এক্সপ্লোর

জোর করে মাদক পাচারে নামানোর চেষ্টা, রাজি না হওয়াতেই খুন যুবক; বরাকরের ঘটনা গ্রেফতার ২

অভিযুক্তরা বাইরে পালানোর ছক কষেছিল বলে পুলিশের দাবি।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: বরাকর যুবক খুনে মূল অভিযুক্ত-সহ ২ জনকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার কুলটির বরাকর বাজার থেকে কিছুটা দূরে নির্মীয়মাণ বাড়ি থেকে উদ্ধার হয় ২৪ বছরের শাহবাজ খানের গুলিবিদ্ধ দেহ। মৃতের পরিবার অভিযোগ তোলে শাহবাজকে জোর করে মাদক পাচারে নামানোর চেষ্টা চলছিল। রাজি না হওয়াতেই খুন করা হয়। খুনের ঘটনায় মূল অভিযুক্ত বান্টি মজুমদার ও তার সঙ্গী রাকেশ শর্মাকে গতকাল গভীর রাতে বরাকর স্টেশন সংলগ্ন এলাকা থেকে পাকড়াও করে কুলটি থানার পুলিশ। অভিযুক্তরা বাইরে পালানোর ছক কষেছিল বলে পুলিশের দাবি।

সম্প্রতি হরিদেবপুরে একটি খুনের ঘটনা প্রকাশ্য়ে আসে। প্রৌঢ় ব্যবসায়ীকে গলা কেটে খুনের অভিযোগ হরিদেবপুর থানা এলাকার চক রামনগরে। এলাকার লেদ কারখানার মধ্যেই মেলে প্রৌঢ় ব্যবসায়ীর গলা কাটা দেহ। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম তপন দে। পরিবারের দাবি, গতকাল রাত ১১টার পরেও বছর পঞ্চান্নর প্রৌঢ় বাড়ি না ফেরায়, কারখানার পাশেই বাপের বাড়িতে ফোন করে খোঁজ নেন স্ত্রী। শ্বশুরবাড়ির সদস্যরা গিয়ে কারখানার মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন ওই ব্যবসায়ীকে। 

এ দিন রাতেই ঘটনাস্থলে যায় লালবাজারের হোমিসাইড শাখা, আনা হয় স্নিফার ডগ। ব্যবসায়িক শত্রুতা নাকি, ব্যক্তিগত আক্রোশের জেরে খুন খতিয়ে দেখছে হরিদেবপুর থানার পুলিশ। পর্ণশ্রীতে মা-ছেলের খুনের ঘটনার রহস্যভেদের আগেই হরিদেবপুরে ব্যবসায়ী খুনের ঘটনায় শহরে ফের চাঞ্চল্য ছড়ায়। 

পুলিশ সূত্রে জানা যাচ্ছে তপন দে বয়স (৫৫) লেদ কোম্পানির মালিক তিনি একাই কাজ করতেন এই কারখানায়। গতকাল রাত্রে যখন ১১টা বেজে যায়, সেই সময় তপনবাবু বাড়িতে না যাওয়ায় তপনবাবু স্ত্রী কারখানার পাশেই বাপের বাড়িতে ফোন করে। তখনই বাপের বাড়ির লোকজন কারখানায় গিয়ে দেখে রক্তাক্ত দেহ গলার নলি কাটা অবস্থায় পড়ে রয়েছে। এই ঘটনায় মৃতের আত্মীয়-সহ ৫ জনকে আটক করেছে পুলিশ। উদ্ধার হয়েছে ছুরি ও ব্যবসায়ীর মোবাইল ফোন।

১ লক্ষ ৯২ হাজার টাকা দেনা ছিল ওই ব্যবসায়ীর, দাবি পরিবারের। তা নিয়ে মানসিক অশান্তিতে ছিলেন তিনি। তাই আত্মহত্যা নাকি খুন, তদন্ত শুরু করেছে হরিদেবপুর থানার পুলিশ। ঘটনাস্থলে আসে হরিদেবপুর থানার পুলিশ এর পাশাপাশি ঘটনাস্থলে আসেন লালবাজারের হোমিসাইড এবং নিয়ে আসা হয় স্লিপার ডগ। তদন্ত শুরু করে হরিদেবপুর থানা পুলিশ।

সেরা শিরোনাম

পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget