এক্সপ্লোর

Co Operative Bank: সমবায় ভোটে অশান্তির আশঙ্কা, ব্যাঙ্ক থেকে টাকা তোলার ভিড়! ১০ দিনে ২ কোটি টাকা তুলে নিলেন গ্রাহকরা!

সমবায় ভোটের মনোনয়ন জমার দিন গন্ডগোলের জেরে আতঙ্ক, অশান্তির আশঙ্কায় আতঙ্কিত গ্রাহকদের একাংশ

সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের সমবায় ব্যাঙ্ক থেকে টাকা তোলার হিড়িক। ১০ দিনে ২ কোটি টাকা তুলে নিলেন গ্রাহকেরা। সমবায় ব্যাঙ্কের নির্বাচনের মনোনয়ন জমার দিন তুমুল গন্ডগোলের অভিযোগ। ঝামেলার জেরে আতঙ্কে কাঁটা গ্রাহকদের বড় অংশ। লিমিট বেঁধে দিলেও টাকা তোলার হিড়িক কমেনি, দাবি ব্যাঙ্ক ম্যানেজারের। ব্যাঙ্কের উপর আস্থা নেই, সাফ জানিয়েছেন গ্রাহকদের একাংশ। সন্ত্রাসের ভয়ে এই কাণ্ড বলে কটাক্ষ বিরোধীদের। যদিও মনোনয়ন জমার দিন কোনও অশান্তি হয়নি বলে দাবি করেছে শাসকদল। 

এক গ্রাহকের সাফ দাবি, ভয়ে টাকা তুলে নিচ্ছি। সমিতির ওপর ভরসা রাখতে পারছি না। ৫৪ বছরের পুরনো সমবায় ব্যাঙ্ক। অথচ সেই কো-অপারেটিভ ব্যাঙ্কের ওপরেই এখন আর ভরসা রাখতে পারছেন না পশ্চিম মেদিনীপুরের দাসপুর এলাকার বাসিন্দারা। 

কয়েকদিনের মধ্যেই এই সমবায় ব্যাঙ্কে ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল। আর সেই খবর মিলতেই টাকা নয়ছয়ের আশঙ্কায় কো-অপারেটিভ ব্যাঙ্ক থেকে নিজেদের গচ্ছিত আমানত তুলে নেওয়ার হিড়িক পড়েছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের গৌরা-সোনামুই সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে। 

সমবায় ব্যাঙ্ক সূত্রে খবর, ১০ দিনে ২ কোটি টাকা তুলে নিয়েছেন গ্রাহকরা। এই পরিস্থিতি রুখতে সমবায় ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে টাকা তোলার ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয়েছে। গৌরা-সোনামুই সমবায় কৃষি উন্নয়ন সমিতির ম্যানেজার সৈকত জানা বলেন, 'গ্রাহকরা টাকা তুলে নিচ্ছে এটা সত্যি। এখনও অবধি প্রায় ২কোটি টাকা উঠে গেছে। লিমিট (টাকা তোলার) বেঁধে দিতে বাধ্য হয়েছি। যদি প্রত্যেক দিন দু'শো-আড়াইশো আমানতকারী এসে টাকা তোলার কথা বলে, সেক্ষেত্রে আমরা এটা বাধ্য হয়েছি। এখন আপাতত ২০ হাজার টাকা।' 

কিন্তু কীসের ভয় তাড়া করছে গ্রাহকদের? 

স্থানীয় সূত্রে খবর, গত ১৭ ও ১৮ জুন এই সমবায় ব্যাঙ্কের ভোটের নমিনেশন পর্বে ব্যাপক গন্ডগোল হয়। এর আগে এই সমবায়সমিতি সিপিএমের দখলে ছিল। অভিযোগ, নতুন করে ভোটের জন্য বিরোধীদের কাউকেই মনোনয়ন তুলতে দেয়নি শাসক দল তৃণমূল কংগ্রেস। ওই সমবায় সমিতির ৫৩টি আসনের মধ্যে ৫৩টিতেই নমিনেশন জমা দেন শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা। বিরোধীদের অভিযোগ, সমবায় সমিতি তৃণমূলের দখলে আসতে চলেছে বুঝেই তড়িঘড়ি টাকা তুলতে শুরু করেন গ্রাহকরা।

ঘাটাল সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ বলেন, 'এলাকার যারা সমবায়ের গ্রাহক, তাঁরা বুঝেছে ওই সমবায় যদি তৃণমূল দখল করে তাহলে সমস্ত টাকা যা আমানত আছে, সমস্ত টাকা নয়ছয় হয়ে যাবে। এই জন্যই মানুষ তাঁর আমানত তুলে নিচ্ছে।' 

পশ্চিম মেদিনীপুর সোনাখালি এরিয়া কমিটির সিপিএমের সম্পাদক অমল ঘোড়ুই বলেন, 'দাসপুর ২ নম্বর ব্লকে ইতিমধ্যে ৮-১০টা সমবায় সমিতি তৃণমূল কংগ্রেস পরিচালিত সমবায় সমিতিগুলি কোনওটা বন্ধ হয়ে গেছে। কোনওটা বন্ধ হওয়ার মুখে। কোটি কোটি টাকা ওখান থেকে তৃণমূল কংগ্রেসের যাঁরা পরিচালনা করতেন তাঁরা টাকা নয়ছয় করেছেন, লুঠ করেছেন। তার ফলে জনগণের টাকা লুঠ হয়ে যাওয়ার কারণে আর এখানের ক্ষেত্রে জনগণ আর আস্থা রাখতে পারছেন না।' 

যদিও বিরোধীদের তোলা অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা সিপিএমের উস্কানির দিকে আঙুল তুলেছে তৃণমূল নেতৃত্ব।আগামী ১৩ জুলাই গৌরা-সোনামুই সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোট। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নমিনেশনে বাধা দেওয়ার অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা ঠুকেছে সিপিএম।
১৭ জুলাই সেই মামলার শুনানির সম্ভাবনা।

সেরা শিরোনাম

West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
Calcutta High Court: যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
Jadavpur University: যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের
যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget