এক্সপ্লোর

TMC : 'ঘাটালের কোনও তৃণমূল কর্মীকে মারলে, হাত ভেঙে দেওয়া হবে' হুঁশিয়ারি অজিত মাইতির

West Bengal : সবমিলিয়ে পঞ্চায়েত ভোট শেষ হলেও, বঙ্গরাজনীতিতে হুমকি-হুঁশিয়ারি অব্যাহত রয়েছে। 

সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর : পঞ্চায়েত ভোটে (Panchayat Election) সন্ত্রাসের এই ছবি দেখেছে বাংলা। খালি হয়েছে অনেক মায়ের কোল। তারপরও হুমকি-হুঁশিয়ারি শেষ হওয়ার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। এবার নাম না করে, ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটকে হুমকি দিতে শোনা গেল পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের (TMC) কো অর্ডিনেটর অজিত মাইতিকে।

পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) তৃণমূল কংগ্রেসের কো অর্ডিনেটর অজিত মাইতির হুঁশিয়ারি, 'যে হাতটা উঠেছিল দিলীপের গায়ে, সেই হাতটা তো ভেঙে দেওয়া উচিত ছিল। সেই হাতটা ভাল থাকার কোনও দরকার নেই। যদি এরপর কোনওদিন ওই হাত এসে ঘাটালের কোনও তৃণমূলকর্মীর গায়ে ওঠে, সেই হাতটা তোমরা ভেঙে দাও। এটা আমি দাঁড়িয়ে তোমাদেরকে বলে যাচ্ছি। কারণ ইট ছুঁড়লে পাটকেল খেতে হবে।'

বুধবার ঘাটালের ইড়পালা গ্রাম পঞ্চায়েতের উপ সমিতি গঠন ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। সেদিন তৃণমূলের স্থানীয় ব্লক সভাপতি দিলীপ মাজিকে মারধরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। তার প্রতিবাদে শুক্রবার সভা করে তৃণমূল। সেই মঞ্চ থেকেই তৃণমূল নেতার মুখে শোনা যায় হুমকি। উঠে আসে ঘাটাল মাস্টার প্ল্যানের প্রসঙ্গ। অজিত মাইতি বলেছেন, 'দিলীপকে মারলে তোমাদের উন্নয়ন বন্ধ হবে। আর বিজেপির ওই কলঙ্কিত কর্মীকে মারলে উন্নয়ন বন্ধ হবে না। বরং ঘাটালের মাস্টার প্ল্যানে যে টাকাগুলো শীতল কপাটরা আটকে দিল, দিল না। স্যাংশন করল না, ঘাটালের সঙ্গে গদ্দারি করল, বেইমানি করল, এই বেইমানদের একটা সাজা হবে।'

কার্যত ব্যাখার সুর থাকলেও হুঁশিয়ারি মিশিয়ে অজিত মাইতির সংযোজন, 'আমাদের কর্মীদের আমি উৎসাহিত করেছি, কেউ ভয় পেও না। প্রথমবার মেরেছে, প্রশাসন ব্যবস্থা নিয়েছে। দ্বিতীয়বার মারতে এলে ছেড়ে দিও না। হাতটা যেন আস্ত না যায়। আত্মরক্ষার অধিকার সবার আছে।' প্রসঙ্গত, কিছুদিন আগেই বিজেপির নেতাদের মুখে শোনা গিয়েছিল হুঁশিয়ারির সুর। ভোট লুঠ করতে এলে পুলিশ থেকে তৃণমূল, মেরে ঠ্যাং ভেঙে দেওয়া হবে। যারা ভোট লুঠ করতে আসবে তাদের বুকে গুলি করে শ্মশানে পাঠানো হবে'। দিলীপ ঘোষের (Dilip Ghosh)সামনেই হুঙ্কার মেদিনীপুরে বিজেপি মুখপাত্র অরূপ দাসের।

সবমিলিয়ে পঞ্চায়েত ভোট শেষ হলেও, বঙ্গরাজনীতিতে হুমকি-হুঁশিয়ারি অব্যাহত রয়েছে। 

আরও পড়ুন- বিকেলেই রাজভবনে ধূপগুড়ির জয়ী তৃণমূল প্রার্থীর শপথগ্রহণের প্রস্তুতি, 'জানেনই না' পরিষদীয়মন্ত্রী !

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
Suvendu Adhikari: 'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর
'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget