এক্সপ্লোর

Garhbeta News: মুখ্যমন্ত্রীর নির্দেশকে উপেক্ষা, অবৈধভাবে গাছ কাটা চলল গড়বেতায়

Garhbeta Illegal Tree Cutting: 'মুখ্যমন্ত্রী মুখে বলবেন, গাছ চুরি করা যাবে না, আর তৃণমূলের নেতারা গাছ চুরি করবে', গড়বেতায় অবৈধভাবে গাছ কাটা ঘিরে বিস্ফোরক বিজেপি নেতা।

সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর: মুখ্যমন্ত্রীর (CM Mamta Banerjee) নির্দেশকে উপেক্ষা করে পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) অবৈধভাবে গাছ কেটে নেওয়ার প্রক্রিয়া চলছে গড়বেতায় (Garhbeta)। উঠল এমনই বড়সড় অভিযোগ। সবে গেল অরণ্য সপ্তাহ। এই বর্ষাকালে গাছ কাটার কোনও আইনও নেই। তাও অবাধে বেশ কিছু গাছ কেটে নেওয়া হল গড়বেতার গিলাবনি গ্রামে।

 মুখ্যমন্ত্রী মুখে বলবেন, গাছ চুরি করা যাবে না, আর তৃণমূলের নেতারা গাছ চুরি করবে: বিজেপি

অভিযোগ, শনিবার লীলা মনি গ্রামের যে ফুটবল মাঠ রয়েছে তার পাশে বেশ কিছু গাছ ছিল সেগুলোকে কেটে নেওয়া হয়। এবং এই গাছ কাটার কোনও রকমই অনুমতি ছিল না। বনদপ্তরের পক্ষ থেকে যদিও বনদপ্তর খবর পেয়েই সমস্ত গাছগুলিকে বাজেয়াপ্ত করে। কেটে ফেলা গাছগুলি উদ্ধার হলেও যারা এই কাণ্ড ঘটিয়েছে এখনও পর্যন্ত তাঁদের কোনও খোঁজ পাওয়া যায়নি। এ বিষয়ে বিজেপি নেতা জেলার মুখপাত্র অরূপ দাস বলেন, 'তৃণমূলের এটাই সংস্কৃতি। এভাবেই মুখ্যমন্ত্রী মুখে বলবেন, গাছ চুরি করা যাবে না। আর তৃণমূলের নেতারা গাছ চুরি করবে।'

আরও পড়ুন, 'মুখ্যমন্ত্রীর ভাবমূর্তিই শেষকথা', মন্ত্রিসভার রদবদল ঘোষণা ঘিরে কী বলছেন মুকুল-কুণালরা ?

যেই গাছ কাটুক না কেন, এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই: জেলা তৃণমূল চেয়ারম্যান

অন্যদিকে গড়বেতা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ অসীম সিং জানান, 'কিছু মানুষ গাছ কেটেছিল, খবর পাওয়া মাত্রই বনদপ্তরকে জানাই। সঙ্গে সঙ্গে সমস্ত কেটে ফেলা গাছ বাজেয়াপ্ত করা হয়। এবং যারা এই কর্মকাণ্ড করেছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।' অন্যদিকে জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অজিত মাইতি বলেন, 'যেই গাছ কাটুক না কেন, এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। তাঁদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।' প্রসঙ্গত, 'একটি গাছ একটি প্রাণ' সচেতনামূলক বার্তা যতোই ছড়িয়ে দেওয়া হোক, রাজ্যে অবৈধ গাছ কাটা থামেনি বলেই অভিযোগ উঠেছে। এদিকে পর্যাপ্ত গাছের অভাবে প্রাকৃতিক বিপর্যয়ও ঘটছে। তবে গত কয়েক বছরে স্বেচ্ছাসেবক এবং শাসকদলের তরফে অসংখ্য বৃক্ষ রোপণ করা হয়েছে। এদিকে থামানো যায়নি গাছ কাটাও। তাহলে পরিস্থিতি কি একই তিমিরে ? প্রশ্নের ঢেউ রাজ্যে। 

 

 

সেরা শিরোনাম

Municipal Election 2026: ডিসেম্বরের শেষেই কি কলকাতা পুরসভায় ভোট? কী জানালেন পুরমন্ত্রী
ডিসেম্বরের শেষেই কি কলকাতা পুরসভায় ভোট? কী জানালেন পুরমন্ত্রী
Kolkata News: 'চাঁদার জুলুম', ট্য়াংরায় আইনজীবীকে মারধর ও বাড়িতে ভাঙচুরের গুরুতর অভিযোগ, কাঠগড়ায় BJP
'চাঁদার জুলুম', ট্য়াংরায় আইনজীবীকে মারধর ও বাড়িতে ভাঙচুরের গুরুতর অভিযোগ, কাঠগড়ায় BJP
Kali Puja 2026: দেবীকে দেওয়া হয় আলু-ঘি ভাত, অমাবস্যার রাতে উঠেছিল পূর্ণিমার চাঁদ! দুর্লভা কালীর মন্দিরে লুকিয়ে অলৌকিক কাহিনি
দেবীকে দেওয়া হয় আলু-ঘি ভাত, অমাবস্যার রাতে উঠেছিল পূর্ণিমার চাঁদ! দুর্লভা কালীর মন্দিরে লুকিয়ে অলৌকিক কাহিনি
Weather Update: কাটেনি দুর্যোগ ? রাতেই বজ্রবিদ্য়ুৎ-সহ বর্ষণের আশঙ্কা ? কী বলছে IMD
কাটেনি দুর্যোগ ? রাতেই বজ্রবিদ্য়ুৎ-সহ বর্ষণের আশঙ্কা ? কী বলছে IMD

ভিডিও

Kakoli Ghosh Dastidar | আমরা NDA-র সবচেয়ে বড় শরিক, পুরভোটে ফের BJP-NCPI জোটের সওয়াল কাকলি ঘোষ দস্তিদারের | ABP Ananda
Kakoli Ghosh Dastidar : কিছু কিছু জায়গায় নিশ্চিতভাবে প্রার্থী দাঁড় করাতে এবং জেতাতে চাই : কাকলি
Buxa Tiger | ৩ ঘণ্টা লড়াইয়ের পর অবশেষে জালে বক্সার বাঘিনী | #abpananda
BJP Rally News : শিলিগুড়ি-হাওড়া গণতন্ত্র বাঁচাও-এর ডাক দিয়ে BJP-র মিছিল | ABP Ananda
Islampur Chaos : পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে রণক্ষেত্র ইসলামপুর! | ABP Ananda | BJP News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget