এক্সপ্লোর

West Midnapore Lightning Strike Death : চাষের কাজ করতে গিয়ে বাজ পড়ে ২ মর্মান্তিক মৃত্যু পশ্চিম মেদিনীপুরে

কাজ সেরে বাড়ি ফেরার সময় বাজ পড়ে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে চন্দ্রকোনা ( Chandrakona )  থেকে। অন্যদিকে শালবনীতেও ( Shalboni ) কৃষির কাজ করতে গিয়েই বজ্রপাতে প্রাণ হারান আরেক ব্যক্তি। 

সোমনাথ দাস, সৌমেন চক্রবর্তী , পশ্চিম মেদিনীপুর  : কয়েক ঘণ্টার বৃষ্টি (  West Bengal Rain ) আর বজ্রপাত । আর তাতেই প্রাণ হারালেন একাধিক মানুষ। রাজ্যে বিভিন্ন জেলায় বজ্রপাতে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। কাজ সেরে বাড়ি ফেরার সময় বাজ পড়ে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে চন্দ্রকোনা ( Chandrakona )  থেকে। অন্যদিকে শালবনীতেও ( Shalboni ) কৃষির কাজ করতে গিয়েই বজ্রপাতে প্রাণ হারান আরেক ব্যক্তি। 


 চাষের কাজ করতে গিয়ে মৃত্যু


পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার যাদবনগর গ্রামের  তরতাজা যুবক তাপস পাতরের প্রাণ যায় বাজল পড়ে। বয়স মাত্র ২৬। যাদবনগরের ওই যুবত বৃহস্পতিবার দুপুরে মাঠে চাষের কাজ সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময়ই নামে প্রবল বৃষ্টি। সঙ্গে শুরু হয় বাজ পড়া। ফাঁকা মাঠেই বজ্রাঘাতে লুটিয়ে পড়েন ওই ব্যক্তি । পরে তাঁকে উদ্ধার করা হয়। নিয়ে যাওয়া হয়  চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে। সেখানে চিকিৎসকরাতাঁকে মৃত ঘোষণা করে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারে। 

অন্যদিকে বজ্রপাতে পশ্চিম মেদিনীপুর জেলাতে আরও এক মৃত্যু ঘটেছে শুক্রবারে। মৃতের নাম স্বপন ভুঁইঞা। বয়স ৪৪। তাঁর বাড়ি শালবনী থানার বাগমারী এলাকায়। তিনিও জমিতে চাষের কাজ করতে গিয়ে বৃষ্টিতে আটকে পড়েন।  সেসময়ই বাজ পড়ে তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।   

আরও পড়ুন : 

এই তিনরাশিকে কখনই বিরক্ত করে না শনিদেব, নিয়ম মেনে চললে ঘটে প্রাপ্তিযোগও

অন্যান্য জেলাতেও বাজ পড়ে মৃত্যু

বিভিন্ন জেলায় বাজ পড়ে মৃত্যু হয়েছে বেশ কয়েক জনের। পূর্ব বর্ধমানের ভাতার, কালনা, খণ্ডঘোষ ও মঙ্গলকোটে বাজ পড়ে মৃত্যু হয়েছে ৪ জনের। আহত হয়েছেন একজন। মুর্শিদাবাদের সালারে দুপুরে একটি খামারে কাজ করছিলেন বেশ কয়েকজন শ্রমিক। সেই সময় বাজ পড়লে ২ জনের মৃত্যু হয়। পশ্চিম মেদিনীপুরেও ঘটেছে বাজ পড়ে মৃত্যুর ঘটনা। শালবনী থানার বাগমারিতে একজন এবং চন্দ্রকোণা থানার যাদবনগর গ্রামে এক কৃষকের মৃত্যু হয়েছে। উত্তর ২৪ পরগনার হাবড়ায় বাজ পড়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। অন্যদিকে, ঝোড়ো হাওয়ায় ঝাড়গ্রামের গড়মোহানি সহ বিভিন্ন জায়গায় উড়ে যায় একাধিক বাড়ির ছাউনি। বেশ কয়েকটি বাড়ির পাঁচিল ভেঙে পড়ে। ক্ষতি হয় ফসলের। জমি থেকে বাড়ি ফেরার সময় বাজ পড়ে মৃত্যু হয় এক মহিলার। 

আরও পড়ুন :

ঘুম থেকে উঠতে না উঠতেই বেড টি চলে এল, খারাপ না ভাল ?

সেরা শিরোনাম

Sandip Ghosh : তলব সত্ত্বেও এলেন না সন্দীপ ঘোষ, পরবর্তী পদক্ষেপ কী হবে ইডি-র ?
তলব সত্ত্বেও এলেন না সন্দীপ ঘোষ, পরবর্তী পদক্ষেপ কী হবে ইডি-র ?
Kali Puja 2026: উচ্চতা-বিধি না মেনে মণ্ডপ তৈরি, আপত্তি অনুষ্ঠান নিয়েও! নতুন জটে জানবাজারের কালীপুজো
উচ্চতা-বিধি না মেনে মণ্ডপ তৈরি, আপত্তি অনুষ্ঠান নিয়েও! নতুন জটে জানবাজারের কালীপুজো
Weather Update: 'মুরাসু'-র প্রভাবে পিছিয়ে যাচ্ছে শীত? কালীপুজোয় বৃষ্টির সম্ভাবনা? বিস্তারিত ওয়েদার আপডেট
'মুরাসু'-র প্রভাবে পিছিয়ে যাচ্ছে শীত? কালীপুজোয় বৃষ্টির সম্ভাবনা? বিস্তারিত ওয়েদার আপডেট
West Bengal News Live Updates: আরজি কর হাসপাতালে দুর্নীতি মামলায় এবার সন্দীপ ঘোষকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট
আরজি কর হাসপাতালে দুর্নীতি মামলায় এবার সন্দীপ ঘোষকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

ভিডিও

Dhirendra Krishna Shastri | ধর্মসভায় রাম ও কৃষ্ণের মধ্য়ে তুলনা টেনে বিতর্কে ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী
Protest in KMC | পুজোর পর জারি সার্কুলারের বিরোধিতায় কলকাতা পুরসভার অন্দরে বিক্ষোভ
Indranil Sen Arrested | ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ
Municipal Election in West Bengal | এবার BJP-কে হারাতে আকার বদলাচ্ছে 'শিলিগুড়ি মডেল'? তুঙ্গে জল্পনা
NCPI in Municipal Corporation Election | পুরভোটে NCPI-কে আসন ছাড়বে বিজেপি? কী বললেন কাকলি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget