এক্সপ্লোর

West Midnapore Ghatal : পুজোর মুখে ফের জলমগ্ন ঘাটাল, কোথাও এক মানুষ সমান জল!

ভিড় বাড়ছে ত্রাণ শিবিরে! জলমগ্ন গড়বেতার বিস্তীর্ণ এলাকাও। শিলাবতীর জলে বিচ্ছিন্ন ছ’টি গ্রাম।

সোমনাথ দাস,  ঘাটাল : নিম্নচাপের বৃষ্টিতে নতুন করে জলমগ্ন ঘাটাল শহর। গ্রামীণ এলাকার কোথাও কোথাও এক মানুষ সমান জল। শিলাবতীর জলে বিচ্ছিন্ন গড়বেতার ছ’টি গ্রাম। জল জমেছে আরামবাগের বিস্তীর্ণ এলাকাতেও। 

পুজোর মুখে ফের জলমগ্ন ঘাটাল। নিম্নচাপের বৃষ্টিতে নতুন করে জলমগ্ন হয়েছে শহরের বিস্তীর্ণ এলাকা। চলতি বছর, এই নিয়ে তিনবার জল জমল ঘাটালে। জল যন্ত্রণা এখনও অব্যাহত। জলে ঢুকেছে বাড়িতে......রাস্তায়  নৌকো চলার হাল। দিন কয়েকের বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে ফিরেছে জল যন্ত্রণার চেনা ছবি। 

জল জমে রয়েছে গ্রামীণ এলাকাতেও। কোথাও কোথাও এক মানুষ সমান জল! নৌকা করে চলছে যাতায়াত! ভিড় বাড়ছে ত্রাণ শিবিরে! জলমগ্ন গড়বেতার বিস্তীর্ণ এলাকাও। শিলাবতীর জলে বিচ্ছিন্ন ছ’টি গ্রাম।

প্রায়, একই ছবি হুগলির আরামবাগের। কামারপুকুর-গড়বেতা রাজ্য সড়কের উপর দিয়ে জল বইছে। জলমগ্ন কামারপুকুর থেকে জয়রামবাটি যাওয়ার রাস্তাও!  জলমগ্ন বাঁকুড়া শহরও। বিপদসীমার উপর দিয়ে বইছে গন্ধেশ্বরী, দ্বারকেশ্বর ও শিলাবতী নদী। গন্ধেশ্বরী নদীর জল ঢুকেছে বাঁকুড়ার দুটো ওয়ার্ড ও পঞ্চায়েত এলাকায়। কোথাও কোমর সমান জল! কোথাও আবার তার থেকে বেশি।

এরইমধ্যে, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার করোঞ্জি গ্রামে, মাটির দেওয়াল ধসে মৃত্যু হয় এক গৃহবধূর। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতে, দুর্যোগের সময়, প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছিলেন তিনি। বুধবার সকালে নিজের বাড়িতে যান পরিস্থিতি দেখতে। তখনই দেওয়াল ধসে মৃত্যু হয়, প্রতিমা বাগ নামে বছর ৩৭-এর গৃহবধূর। সপ্তাহ দেড়েক আগেও ঘাটালে দুর্দশা-চিত্রটা একই রকম ছিল । তীব্র হয়েছিল পানীয় জলের  সংকট! অজবনগর, মনসুকা-সহ অন্তত ৩০টির ওপর গ্রামে পানীয় জলের আকাল দেখা দিয়েছে বলে বাসিন্দাদের অভিযোগ। কেউ কেউ অভিযোগ করেন, জল নিতে নৌকো করে আসতে হচ্ছিল শহরে ঘাটাল শহরে।

জলের কারণে বন্ধ পুরুলিয়া-বাঁকুড়া বাইপাস রোড! ফুঁসছে শিলাবতীও। বাঁকুড়া থেকে ঝাড়গ্রাম যাওয়ার রাস্তার উপর দিয়ে বইছে জল! বহু মানুষকে ত্রাণ শিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। 
কবে কাটবে এই জল-যন্ত্রণা? কবে ফের ছন্দে ফিরবে জনজীবন? প্রশ্নে এলাকার মানুষের। 

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
CPM News: পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget