এক্সপ্লোর

TMC: টাকার বিনিময়ে ভুয়ো নথি তৈরি করে দিয়েছেন এক তৃণমূল নেতা! গ্রেফতারির দাবি বিজেপির

BJP Allegation: টাকার বিনিময়ে ভুয়ো নথি তৈরি করে দিয়েছেন এক তৃণমূল নেতা, দাবি ধৃতের। অভিযুক্ত তৃণমূল নেতার গ্রেফতারির দাবি তুলেছে বিজেপি।

সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর: জলা জমিকে বাস্তু জমি দেখিয়ে বেআইনিভাবে বাড়ির প্ল্যান পাস করানোর অভিযোগ। ঘাটালে (Ghatal) গ্রেফতার অভিযুক্ত। টাকার বিনিময়ে ভুয়ো নথি তৈরি করে দিয়েছেন এক তৃণমূল (TMC) নেতা, দাবি ধৃতের। অভিযুক্ত তৃণমূল নেতার গ্রেফতারির দাবি তুলেছে বিজেপি (BJP)। পাল্টা গেরুয়া শিবিরকে বিঁধেছে শাসক দল।

বছর খানেক আগেও ঘাটাল পুরসভার ১৬নং ওয়ার্ডের এখানে ছিল পুকুর।  সেই পুকুর ভরাট করে এখন তোলা হচ্ছে বাড়ি। ভূমি ও ভূমি রাজস্ব দফতরের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার বাড়ির মালিক।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত রাজকুমার সাঁতরা জলা জমিকে বাস্তু জমি দেখিয়ে টাকার বিনিময়ে ভুয়ো নথি তৈরি করেন। সেই নথি দেখিয়েই ঘাটাল পুরসভা থেকে বাড়ি তৈরির প্ল্যান পাস করানো হয় বলে অভিযোগ। ঘটনাটি জানতে পেরে ঘাটাল থানায় অভিযোগ দায়ের করে স্থানীয় ভূমি ও ভূমি রাজস্ব দফতর। তদন্তে নেমে বুধবার বাড়ি থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে।

আরও পড়ুন, মাহেশের রথযাত্রায় এবার অনলাইনেই দেওয়া যাবে পুজো, কুরিয়ারে মিলবে ভোগ


ধৃতের দাবি, ৭ লক্ষ টাকার বিনিময়ে ভুয়ো নথি তৈরি করে দিয়েছেন ঘাটাল তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য দয়াময় চক্রবর্তী। ধৃত বাড়ির মালিক রাজকুমার সাঁতরা বলেন, "ঘাটাল মহকুমা আদালতের আইনজীবী দয়াময় চক্রবর্তী সাড়ে ৭ লক্ষ টাকা নিয়ে এই বাস্তুর কাগজ করে দিয়েছেন।" 

অভিযুক্ত তৃণমূল নেতার প্রতিক্রিয়া মেলেনি।তদন্তের আশ্বাস দিয়েছে দলীয় নেতৃত্ব। ঘাটাল পুরসভার তৃণমূল নেতা ও পুরপ্রধান তুহিন বেরা বলেন, "আমরা তদন্ত করে দেখব যদি কোন ভুল থাকে প্রশাসন অবশ্যই ব্যবস্থা নেবে।" এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

ঘাটালের শীতল কপাট বলেন, "রাজকুমার সাঁতরা যতটা না দোষ করেছে তার থেকে অনেক বেশি দোষ করেছে পুরসভার তরফে টাকার বিনিময়ে যে প্ল্যান পাস করেছে। তাঁকে আগে গ্রেফতার করা উচিত।"  পশ্চিম মেদিনীপুরের তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অজিত মাইতি বলেন, "আমাদের দল বা প্রশাসন অপরাধ করলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এটাই তার প্রমাণ। বিজেপিশাসিত রাজ্যগুলোতে কোনও ব্যবস্থা নেওয়া হয় না।" 

ঘাটাল থানা সূত্রে খবর, অভিযুক্ত দয়াময় চক্রবর্তীর নাগাল পেতে খোঁজ চালাচ্ছে পুলিশ। বেআইনি নির্মাণের অভিযোগে ধৃত বাসিন্দার  দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে ঘাটাল মহকুমা আদালত।

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WB Election 2026: ভোটের আগে আজই রাজ্যে আসছেন মোট ৮৪ জন পুলিশ পর্যবেক্ষক
ভোটের আগে আজই রাজ্যে আসছেন মোট ৮৪ জন পুলিশ পর্যবেক্ষক
TMC Candidate List Announcement Live : আজই শাসক দলের প্রার্থী তালিকা, দুপুর সওয়া তিনটেয় সাংবাদিক বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের
আজই শাসক দলের প্রার্থী তালিকা, দুপুর সওয়া তিনটেয় সাংবাদিক বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের
Assembly Election: পুলিশ প্রশাসনে আরও বদল! এবার দক্ষিণবঙ্গ-উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত এডিজি-দের সরাল কমিশন
পুলিশ প্রশাসনে আরও বদল! এবার দক্ষিণবঙ্গ-উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত এডিজি-দের সরাল কমিশন
Nandigram TMC Candidate: নন্দীগ্রামে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী পবিত্র কর : সূত্র
নন্দীগ্রামে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী পবিত্র কর : সূত্র

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis :  মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
ECINET App : প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
Price Rise : এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Stock Market Today : শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
India Post : ২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
FD VS Share Market : শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
West Bengal Election 2026: ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
Embed widget