এক্সপ্লোর

West Burdwan: রাজ্যে ফের চালু লোকাল ট্রেন, পানাগড় স্টেশনে যাত্রীদের মিষ্টি মুখ করালেন তৃণমূল কর্মী-সমর্থকরা

উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার যুব তৃণমূলের জেলা কমিটির সদস্য সন্দীপ মহল...

মনোজ বন্দ্যোপাধ্যায়, পানাগড়: করোনা আবহে প্রায় ৬ মাস বন্ধ থাকার পর রাজ্যে আজ থেকে চাকা গড়াল লোকাল ট্রেনের। যার জন্য খুশি নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ।

লোকাল ট্রেন চালু হওয়ায় শনিবার পানাগড় স্টেশনে ট্রেনের যাত্রীদের মিষ্টি মুখ করান তৃণমূল কর্মী-সমর্থকরা। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার যুব তৃণমূলের জেলা কমিটির সদস্য সন্দীপ মহল সহ তৃণমূল কর্মী সমর্থকরা।

পাশাপাশি শনিবার সকাল থেকেই লোকাল ট্রেন ধরতে পানাগড় স্টেশনে ভিড় জমান নিত্যযাত্রীরা। সকাল থেকে বহু যাত্রীকে ট্রেনের টিকিট কেটে পানাগড় স্টেশনে প্রবেশ করতে দেখা যায়। 

রাজ্যের মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের কথা ভেবে রাজ্যে লোকাল ট্রেন চালু করার উদ্যোগ নেওয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন যাত্রীরা।

আরও পড়ুন: সোনারপুর থেকে বারাসাত, রবিবার হওয়া সত্ত্বেও প্রথম দিনই বাদুড়ঝোলা ভিড়

তাঁরা জানিয়েছেন, লোকাল ট্রেন চালু হওয়ায় যে সকল সাধারণ মানুষকে বেশি টাকা দিয়ে দূরপাল্লার স্পেশাল ট্রেনে করে যেতে হতো তাঁদের কর্মস্থলে, সেই জায়গায় এবার কম খরচে তাঁরা নিজেদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন। 

করোনা আবহে প্রায় ৬ মাস বন্ধ থাকার পর রাজ্যে আজ থেকে রাজ্যে চালু লোকাল ট্রেন পরিষেবা। আপাতত ৫০ শতাংশ যাত্রী নিয়ে চালানোর ছাড়পত্র দিয়েছে রাজ্য। লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক করে তোলার পাশাপাশি, জোর দেওয়া হচ্ছে স্যানিটাইজেশনে। 

যাত্রীদের মধ্যে দূরত্ববিধি বজায় রাখতে দু’টি আসনের মধ্যে ক্রস চিহ্নের স্টিকার লাগানো হয়েছে। এছাড়া, যাত্রীদের মধ্যে সতর্কতামূলক প্রচার চালাবে রেল কর্তৃপক্ষ। থাকছে নজরদারির ব্যবস্থাও। 

সরকারি-বেসরকারি, অধিকাংশ অফিস খুলে গেলেও, লোকাল ট্রেন চালু না হওয়ায় গত ৬ মাসে হয়রানির শিকার হতে হয়েছেন যাত্রীদের একটা বড় অংশ। আজ থেকে ট্রেন চালু হওয়ার খবরে তাঁরা খুশি।

বর্ধমান স্টেশনে বর্ধমান-রামপুরহাট শাখার ট্রেনে ধরা পড়ল বেনিয়মের ছবি। ট্রেনে দুটি আসনের মাঝে নেই কোনও ক্রস চিহ্ন। রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন যাত্রীরা।  

সেরা শিরোনাম

Nitin Nabin:
"তৃণমূলের গুন্ডাগিরি বন্ধ করে দিয়েছে শুভেন্দু অধিকারী", কলকাতায় এসে প্রশংসা নিতিন নবীনের
West Bengal Live Blog: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
Weather Update: শুরু বৃষ্টিপাত, আজ রাতেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড়! কী কী সতর্কতা পশ্চিমবঙ্গে?
শুরু বৃষ্টিপাত, আজ রাতেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড়! কী কী সতর্কতা পশ্চিমবঙ্গে?
Humayun Kabir: 'পারলে রুখে দেখাক', ফের বাবরি মসজিদের জায়গায় জমায়েতের ডাক হুমায়ুনের, পাল্টা 'চ্যালেঞ্জ' বিজেপির
'পারলে রুখে দেখাক', ফের বাবরি মসজিদের জায়গায় জমায়েতের ডাক হুমায়ুনের, পাল্টা 'চ্যালেঞ্জ' বিজেপির

ভিডিও

Firhad Hakim: চেতলায় Firhad Hakim-এর পার্টি অফিসের সামনে Mamata-Abhishek-এর ছবি দিয়ে 'বিজয়া সম্মিলনী'
North 24 pargana: উত্তর ২৪ পরগনার মিনাখাঁয়, গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ!
Florida Plane Crash: আমেরিকার ফ্লোরিডার, ঘনবসতিপূর্ণ এলাকায় ৯ জন যাত্রীসমেত ভাঙল প্রাইভেট জেট!
Howrah News: জমির দখল ঘিরে বিবাদ, হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি!
Howrah News | জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget