এক্সপ্লোর

West Midnapore: মিড ডে মিলে নিম্নমানের আলু সরবরাহের অভিযোগ উঠল নারায়ণগড়ে

West Midnapore: মিড ডে মিলে নিম্নমানের আলু সরবরাহ করার অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের প্রত্যেকটি স্কুলে। অভিযোগ প্রত্যেক বস্তায় খুব কম করে হলেও কুড়ি কেজিরও বেশি আলু পচা বেরোচ্ছে।

অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: মিড ডে মিলে নিম্নমানের আলু সরবরাহ করার অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের প্রত্যেকটি স্কুলে। অভিযোগ প্রত্যেক বস্তায় খুব কম করে হলেও কুড়ি কেজিরও বেশি আলু পচা বেরোচ্ছে। এর ফলে যথারীতি সমস্যায় পড়েছেন স্কুলগুলির প্রধান শিক্ষকেরা। 

পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের একাধিক স্কুলের শিক্ষকরা লিখিত অভিযোগ জানালেন নারায়ণগড়ের বিডিওর কাছে। কেউ কেউ আবার মেল করেও অভিযোগ পাঠালেন বিডিওর কাছে। নহপাড় বিদ্য়াসাগর বিদ্যাভবনের প্রধান শিক্ষক উৎপল কান্তি দত্ত জানান, 'এবার অগাস্ট মাসে যে মিড ডে মিলের আলু এসেছিল তার ৮ ক্যুইন্টাল আলুর মধ্যে প্রায় ৩০ কেজি আলুই পচা বেরিয়েছে। পড়ুয়াদের খাওয়ানোর জন্য যে পরিমাণ আলু কম পড়েছিল তা আমরা কিনে নিয়েছি স্কুল ফান্ডের টাকা থেকে। নারায়ণগড়ের বিডিওর কাছে আমরা লিখিত অভিযোগও জানিয়েছি।' তাঁর দাবি, আগে তাঁরা নিজেরাই আলু কিনে নিতেন, তখন কোনও সমস্যা হত না। কিন্তু এখন আলু পাঠানো হচ্ছে কেন্দ্রের তরফ থেকে। তাঁর দাবি কখনও সেই আলু বহুদিন গোডাউনে পড়ে থাকে বা হয়তো খারাপ আলুই কেনা হয়। উৎপল বাবু আরও দাবি, তাঁদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে মিড ডে মিলে একাধিক স্কুলেই খারাপ আলু দেওয়া হচ্ছে বলে দাবি উঠেছে। 

জেলা মিড ডে মিলের ভারপ্রাপ্ত আধিকারিক মোনালিসা তিরকে জানাচ্ছেন, 'যখন এজেন্সি আলু সরবরাহ করছে বা খাদ্যদ্রব্য গোডাউনে আনলোডিংয়ের সময়ে বিডিওর প্রতিনিধি থাকেন। সেখান থেকে কোনও অভিযোগ আসেনি। আমরা এজেন্সির সঙ্গে যোগাযোগ করেছিলাম। জিনিস খারাপ বেরোলে এজেন্সি প্রত্যেকবারই তা পাল্টে দিচ্ছে। এবারও অভিযোগ আসতেই এজেন্সিকে জানানো হয়েছে। কিন্তু তাদের বক্তব্য যে তারা ভাল আলুই দিয়েছিল।' তাঁর দাবি, আলু যখন আনলোড করা হচ্ছিল তখন যে তিন প্রতিনিধি ছিলেন তাঁদের কাছেও কোনও অভিযোগ আসেনি। কিন্তু আলু সরবরাহের চার থেকে পাঁচ দিন পর অভিযোগ আসছে বলে দাবি তাঁর। তবে নারায়ণগড় থেকে কোনও অভিযোগ তাঁরা এখনও পাননি বলে জানিয়েছেন তিনি। জিনিসপত্র আনলোড করার সময়েই সমস্যা দেখা দিলে তখন এজেন্সিতে বদলে দেওয়ার কথা হয় বলে জানান জেলা মিড ডে মিলের ভারপ্রাপ্ত আধিকারিক মোনালিসা তিরকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Debraj Chakraborty: গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget