এক্সপ্লোর

Narayangarh : গভীর রাতে নারায়ণগড়ে ঢুকল ৩০টি হাতির পাল, মশাল জ্বেলে এলাকাছাড়া করল স্থানীয়রা

West Medinipur : স্থানীয় বাসিন্দা ও বন দফতরের কর্মীরা সারারাত মশাল জ্বেলে হাতির পালকে তাড়ায় । স্থানীয় সূত্রে জানা গেছে, হাতির এই দলটি বেশ কয়েকদিন ধরে এলাকায় ঘুরে বেড়াচ্ছে...

অমিত জানা, নারায়ণগড় : পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকে হামলা হাতির পালের। গতকাল গভীর রাতে প্রায় ৩০টি হাতির পাল ঢুকে পড়ে নারায়ণগড় থানার সাত নম্বর কাশীপুর গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে এক নম্বর মকরামপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায়।

স্থানীয় বাসিন্দা ও বন দফতরের কর্মীরা সারারাত মশাল জ্বেলে হাতির পালকে তাড়ায় । স্থানীয় সূত্রে জানা গেছে, হাতির এই দলটি বেশ কয়েকদিন ধরে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় গ্রামবাসী সারারাত জেগে মশাল জ্বেলে, হুলা পার্টিকে সাথে নিয়ে হাতির দলটিকে এলাকাছাড়া করে রাতে।

দিনকয়েক আগেই পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের (Kharagpur) আমলাচাটি ও শ্যামসুন্দরপুর পালপাড়া গ্রামে রাতভর তাণ্ডব চালায় ৩০-৩৫টি বুনো হাতির (Elephant) দল। লণ্ডভণ্ড করে বাড়িঘর (House)। নষ্ট করে ফসল (Crops)। গ্রামবাসী (Villagers) অভিযোগ জানায়, বারবার ফোন করলেও বন দফতরের (Forest Department) সাড়া মেলেনি। বন দফতর (Forest Department) সূত্রে খবর, যাঁদের ক্ষতি হয়েছে, তাঁদের সাহায্য করা হবে।

দক্ষযজ্ঞ পরিস্থিতি তৈরি হয়। হাতে মশাল (Torch)। বিভিন্ন জায়গায় জ্বালানো হয় আগুন (Fire)। ফাটানো হয় একের পর এক পটকা। গত শুক্রবার রাতভর খড়গপুরের (Kharagpur) আমলাচাটি (Amlachati) ও শ্যামসুন্দরপুর (Shyamsundarpur) পালপাড়া গ্রামে তাণ্ডব চালায় ৩০-৩৫টি বুনো হাতির (Elephant) দল। অনেক দূর থেকে একটা বাড়ির সামনে হাতি দাঁড়িয়ে। হাতির তাণ্ডবে চুরমার হয়ে যায় দুটি গ্রামের আট আটটি বসতবাড়ি। বাড়িতে মজুত ফসল নষ্ট করে দেয় বুনো হাতির দল। গ্রামবাসীদের অভিযোগ, পরিস্থিতির কথা জানিয়ে বারবার ফরেস্ট রেঞ্জ (Forest Range) কর্মীদের ফোন করলেও কোনও সাড়া মেলেনি। শেষমেশ রাতভর মশাল জ্বালিয়ে হাতি তাড়াতে নামেন নিজেরাই।

আরও পড়ুন ; গ্রামে ঢুকে পড়ল দাঁতাল হাতি, আতঙ্ক বাড়ছে ঝালদায়

সম্প্রতি দাঁতাল হাতির দাপাদাপিতে চাঞ্চল্য ছড়ায় পুরুলিয়ার ঝালদায়। শহর লাগোয়া গ্রামে ঢুকে পড়ে একটি দলছুট হাতি। গত সোমবার সন্ধ্যার সময় জঙ্গল থেকে ঝালদা থানা এলাকার পাটঝালদা গ্রামে ঢুকে পড়ে এই দাঁতালটি। বন বিভাগের কর্মীরা তাকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। এরপর দাঁতালটি ঝালদা লাগোয়া দারদা গ্রামের মধ্যেও ঢুকে পড়ে। হাতির ভয়ে গ্রামবাসীর মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। আতঙ্ক সৃষ্টি হয় গোটা গ্রামে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget