এক্সপ্লোর

Bus Accident: বউ ভাতের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনা, গুরুতর আহত ১০

West Midnapore Bus Accident: জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে কনে যাত্রী বোঝাই বাস ! পুলিশের তৎপরতায় দ্রুত আহতদের উদ্ধার করে ভর্তি করা হল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।

 

বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর:  বউ ভাতের অনুষ্ঠান থেকে ফেরার পথে খড়্গপুরে রূপনারায়ণপুরে ৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার (Accident) কবলে কনে যাত্রী বোঝাই বাস ! গুরুতর আহত ১০। পুলিশের তৎপরতায় দ্রুত আহতদের (Injured) উদ্ধার করে ভর্তি করা হল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।

বউ ভাতের অনুষ্ঠান সেরে সোমবার ভোরে ঝাড়গ্রাম থেকে পূর্ব মেদিনীপুরের সুতাহাটা থানার কুকড়াহাটির উদ্দেশ্যে ফিরছিল এক কনে যাত্রী বোঝাই বাস। বাসে ছিল প্রায় ৫০ জন কনে যাত্রী। খড়্গপুরের রূপনারায়ণপুরের ৬ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে গার্ড ওয়ালে ধাক্কা মারে বাসটি এরপরই কনে যাত্রী-সহ রীতিমতো পাল্টি খেয়ে যায় বাসটি। ঘটনায় গুরুতর জখম হয় অন্তত দশ জন কনে যাত্রী। তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠায় খড়গপুর লোকাল থানার পুলিশ। ঘটনার পরে এলাকা ছেড়ে চম্পট দেয় বাসের ড্রাইভার। তবে জখম হন বাসের হেল্পার। দুর্ঘটনার পর পুলিশি তৎপরতায় অন্যান্য কনেযাত্রীদের বাসে করে রওনা করা হয় তাঁদের গন্তব্যে। 

প্রসঙ্গত, এর আগেও সাতসকালে সাংঘাতিক অঘটন ঘটে। হলদিয়ার (Haldia) ভবানীপুর থানা এলাকার চকদ্বীপা হাইস্কুলের কাছে পুকুরে যাত্রী বোঝাই বাস উল্টে ভয়াবহ দুর্ঘটনা। হলদিয়ার বালুঘাটা থেকে কুকড়াহাটি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় বেসরকারি বাসটি। স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকার্যে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ভবানীপুর থানার পুলিশ। বেশ কয়েকজন যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। এই দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়। ভয়াবহ ছবিতে দেখা যায় পুকুরে বেঁকে অর্ধেক ডুবে রয়েছে বাসটি। স্থানীয় সূত্রে খবর, বাসে অন্তত ৪০ থেকে ৫০ জন যাত্রী ছিলেন। সকাল সাড়ে ৮টা নাগাদ হলদিয়ার বালুঘাটা থেকে কুকড়াহাটি যাওয়ার পথে চকদ্বীপা হাইস্কুলের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় বেসরকারি বাসটি। স্থানীয়দের আশঙ্কা, বাসটি যেভাবে পুকুরে পড়ে রয়েছে সেক্ষেত্রে একাধিক যাত্রী চাপা পড়তে পারে। স্থানীয় বাসিন্দা, ভবানীপুর থানার পুলিশের সঙ্গে তিনটি ক্রেন এসেছে যাত্রীদের উদ্ধার করতে। বাসটিকে টেনে তোলার চেষ্টা চলছে। বাস থেকে সাঁতরে বেরিয়ে আসতে দেখা যায় একাধিক যাত্রীকে। ভয়াবহ দুর্ঘটনায় আহত একাধিককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসের সামনের কাচ ভেঙে উদ্ধারকাজ চলে। ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। 

আরও পড়ুন, রোগীমৃত্যুকে ইস্যুতে এসএসকেএমে উত্তেজনা, চিকিৎসায় 'গাফিলতি'র অভিযোগে ভাঙচুর

 পশ্চিম মেদিনীপুরেও এক সাংঘাতিক বাস দুর্ঘটনা ঘটে। মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ডে সেই অঘটন ঘটে। সরকারি বাস স্ট্যান্ডে দাঁড় করিয়ে ঠিকভাবে ব্রেক না দিয়েই নেমে পড়েছিলেন বাসের চালক। এরপর বাসের বনেট খোলার চেষ্টা করে খালাসি। দাঁড়িয়ে থাকা গাড়ি পিছিয়ে যেতে শুরু করে। গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় ছেলের, আহত হন বাবা। প্রত্যক্ষদর্শীরা বলেন,  যাত্রী নামিয়ে ওই গাড়ির চালক গাড়িটাকে দাঁড় করিয়ে শৌচাগারে চলে যান। তারপরে কন্ডাক্টর গাড়ির বনেট খুলে মালপত্র বের করার চেষ্টা করে। তখনই গাড়ির হ্যান্ডব্রেক না মেরে রাখায় ওই মুহূর্তে গাড়ি নিউট্রাল হয়ে যায়। পিছন দিকে গড়াতে শুরু করে গাড়ির চাকা। সকালের ব্যস্ত সময়ে বাসস্ট্যান্ডে ছিলেন অনেকেই। তখনই অঘটন ঘটে যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee Vs Madan Mitra: মদন মিত্রকে আইনি নোটিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, ১০ কোটি টাকার ক্ষতিপূরণের দাবি
Abhishek Banerjee Vs Madan Mitra: মদন মিত্রকে আইনি নোটিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, ১০ কোটি টাকার ক্ষতিপূরণের দাবি
West Bengal News Live: 'শহিদ' নিয়েও টানাটানি-ভাগাভাগি, কে আসল তৃণমূল, তা প্রমাণ করতে ভাষণে পরস্পরকে আক্রমণ
'শহিদ' নিয়েও টানাটানি-ভাগাভাগি, কে আসল তৃণমূল, তা প্রমাণ করতে ভাষণে পরস্পরকে আক্রমণ
Madan Mitra : এবার ইডির স্ক্যানারে মদন মিত্র, কামারহাটির বিধায়ক বললেন, 'আমি সর্বশক্তি দিয়ে এদের...'
Madan Mitra : এবার ইডির স্ক্যানারে মদন মিত্র, কামারহাটির বিধায়ক বললেন, 'আমি সর্বশক্তি দিয়ে এদের...'
TMC Leader Arrested: একুশে জুলাইয়ের সমাবেশে যাওয়ার আগেই গ্রেফতার এই তৃণমূল নেতা, এই নিয়ে ৩ মাসে ২ বার
একুশে জুলাইয়ের সমাবেশে যাওয়ার আগেই গ্রেফতার এই তৃণমূল নেতা, এই নিয়ে ৩ মাসে ২ বার

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২১.০৭.২০২৬)। INDI-জোটকে আহ্বান মমতার।
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২১.০৭.২০২৬)। 'ভাগের মা' ২১ জুলাই, ভাগিদারির লড়াইয়ে ৪ টুকরো শহিদ তর্পণ
TMC 21st July: রাজ্যে পালাবদলের পর একুশে জুলাইয়ের মঞ্চে ভাঙা হাটে উধাও সেলিব্রিটিদের সেই চেনা ভিড়!
Mamata Banerjee : 'বিজেপির বিরুদ্ধে লড়তে চাইলে একসঙ্গে আসুন,' INDI-জোটকে আহ্বান জানালেন মমতা
Mamata Banerjee: 'গ্রেফতার হলে জেলের ভাত খান', একুশের মঞ্চ থেকে বললেন মমতা বন্দ্যোপাধ্য়ায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bus Ticket : মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Crime News : জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
CJP Protest: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
EPS Pension Hike : ১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
Ritabrata on Diamond Harbour FC: শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
Kolkata Police in Bhangar: ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
Suvendu Adhikari: চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
Embed widget