এক্সপ্লোর

West Midnapore Jawad : ‘জওয়াদ’-এর ঝোড়ো ধাক্কা, ধান কেটেও ঘরে তুলতে পারেননি অনেকে

West Midnapore Jawad Updates : ক্ষতির আশঙ্কায় পশ্চিম মেদিনীপুরের কৃষকরা। ধান কেটেও ঘরে তুলতে পারেননি অনেকে। বৃষ্টির জেরে জমি তৈরি করেও আলু বসাতে না পারায় মাথায় হাত

সোমনাথ দাস, অমিত জানা, পশ্চিম মেদিনীপুর : ঘূর্ণিঝড় ‘জওয়াদ’ ( Cyclone Jawad )-এর প্রভাব নিয়ে আগে থেকেই সতর্ক করা হয়েছিল কৃষকদের। কিন্তু সেই সতর্কবার্তা সত্ত্বেও, পুরোপুরি ঠেকানো গেল না চাষে ক্ষতি, বলছেন পশ্চিম মেদিনীপুরের কৃষকরা (Farmers in West Midnapore)। এ জেলার গড়বেতা, চন্দ্রকোণা রোড, ঘাটাল, শালবনি-সহ বিস্তীর্ণ এলাকায় ধান, আলুর পাশাপাশি সবজির চাষ হয়।

এই সময়ই ধান কাটা হয়। তারই মধ্যে বৃষ্টি (Rain)। যার জেরে কাটার পরও মাঠেই ভিজছে ধান (Paddy)। ধান তোলার পরই চাষ হয় আলুর। অনেকেরই সেই জমি তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু বৃষ্টির জেরে সব পণ্ড! আশঙ্কায় চাষিরা।

আরও পড়ুন  :

জমেছে জল, বিদ্যুৎঘটিত বিপদ এড়াতে কী করবেন

 

এদিকে চন্দ্রকোনা এলাকাতেও এই সময় আলুর লাগানো হয়ে গিয়েছে । সেই জমি জলের তলায় । ফলে ক্ষতি হয়েছে প্রচুর। ঘাটালের মনসুকা এলাকাতে আবার প্রচুর লঙ্কা চাষ হয়।  লঙ্কাগাছ এই মুহূর্তে জলের তলায় সমস্ত গাছ নষ্ট হয়ে যাবে চিন্তায় রয়েছে চাষীরা। 

গড়বেতার কৃষক সুবোধ হাজরা জানান, ' অন্য বছর এ সময় ধান তুলে আলু লাগানো হয়ে যায়। হঠাৎ বৃষ্টিতে কিছু ধান কেটেছি। সবটা তুলতে পারিনি। আলু লাগানো যাবে না। ক্ষতির সম্ভবনা' 

কৃষক অশোক সামন্ত জানালেন, ' ধানের পাশআপাশি সবজি চাষ করেছিলাম। কপি, বেগুন বসিয়েছিলাম। বেগুনটা নষ্ট হয়ে গেছে।' 

এই পরিস্থিতিতে বৃষ্টি থামার অপেক্ষায় কৃষকরা। বৃষ্টি বাড়লে, ফসলের ক্ষতি বাড়বে বলেই তাঁদের আশঙ্কা।

ঘূর্ণিঝড় জওয়াদ এখন নিম্নচাপ। তবে তার প্রভাবে আজ দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টি। নিম্নচাপের অভিমুখ উত্তর ও উত্তর-পূর্বমুখী হওয়ায় সোমবার বাংলাদেশ লাগোয়া তিন জেলা নদিয়া, মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্য জেলাগুলিতেও। কলকাতায় আজ বিকেলের পর থেকে বৃষ্টি কমবে। কাল থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি। 

সেরা শিরোনাম

News Live: রাজ্যে আসছে শিল্পের জোয়ার, কৃষ্ণনগরে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর
রাজ্যে আসছে শিল্পের জোয়ার, কৃষ্ণনগরে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর
Calcutta High Court: ‘বিচারব্যবস্থা নিউট্রাল নয়’, ফের বললেন অভিষেক, আজই শোকজ করে হাইকোর্ট
‘বিচারব্যবস্থা নিউট্রাল নয়’, ফের বললেন অভিষেক, আজই শোকজ করে হাইকোর্ট
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
West Bengal News Live : হাওড়ায় গোলাবাড়ি থানা এলাকায় চলল গুলি, গুলিবিদ্ধ ১
হাওড়ায় গোলাবাড়ি থানা এলাকায় চলল গুলি, গুলিবিদ্ধ ১

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধার্থী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Influencial Muslims List 2027: পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Embed widget