্ষিণবঙ্গে এখনও কয়েকদিন তাপপ্রবাহের সতর্কতা দিচ্ছে আবহাওয়া দপ্তর। কবে বৃষ্টির দেখা মিলবে সেই আশায় এখন মাথায় হাত পড়েছে দক্ষিণবঙ্গের চাষীদের। পাশাপাশি দক্ষিণবঙ্গের মানুষের। তীব্র গরমে যখন বৃষ্টির দেখা মেলে না, তখনই বিভিন্ন সংস্কারের শরণাপন্ন হয় মানুষ। বৃষ্টির আশায় মহাধুমধাম করে ব্যাঙের বিয়ে দেওয়া হল দুর্গাপুরের কণিষ্ক শিবমন্দিরে। এল বরযাত্রী, এল কনেযাত্রী, হল বিয়ে। বর কনেকে বিয়ে দিলেন পুরোহিত মশাই। ভোজও হল। বিয়েতে আমন্ত্রণ ছিল প্রায় ২০০ অতিথির। বিয়ে শেষে বর কনেকে ছেড়ে দেওয়া হল পুকুরে। দুর্গাপুরবাসীর আশা, এরপরেই প্রসন্ন হবেন বরুনদেব। নামবে ঝমঝমিয়ে বৃষ্টি।

আবহাওয়া দফতরের পূর্বাভাস,  আগামী রবিবার পর্যন্ত রাজ্যের একাধিক জেলাতেই জারি থাকবে তাপপ্রবাহের দাপট। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে। তবে বেশ কিছু জেলার বৃষ্টিতে ভেজার সম্ভাবনা রয়েছে।আবহাওয়াবিদদের অনুমান, আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কেরল হয়ে ভারতের মূল ভূখণ্ডে বর্ষা ঢুকবে। ইতিমধ্যেই প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে কেরল-সহ দক্ষিণ ভারতের কিছু রাজ্যে এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্য অরুণাচল প্রদেশ, মেঘালয় ও অসমে। একই সঙ্গে আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে উত্তর-পূর্ব ভারতেও মৌসুমী বায়ু ঢুকবে। আগামী রবি-সোমবারের মধ্যে উত্তরবঙ্গ দিয়ে বাংলায় বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে। তবে তার আগে জারি থাকবে অস্বস্তির আবহ।

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?

আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?

 দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। আজ থেকে শনিবার পর্যন্ত পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এবং হুগলিতে রয়েছে তাপপ্রবাহের সতর্কবার্তা। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরেও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে এই জেলাগুলিতে। রবিবারেও দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহ থাকবে।

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: 'আমাদের চিন্তার কী আছে? মানুষের চিন্তা! ঘুম ভেঙে আসার প্রয়োজন হয় কি না প্রশ্ন', রেজিনগরে গোড়াতেই বুথ ছাড়লেন ঋতব্রত-তৃণমূলের প্রার্থী
'আমাদের চিন্তার কী আছে? মানুষের চিন্তা! ঘুম ভেঙে আসার প্রয়োজন হয় কি না প্রশ্ন', রেজিনগরে গোড়াতেই বুথ ছাড়লেন ঋতব্রত-তৃণমূলের প্রার্থী
Nandigram Rejinagar Bypoll : বড় খবর, নন্দীগ্রাম, রোজিনগরে গণনা শুরু, কোথায় কোন প্রার্থী গেলেন এগিয়ে ?
বড় খবর, নন্দীগ্রাম, রোজিনগরে গণনা শুরু, কোথায় কোন প্রার্থী গেলেন এগিয়ে ?
Shimla Landslide : ধসে পড়ল পাহাড়, নেমে এল বিরাট বিরাট পাথর, নিচেই সারি সারি গাড়ি, শিমলায় ভয়াবহ বিপর্যয়
ধসে পড়ল পাহাড়, নেমে এল বিরাট বিরাট পাথর, নিচেই সারি সারি গাড়ি, শিমলায় ভয়াবহ বিপর্যয়
West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget