এক্সপ্লোর

West Midnapore: ঢেলে সাজানো হচ্ছে গাঁধীঘাট, কংসাবতীর পাড়ে এবার সন্ধ্যারতির আয়োজন

Midnapore News: চলতি বছর বারাণসীর ধাঁচে কলকাতার বাবুঘাটে গঙ্গার পাড়ে শুরু হয়েছে গঙ্গারতি। এবার একই ছবি দেখা যাবে কলকাতার বাবুঘাট থেকে ১২৫ কিলোমিটার দূরে থাকা মেদিনীপুর শহরের গাঁধীঘাটে।

সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: গঙ্গার ধারে সার বেঁধে একযোগে গঙ্গারতি করছেন পুরোহিতরা। যা দেখার জন্য হাজার হাজার পুণ্যার্থীর ঢল। এই চেনা ছবি উত্তরপ্রদেশের বারাণসীর। দশকের পর দশক ধরে যা নজর কাড়ছে দেশবাসীর। গঙ্গার পাড়কে কাজে লাগিয়ে সন্ধ্য়ারতির বন্দোবস্ত করা হয়েছে কলকাতাতেও। এবার সেজে উঠছে কংসাবতীর পাড়ও। আগামী মাস থেকে সন্ধ্যারতি শুরু হচ্ছে মেদিনীপুরের (Midnapore) গাঁধীঘাটে। 

সন্ধ্য়ারতির আয়োজন: চলতি বছর বারাণসীর ধাঁচে কলকাতার বাবুঘাটে গঙ্গার পাড়ে শুরু হয়েছে গঙ্গারতি। এবার একই ছবি দেখা যাবে কলকাতার বাবুঘাট থেকে ১২৫ কিলোমিটার দূরে থাকা মেদিনীপুর শহরের গাঁধীঘাটে। সেল্ফি জোনের পাশে জল প্রকল্পের গা ঘেঁষে সন্ধ্যারতির জন্য বিশেষ তর্পণ ঘাট নির্মাণ করেছে মেদিনীপুর পুরসভা। গত ১২ ই অক্টোবর এই তর্পণ ঘাটের শুভ সূচনা করেছেন মেদিনীপুরের বিধায়ক তথা অভিনেত্রী জুন মালিয়া। ডিসেম্বর মাসে পূর্ণিমায় তিথিতে সন্ধ্যারতি শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান।

পুরসভা সূত্রে খবর, ২৭ লক্ষ টাকা ব্যয় করে পুরসভার পূর্ত বিভাগ এই তর্পণ ঘাট নির্মাণ করেছে। এতদিন মেদিনীপুর শহরের কংসাবতী নদীর এই ঘাট অবহেলায় পড়ে থাকত। তবে গত এক-দেড় বছরে অনেকটাই পরিবর্তন হয়েছে এই গাঁধীঘাটের ছবি। করা হয়েছে সেল্ফি জোন, বাঁধানো হয়েছে বিসর্জনের ঘাট। পাশাপাশি গড়ে তোলা হয়েছে নতুন মন্দির। এবার এই তর্পণ ঘাট চালু হলে পাল্টে যাবে গাঁধী ঘাটের ছবিটা। 

গত ২৬ এবং ২৭ নভেম্বর সেজে উঠেছিল কলকাতার বাবুঘাট। কলকাতা পুরসভার (KMC) উদ্যোগে দিনকয়েক আগে বাবুঘাটে (Babughat) পালন করা হয়েছিল দেব দীপাবলি (Dev Diwali)। প্রদীপ, আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছিল বাবুঘাট চত্বর। দেব দীপাবলিতে এই প্রথমবার আলো-প্রদীপ-রঙ্গোলিতে সেজে উঠেছিল বাবুঘাট। দুর্গাপুজো, কালীপুজো পর এক অন্য উৎসবের চেহারা নেয় বাবুঘাট। দেব দীপাবলি ঘিরে বাবুঘাটে আয়োজন করা হয়েছিল ভক্তিমূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠানও।  প্রথমে গঙ্গাদেবীর পুজো, এরপর বিশেষ ধাঁচে গঙ্গারতি, দেব দীপাবলি উদযাপন ঘিরে অন্যরকম পরিবেশ তৈরি হয়েছিল বাবুঘাট চত্বরে। কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে, এবার থেকে প্রতি বছর দেব দীপাবলি উদযাপন করা হবে। 

আরও পড়ুন: Anupam Hazra: পরম-পিয়ার বিয়েতে সমবেদনা জমছে তাঁর ফোনে, ‘ঠিক জনকে জানান’, কাতর আর্জি BJP নেতা অনুপমের

সেরা শিরোনাম

Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
BJP Rajya Sabha Candidate: বিজেপিতে যোগ দিয়েই রাজ্যসভার নির্বাচনে প্রার্থী হলেন ৩ প্রাক্তন তৃণমূল সাংসদ
বিজেপিতে যোগ দিয়েই রাজ্যসভার নির্বাচনে প্রার্থী হলেন ৩ প্রাক্তন তৃণমূল সাংসদ

ভিডিও

BJP News: শমীকের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন ৩ প্রাক্তন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর-সুস্মিতা-প্রকাশ
Chingrighata Flyover: শুক্র রাত ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ চিংড়িঘাটা উড়ালপুল
Prosenjit Chatterjee:
TMC News: কোন কোন খাতে TMC-র ৩ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাট তৃণমূল'?
TMC News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget