এক্সপ্লোর

West Burdwan: আসানসোলে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় চৈতালি তিওয়ারিকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

West Burdwan News: চৈতালি তিওয়ারির ওয়ার্ডেই পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। এর মধ্যেই কলকাতা হাইকোর্টের রক্ষাকবচ পান চৈতালি। তবে আদালত তাঁকে তদন্তে সহযোগিতা করতে বলেছে।

কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমানঃ আসানসোলে (Asansol) কম্বল নিতে গিয়ে পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যুর ঘটনায় ফের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির (Jitendra TIwari) স্ত্রী চৈতালিকে (Chaitali Tiwari) জিজ্ঞাসাবাদ করবে পুলিশ (Police)। গতকাল ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের শেষে আসানসোল (Asansole) পুরসভার বিরোধী দলনেত্রীকে চতুর্থ নোটিস ধরানো হয়। জিজ্ঞাসাবাদের জন্য আগামীকাল সকাল ১১টায় জিতেন্দ্র-পত্নীকে বাড়িতে থাকতে বলা হয়েছে। গত ১৪ ডিসেম্বর, চৈতালি তিওয়ারির ওয়ার্ডেই পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। এর মধ্যেই কলকাতা হাইকোর্টের (Calcutta HighCourt) রক্ষাকবচ পান চৈতালি। তবে আদালত তাঁকে তদন্তে সহযোগিতা করতে বলেছে।

র আগে, আসানসোলে শুভেন্দু অধিকারীর সফায় পদপিষ্ট হয়ে মৃত্যু ঘটনায় এবার একহাত নিয়েছিলেন কুণাল ঘোষ। টুইটে তোপ দেগেছিলেন তিনি। কুণাল ঘোষ বলেন,  'আসানসোল অঘটনের সময় শুভেন্দু পালিয়ে গেল। কলকাতা, দিল্লি, কাঁথিতে কর্মসূচিতে যাচ্ছে। কিন্তু এখনও আসানসোলের মৃত ও আহতদের পরিবারের পাশে গিয়ে দাঁড়াল না কেন ? অমানুষিক। অমানবিক। সস্তার রাজনীতির কারবারি। কেন প্রশ্ন উঠছে না ?' 

প্রসঙ্গত, আসানসোলে শুভেন্দু অধিকারীর কম্বল বিলি অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক বালিকা-সহ ৩ জনের। মৃত চাঁদমণি দেবী আসানসোলের কাল্লার বাসিন্দা, ঝালি বাউড়ি ও ১২ বছরের প্রীতি সিংয়ের বাড়ি রামকৃষ্ণডাঙায়। পদপিষ্টের ঘটনায় ৮ জন আহত হন। স্থানীয়দের দাবি, গতকাল কম্বল বিলি অনুষ্ঠানে আসানসোল পুরসভার প্রায় ৫টি ওয়ার্ড থেকে লোক এসেছিল। শুভেন্দু অনুষ্ঠানস্থল ছাড়তেই হুড়োহুড়ি শুরু হয়ে যায়। উদ্যোক্তাদের তরফে ব্যবস্থাপনায় গাফিলতি ছিল বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রায় সকলেই শুভেন্দুর সঙ্গে সভাস্থল ছাড়েন। কম্বল বিলি দেখভালের দায়িত্বে যাঁরা ছিলেন, তাঁরাও ভিড়ের চাপে দিশাহারা হয়ে পড়েন। 

শুভেন্দুর অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ৩জনের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই ৬ বিজেপি যুব মোর্চার নেতাকে (BJP Leader) গ্রেফতার করল পুলিশ। বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ও তাঁর স্ত্রী চৈতালির বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হয়েছে। সস্ত্রীক জিতেন্দ্র তিওয়ারি-সহ ১০জনের বিরুদ্ধে পুলিশের এফআইআর। অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করল আসানসোল উত্তর থানার পুলিশ। অনুষ্ঠানের উদ্য়োক্তা ছিলেন আসানসোল পুরসভার বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারি। সভায় উপস্থিত ছিলেন চৈতালির স্বামী, বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিও। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anubrata Mandal: আশিস বন্দ্যোপাধ্য়ায়ের পরিবারের সঙ্গে কথা শুভেন্দু অধিকারীর, বললেন...
আশিস বন্দ্যোপাধ্য়ায়ের পরিবারের সঙ্গে কথা শুভেন্দু অধিকারীর, বললেন...
Samik Bhattacharya: ‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
Anubrata Mandal: ‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget