এক্সপ্লোর

West Burdwan: জিতেন্দ্র তিওয়ারিকে ঘিরে বিক্ষোভের ১১ দিন পরই দলবদল, তৃণমূলে বিজেপির সোনালি

তৃণমূলে যোগদানকারী বিজেপি নেত্রী সোনালি গিরি  বলেছেন, জেলার দায়িত্বে ছিলাম, এখানে তৃণমূল উন্নয়নের কাজ করছে, বিধায়ক কাজ করছেন, তাই তৃণমূলে যোগ দিলাম।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান:  বিজেপি ছাড়লেন পশ্চিম বর্ধমানের সহ সভানেত্রী। রবিবার পাণ্ডবেশ্বরে সায়নী ঘোষ ও স্থানীয় বিধায়কের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন সোনালি গিরি। আর তাঁর এই দলত্যাগ নিয়ে শুরু হয়েছে তরজা।

তৃণমূলে যোগ দিলেন বিজেপির পশ্চিম বর্ধমানের সহ সভানেত্রী সোনালি গিরি।রবিবার পাণ্ডবেশ্বরে যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষের উপস্থিতিতে হল দলবদল। 

ইনিই সেই সোনালি গিরি। যাঁকে দেখতে গিয়ে গত ১১ অগাস্ট, খোট্টাডিহি এলাকায় তৃণমূল কর্মী-সমর্থকদের প্রবল বিক্ষোভের মুখে পড়েন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি।পাল্টা জিতেন্দ্রও আঙুল উঁচিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেন বিক্ষোভকারীদের দিকে। বসে পড়েন মাটিতে।

অথচ এই ঘটনার কয়েকদিনের মধ্যেই শিবির বদল করলেন বিজেপি নেত্রী।

তৃণমূলে যোগদানকারী বিজেপি নেত্রী সোনালি গিরি  বলেছেন, জেলার দায়িত্বে ছিলাম, এখানে তৃণমূল উন্নয়নের কাজ করছে, বিধায়ক কাজ করছেন, তাই তৃণমূলে যোগ দিলাম।

রবিবার যোগদান মঞ্চে দেখা যায় পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকেও। অথচ ১১ তারিখ তিনিই, আক্রমণ শানিয়েছিলেন সোনালির বিরুদ্ধে।

নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেছিলেন, বিজেপি নেত্রীর বাড়িতে এসেছিলেন জিতেন্দ্র তিওয়ারি। ওই নেত্রী আগে টাকা নিয়েছিলেন চাকরির নামে, কর্মপ্রার্থীরা আজ টাকা চাইতে গিয়েছিলেন।

এই মন্তব্যের ঠিক ১১ দিন পরে ১৮০ ডিগ্রি ঘুরে নিজের অবস্থান বদল করলেন তৃণমূল বিধায়ক। তিনি বলেছেন, সেদিন যত না বিক্ষোভ ছিল সোনালির বিরুদ্ধে, তার চেয়ে বেশি ক্ষোভ ছিল জিতেনের বিরুদ্ধে, তাই মানুষ বিক্ষোভ দেখিয়েছিল। এখন সোনালি উন্নয়নে সামিল হতে তৃণমূলে যোগ দিয়েছেন।

শাসক নেতার ভোলবদল নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন জিতেন্দ্র তিওয়ারি। তিনি বলেছেন, প্রমাণ হল সোনালি দুর্নীতিগ্রস্ত নয়, আজও পরিষ্কার ভাবমূর্তি রয়েছে, তৃণমূল প্রমাণ করল সেদিন ভুল বলেছিল।

সবমিলিয়ে এবার বিজেপি নেত্রীর দলবদল নিয়েও সরগরম কোলিয়ারি অঞ্চল।

আরও পড়ুন- BJP Celebrity Members: শিল্পীদের নিয়ে বৈঠক রাজ্য বিজেপির দফতরে, সেলিব্রিটিদের ধরে রাখতে তৎপর বিজেপি

 

সেরা শিরোনাম

Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA
CJP Protest Delhi News : আটক Dipke, Asutosh, Sourav-রা, দিল্লিতে পা রাখার মুখেই আটক করল পুলিশ
Chandigarh AAP Protest : দিল্লির পাশাপাশি বিক্ষোভের আঁচ চণ্ডীগড়েও | প্রতিবাদ মিছিলে উত্তেজনা
Dhruv Rathee Detained | CJP বিক্ষোভের মধ্যেই পুলিশের হাতে আটক ইউটিউবার ধ্রুব রাঠি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget