এক্সপ্লোর

West Midnapore: ৫০ বছর আগে উদ্বোধন করেছিলেন অজিত পাঁজা, এখন ধুঁকছে পশ্চিম মেদিনীপুরের খেমাশুলি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র

রোগীভর্তির ব্যবস্থা থাকলেও সব বন্ধ, স্টাফ কোয়ার্টার্স ঢেকেছে আগাছায়...

বিশ্বজিৎ দাস, মেদিনীপুর:  রোগীভর্তির ব্যবস্থা থাকলেও, এখন সব বন্ধ। অল্প সময়ের জন্য খোলে আউটডোর। স্টাফ কোয়ার্টার্স আগাছায় ঢেকেছে। অভিযোগ, প্রশাসনিক উদাসীনতায় পশ্চিম মেদিনীপুরের খেমাশুলি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের এমনই দুর্দশা। স্বাস্থ্যকেন্দ্র পুরোদমে চালুর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ঢিল ছোড়া দূরত্বে জাতীয় সড়ক। দু'পা এগোলেই স্টেশন।  এত ভাল যোগাযোগ ব্যবস্থার পরও, ধুঁকছে পশ্চিম মেদিনীপুরের খেমাশুলি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। 

৫০ বছর আগে রাজ্যের তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী অজিত পাঁজা এই হাসপাতালের উদ্বোধন করেন। কিন্তু, গত তিরিশ বছর ধরে এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বন্ধ রোগী ভর্তি। 

আউটডোর খুললেও, মাত্র তিন ঘণ্টা মেলে পরিষেবা। এর ফলে ছোটখাটো কিছু ঘটলেও, খেমাশুলি এলাকার কয়েকশো মানুষকে ছুটতে হয় ঝাড়গ্রাম, মেদিনীপুর কিংবা খড়গপুরে।

খেমাশুলির এক বাসিন্দা তপন মাহাতো বললেন, আমরা এখানে ঠিকমতো চিকিৎসাই পাইনা। বেড তো দূরের কথা। এখানে এলে আমরা কিছু ওষুধ পাই, আবার কিছু ওষুধ পাই না।

আরেক বাসিন্দা তিমিরবরণ মাহাতো বলেন, অ্যাক্সিডেন্ট হলে পরিষেবা আমরা পায় না। প্রাথমিক চিকিৎসাও সেইভাবে হয় না। তাড়াতাড়ি পরিষেবা না পাওয়ার জন্য দুর্ঘটনা ঘটলে প্রাণহানি হয় বেশিরভাগ ক্ষেত্রে।

অভিযোগ, চিকিত্‍সা পরিষেবা যেমন মেলে না,  তেমনই অবস্থা রক্ষণাবেক্ষণেরও। এলাকাবাসীর দাবি, প্রশাসনিক গাফিলতির ফলে, হাসপাতালের স্টাফ কোয়ার্টার্স ঢেকেছে আগাছায়। 

পশ্চিম মেদিনীপুর মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভুবনচন্দ্র হাঁসদা বলেন, স্টাফ কোয়ার্টারের অস্তিত্ব নেই, শুধুমাত্র আউটডোর চলে, ইনডোরের পরিকাঠামো নেই, এই মুহূর্তে লোকবলও নেই, চাহিদা থাকলে রাজ্য স্বাস্থ্য দফতরকে জানাব।

সরকারি হাসপাতালের বেহাল দশা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। খেমাশুলির বাসিন্দাদের তরজায় অবশ্য আগ্রহ নেই, তাঁরা চান স্বাস্থ্য ফিরুক হাসপাতালের। 

জেলার আরেকটি হাসপাতালের অবস্থাও করুণ। অ্যানাস্থিটিস্ট না থাকায় দু’বছর ধরে কোনওরকম অস্ত্রোপচার হচ্ছে না পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতালে। ফলে দুর্ভোগে পড়েছেন রোগী ও তাঁদের পরিজনরা। 

অস্ত্রোপচার বন্ধ থাকায় রোগীদের হয় ঘাটাল মহকুমা হাসপাতাল, নয়তো মেদিনীপুর মেডিক্যাল কলেজে নিয়ে যেতে হচ্ছে। রোগীদের দুর্ভোগের কথা মেনে নিয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিকও। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rahul Gandhi: পড়ুয়া বিক্ষোভ দমনে পুলিশের 'বর্বরতা, সুপ্রিম কোর্টের নজরদারিতে কমিটি গড়ে তদন্তের দাবি রাহুলের, যে পোস্ট করলেন এবার
পড়ুয়া বিক্ষোভ দমনে পুলিশের 'বর্বরতা, সুপ্রিম কোর্টের নজরদারিতে কমিটি গড়ে তদন্তের দাবি রাহুলের, যে পোস্ট করলেন এবার
Kolkata News: মর্মান্তিক, বৃদ্ধ বাবা-মাকে এভাবে দেখতে হবে, ভাবেননি ছেলে, ফোনে না পেয়ে সল্টলেকে যখন নিজের বাড়িতে ফিরলেন..
মর্মান্তিক, বৃদ্ধ বাবা-মাকে এভাবে দেখতে হবে, ভাবেননি ছেলে, ফোনে না পেয়ে সল্টলেকে যখন নিজের বাড়িতে ফিরলেন..
Behala Bus Accident: দুই বাসের প্রবল রেষারেষি, মাঝে পড়ে ব্যক্তির মৃত্যু, বেহালায় ফের মর্মান্তিক দুর্ঘটনা
দুই বাসের প্রবল রেষারেষি, মাঝে পড়ে ব্যক্তির মৃত্যু, বেহালায় ফের মর্মান্তিক দুর্ঘটনা
News Live: কেন্দ্রীয় সরকারের 'ভব্য রসায়ন স্কিমে' কেমিক্যাল পার্ক তৈরির জন্য মুখ্যমন্ত্রীকে প্রস্তাব
কেন্দ্রীয় সরকারের 'ভব্য রসায়ন স্কিমে' কেমিক্যাল পার্ক তৈরির জন্য মুখ্যমন্ত্রীকে প্রস্তাব

ভিডিও

Birbhum News | বাড়ির মধ্যেই পড়ে রয়েছে কোটি-কোটি টাকা! জানতেন না মিনারের স্ত্রী?
Birbhum News | গ্রেফতার করা হয়েছে বীরভূমের মিনার মণ্ডলকে, নিয়ে যাওয়া হয়েছে থানায়
Birbhum News | বাড়ি হয়েছে সিল! অগত্যা আত্মীয়ের বাড়ির পথে মিনারের পরিবার
Dilip Ghosh |
Birbhum News: দুটি আলমারিতে থরে থরে সাজানো টাকা, সোনার বাট, সোনার বিস্কুট, কি নেই? এই ধনকুবের কে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget