এক্সপ্লোর

Durgapur : দুর্গাপুরের লেনিন সরণি হচ্ছে লতা মঙ্গেশকরের নামে ? চড়ছে রাজনৈতিক পারদ ; কী চাইছেন স্থানীয়রা ?

Durgapur : দুর্গাপুরের DPL কারখানা থেকে দুর্গাপুর কলেজ, গত ৩০ বছর ধরে এই রাস্তার নামই লেনিন সরণি

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর : দুর্গাপুরে লেনিনের নামাঙ্কিত রাস্তার নাম বদল নিয়ে চরমে উঠল সিপিএম ও তৃণমূলের চাপানউতোর। আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে বামেরা। নাম বদলে আপত্তি কেন ? প্রশ্ন তুলেছে তৃণমূল। অন্যদিকে বিজেপির দাবি, নাম বদলের আগে বেহাল রাস্তার হোক সংস্কার।

বদলে যাচ্ছে দুর্গাপুরের লেনিন সরণির নাম। সূত্রের খবর, নতুন নাম হতে পারে সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর সরণি। আর এ নিয়েই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। রাস্তার নাম বদলের সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে সিপিএম।

দুর্গাপুরের DPL কারখানা থেকে দুর্গাপুর কলেজ, গত ৩০ বছর ধরে এই রাস্তার নামই লেনিন সরণি। সম্প্রতি দুর্গাপুর পুরসভার বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হয়, লেনিন সরণি-সহ দুর্গাপুরের বেশকিছু রাস্তার নাম বদলানো হবে। 

সূত্রের খবর, লেনিন সরণির নতুন নাম হবে সুর সম্রাজ্ঞী প্রয়াত লতা মঙ্গেশকরের নামে। যার তীব্র প্রতিবাদ জানিয়েছে বামেরা। পশ্চিম বর্ধমান জেলা সিপিএমের সম্পাদকমণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার বলেন, ত্রিপুরাতে লেনিনের মূর্তি ভাঙছে বিজেপি আর দুর্গাপুরে লেনিনের নামে থাকা রাস্তার নামটাই বদলে দিতে চাইছে তৃণমূল পুরবোর্ড। যদি এই কাজ হয় তাহলে শহরজুড়ে লাগাতার আন্দোলনের পথে নামবে দল।

দুর্গাপুরের মেয়র ও তৃণমূল নেত্রী অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, এতে কোনও রাজনীতি নেই। আমরা তো কোনও নেতার নামে দিচ্ছি না। উন্নয়ন পর্ষদ জানতে চেয়েছিল, আমরা জানিয়েছি লতার নাম। ওনাকে তো সবাই সম্মান করেন। নাম বদল হলে সিপিএমের অসুবিধা কোথায় ?

রাস্তার নাম বদল নিয়ে যখন শাসক-বিরোধী তরজা বেধেছে, তখন এই লেনিন সরণির সংস্কারের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। কারণ লেনিন সরণির সাড়ে তিন কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে রয়েছে। একদিকে গর্ত, অন্যদিকে পাশেই পড়ে বোল্ডার। এই রাস্তা যেন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। এই পরিস্থিতিতে নাম বদল নয়, আগে হোক রাস্তার সংস্কার, এমনটাই চাইছেন এলাকাবাসী। 

একই দাবি তুলেছে বিজেপি। দুর্গাপুর পুরসভার ৪৩ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, দুর্গাপুরের বেশ কয়েকটি রাস্তা বেহাল হয়ে পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে। যে রাস্তাগুলির নামকরণ করতে চাইছে পুরসভা, সেই রাস্তাগুলো বেহাল হয়ে পড়ে রয়েছে। সেইদিকে নজর না দিয়ে পুরসভা রাস্তার নামকরণ অথবা পুরোনো রাস্তার নাম বদলানোর খেলায় মেতেছেন, এটা ঠিক নয়। 

আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের তরফে জানানো হয়েছে, শীঘ্রই এই রাস্তার সংস্কারের কাজ শুরু হবে। তার জন্য টাকাও বরাদ্দ হয়েছে। 

অগাস্ট মাসে তৃণমূল পরিচালিত দুর্গাপুর পুরসভার কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে। তার আগে রাস্তার নামবদল ও সংস্কার নিয়ে চড়ছে তরজার পারদ। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
BJP on Extortion: তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
Birbhum News: দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
North Bengal Weather Update: উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget