এক্সপ্লোর

Coal Case: হাতেনাতে পাকড়াও, কয়লা চুরির অভিযোগে গ্রেফতার খোদ খনি কর্মী

Paschim Bardhaman News: সূত্র মারফত জানা গিয়েছে, সোমবার রাত্রি দু'টো নাগাদ জামবাদখোলামুখ খনিতে কয়লা চুরির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় অন্ডাল থানার পুলিশ

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: কয়লা চুরির অভিযোগে গ্রেফতার খোদ খনি কর্মী! কয়লা চুরির অভিযোগে গ্রেফতার ওই কর্মী সহ আরও দুই জন। এমনকী আটক কয়লা-সহ ট্রাকও। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে অন্ডাল। ইসিএলের কাজোড়া এরিয়ার জামবাদ খোলামুখ খনি থেকে কয়লা চুরি করতে গিয়েই হাতেনাতে পাকড়াও হন এই বেসরকারি খোলা মুখ খনির উচ্চপদস্ত কর্মী।

ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। সূত্র মারফত জানা গিয়েছে, সোমবার রাত্রি দু'টো নাগাদ জামবাদখোলামুখ খনিতে কয়লা চুরির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় অন্ডাল থানার পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আটক করে রাম সিং ও উত্তম স্বর্ণকার নামে দুই ব্যক্তিকে। ধৃত রাম সিং ওই খনিরই উচ্চপদস্ত কর্মী বলে সংস্থা সূত্রে জানা গেছে। 

ওই বেসরকারি সংস্থার পক্ষ থেকেই সংস্থার সাইডিং ইনচার্জ উজ্জ্বল দাস কয়লা চুরি লিখিত অভিযোগ দায়ের করেন অন্ডাল থানায়। নাম প্রকাশে অনিচ্ছুক সংস্থার এক আধিকারিক জানান, " রাত্রি দেড়টা- দুটো নাগাদ প্যাচের ভিতর একটি ট্রাকে কয়লা লোড করতে দেখে সন্দেহ হয় । খবর দেওয়া হয় পুলিশকে।পুলিশ এসে দুই ব্যক্তিসহ কয়লা বোঝাই ট্রাকটি আটক করে।  ট্রাকটি থেকে উদ্ধার হয়েছে প্রায় ১৭ মেট্রিক টন কয়লা। মঙ্গলবার ধৃত দু'জনকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। আদালত ধৃতদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশও দিয়েছে। 

আরও পড়ুন, নেশার ঘোরে 'ভুল কোপ', ছাগের বদলে হাড়িকাঠে মানুষের মুণ্ডুপাত

এদিকে, পশ্চিম বর্ধমানেই করোনার টিকা (COVID-19 Vaccine) নেওয়া ঘিরে প্রাথমিক ব্লক স্বাস্থ্যকেন্দ্রেই (Health Centre) চরম বিশৃঙ্খলা ধরা পড়ল পানাগড়ে (Panagarh)। সকাল থেকে সেখানে টিকা নিতে লাইন দিয়েছিলেন সাধারণ মানুষ। কিন্তু বেলা বাড়তে স্বাস্থ্যকেন্দ্রেরই অন্য জায়গায় টিকা দেওয়ার কথা ঘোষণা হয়। তাতে হুড়োহুড়ি পড়ে যায়। শেষে পুলিশ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয় প্রশাসনকে।

মঙ্গলবার সকাল থেকে করোনার দ্বিতীয় টিকা নিতে ওই স্বাস্থ্যকেন্দ্রের সামনে ভিড় জমাতে শুরু করেন সাধারণ মানুষ। স্বাস্থ্যকেন্দ্রের যে অংশে টিকা দেওয়ার কথা ছিল, তার সামনে গা ঘেঁষে লাইনে দাঁড়িয়ে দীর্ঘ ক্ষণ অপেক্ষা করেন তাঁরা। কিন্তু স্বাস্থ্য কেন্দ্রের তরফে মাইকে ঘোষণা করা হয় যে, দ্বিতীয় টিকা অন্য বিভাগ থেকে নিতে হবে।

সেরা শিরোনাম

Cyclone Arnab : আগামী ১২ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ, শক্তি বাড়িয়ে ফুঁসছে ঘূর্ণিঝড় 'অর্ণব', বাতিল করে দেওয়া হল ৫৩টি ট্রেন
আগামী ১২ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ, শক্তি বাড়িয়ে ফুঁসছে ঘূর্ণিঝড় 'অর্ণব', বাতিল করে দেওয়া হল ৫৩টি ট্রেন
Cyclone Arnab: শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় অর্ণব, লাল সতর্কতা জারি, কলকাতা-জেলায় প্রবল বৃষ্টির আশঙ্কা
শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় অর্ণব, লাল সতর্কতা জারি, কলকাতা-জেলায় প্রবল বৃষ্টির আশঙ্কা
Gaighata Assault Case: গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এনকাউন্টার, বারুইপুরের পুনরাবৃত্তি, ধৃত রিভলভার ছিনিয়ে গুলি চালায় বলে দাবি পুলিশের
গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এনকাউন্টার, বারুইপুরের পুনরাবৃত্তি, ধৃত রিভলভার ছিনিয়ে গুলি চালায় বলে দাবি পুলিশের
News Live : 'সর্বসম্মতিতেই সব সিদ্ধান্ত', জ্ঞানেশ-বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা কমিশনের
'সর্বসম্মতিতেই সব সিদ্ধান্ত', জ্ঞানেশ-বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা কমিশনের

ভিডিও

BJP News: BJP প্রার্থী হতে ড্রপ বক্সে প্রায় সাড়ে চার হাজার নাম, সুযোগ বুঝে ঢুকে পড়ছে তৃণমূলীরাও?
Behala News : বেহালার সরশুনায় চরম অমানবিকতা! প্রেমিকের পরিবারকে বেধড়ক মারধর ও হেনস্থা, গ্রেফতার ৩
CM Suvendu Adhikari News : 'বউনি করতে দেব না...',পুরভোটের আগে বিরোধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ২: প্রধানমন্ত্রীকে 'বাবা' তুলে আক্রমণ ৮৪ বছরের খাড়গের, দেশজুড়ে প্রতিবাদের ঝড়
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ১: পুরভোটে একা BJP, না সঙ্গে NCPI?, বাড়িতে গিয়ে সুদীপকে ক্লিনচিট শুভেন্দুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
CM Suvendu Adhikari On Mamata :মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
Embed widget