এক্সপ্লোর

West Medinipore : দেওয়ালে রাজনৈতিক প্রচার বন্ধের হুঁশিয়ারি কুড়মি সমাজের, পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক তরজা

বঞ্চনার প্রতিবাদে আগেই রাজনৈতিক দলের সংযোগ এড়িয়ে চলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এবার বাড়ির দেওয়ালে রাজনৈতিক প্রচার বন্ধ করতে চান কুড়মিরা।

সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর : দেওয়াল লিখন বন্ধ করতে দেওয়াল লিখন। পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipore) শালবনি ব্লকের চ্যাংশোল গ্রামে চলছে বার্তা লেখার কাজ। দেওয়ালে রাজনৈতিক প্রচার বন্ধ করতে হুঁশিয়ারি দিল কুড়মি সমাজ। শুরু রাজনৈতিক তরজা।

কুড়মি দেওয়ালে রাজনৈতিক প্রচার বন্ধ। ভোটের জন্য দেওয়াল দখল বন্ধ করতে এবার দেওয়াল লিখেই হুঁশিয়ারি দিল কুড়মি সমাজ (Kurmi Community)। বঞ্চনার প্রতিবাদে আগেই রাজনৈতিক দলের সংযোগ এড়িয়ে চলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এবার বাড়ির দেওয়ালে রাজনৈতিক প্রচার বন্ধ করতে চান কুড়মিরা। এই ছবি ধরা পড়েছে পশ্চিম মেদিনীপুরের শালবনি (Shalboni) ব্লকের চ্যাংশোল গ্রামে।  যে ছবি ধরা পড়েছে পশ্চিম মেদিনীপুরের শালবনি ব্লকের চ্যাংশোল গ্রামে।

পঞ্চায়েত ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। প্রচারের জন্য গ্রামে বিভিন্ন বাড়ির দেওয়ালে 'সাইট ফর' লিখে দিয়েছে শাসক দল। সেই সব দেওয়াল তো বটেই, এমনকী ফাঁকা থাকা কোনও দেওয়ালে শাসক-বিরোধী কাউকেই লিখতে দিতে রাজি নয় কুড়মি সমাজ।

কুড়মি সম্প্রদায়কে তপশিলি উপজাতিভুক্তদের আওতায় আনা। কোড-সহ সারনা ধর্মের স্বীকৃতি। কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফশিলের অন্তর্ভুক্ত করার মতো দাবি নিয়ে সাম্প্রতিক অতীতে দফায় দফায় রেল-রাস্তা অবরোধ করেছেন কুড়মিরা। ১১ এপ্রিল নবান্নে মুখ্যসচিবের সঙ্গে বৈঠকও করেন সংগঠনের নেতারা। কিন্তু সমাধান সূত্র মেলেনি।                      

আরও পড়ুন- ‘অনশন, আন্দোলন, আঘাত...আমি আসলে জীবন্ত লাশ’, সংগ্রামের কথা তুলে ধরলেন মমতা

এই প্রেক্ষাপটে, বঞ্চনার অভিযোগে সমস্ত রাজনৈতিক দলের সংযোগ এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছেন কুড়মিরা। শর্ত দিয়ে বলা হয়েছে, কেউ কোনও রাজনৈতিক দলের পদে থাকলে বা জনপ্রতিনিধি হলে পদত্যাগ করতে হবে। সভা বা মিছিলে যাওয়া চলবে না। নির্দেশিকা না মানলে সামাজিক বয়কট করা হবে। এই প্রেক্ষিতে কুড়মি সমাজের শীর্ষ নেতৃত্বের নতুন হুঁশিয়ারি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। চ্যাংশোলের পাশাপাশি, জঙ্গলমহলের বিভিন্ন প্রান্তে চলছে এই মর্মে কুড়মিদের দেওয়াল লিখন।                                               

আরও পড়ুন: গরমের মরসুমে চুলের পাশাপাশি কীভাবে যত্ন নেবেন স্ক্যাল্পের? রইল কিছু সহজ টিপস

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget