এক্সপ্লোর

West Burdwan News: নদীতে সাদা ফেনার পাহাড়, অবাক করা কাণ্ড দুর্গাপুরে

West Bengal News: বৃষ্টি হতেই জল বেড়েছে কুনুরে। আর সেই জলেই উৎপন্ন হচ্ছে ফেনা। দেখে মনে হচ্ছে কুনুর নদী এখন ফেনার পাহাড়।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: বৃষ্টিতে বাড়ছে নদীর জলস্তর। আর তারপরই দেখা মিলল বিরল ছবির। কুনুর নদীতে বিশাল জায়গা জুড়ে ফেনার পাহাড়। বিরল দৃশ্য দেখতে মানুষের ভিড় দুর্গাপুরে। মনে করা হচ্ছে, আশেপাশের বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থা থেকে বর্জ্য মিশছে জলে। তাতেই এই অবস্থা। খতিয়ে দেখার আশ্বাস পঞ্চায়েতের।

দেখা মিলল বিরল ছবির: বৃষ্টি হতেই জল বেড়েছে কুনুরে। আর সেই জলেই দেখা যাচ্ছে ফেনা। দেখে মনে হচ্ছে কুনুর নদী এখন ফেনার পাহাড়। এমনই দৃশ্য দেখা গেল দুর্গাপুরের বিজড়া থেকে ধবনি যাওয়ার রাস্তার মাঝে কুনুর নদীতে। বৃহস্পতিবার বিকেলে প্রথমে বেশ কয়েকজন এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যে স্থানীয়রাও ভিড় জমান। স্থানীয় বাসিন্দা শ্রীকান্ত কুণ্ডুর দাবি, দুর্গাপুর ফরিদপুর ব্লকের কুনুর নদীর পাশেই বেসরকারি মিথেন গ্যাস উত্তোলককারী সংস্থা। সেই সংস্থার বর্জ্য মিশ্রিত দূষিত জল কুনুর নদীতে পড়ছে। তা থেকেই কুনুর নদী দূষণের গ্রাসে পড়ছে। তবে এই রকম ফেনার রূপ আগে কখনও দেখা যায়নি। এই ফেনা দেখেই বোঝা যাচ্ছে জল কতটা দূষিত হয়েছে। এই জল চাষের জমিতে পড়লে যেমন ক্ষতি হবে তেমনই মাছও বাঁচতে পারবে না বলে জানিয়েছেন স্থানীয়দের একাংশ। এ বিষয়ে প্রতাপপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সীতারাম রুইদাস জানান,"এই ধরনের দৃশ্য আগে কোনদিন দেখা যায়নি। আমরা ইতিমধ্যেই ব্লক প্রশাসনের আধিকারিকদের বিষয়টি জানিয়েছি। জল পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। তারপরেই আসল কারণ বোঝা যাবে।"

গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে চলছে দুর্যোগ। তুলনায় কম বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতর জানিয়েছে, ভারী বৃষ্টিতে প্লাবনের আশঙ্কা উত্তরবঙ্গে। ভিজছে দক্ষিণও। আজ ও কাল দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি চলবে। শনিবার কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও ২ বর্ধমানেও বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার ও সোমবারও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। বুধবার থেকে ফের বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে আবহাওয়া দফতর। অন্যদিকে আগামী সপ্তাহে উত্তরবঙ্গে পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Mamata Banerjee: আড়িয়াদহকাণ্ড নিয়ে মুখ খুলেই অন্যের ঘাড়ে দায় মুখ্যমন্ত্রীর, পাল্টা মিথ্য়াচারের অভিযোগ অর্জুনের

সেরা শিরোনাম

Chor Bagan Stampede : চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
Accident: শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
Accident: শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Samik On Chorbagan Stampede:
"চোরবাগানের পুজোর প্রধান পৃষ্ঠপোষক শুভেন্দুর ভাইপো..", মমতা তৃণমূলের অভিযোগের পোস্টের পর সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget