এক্সপ্লোর

West Midnapore News: আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে বন্যার জলে তলিয়ে যান, জল কমতেই বের হল একের পর এক কঙ্কালসার চেহারা, মৃতদেহের ভিড়ে তুলসী রুইদাসও !

West Midnapore Incident: রাজ্য সড়ক  পারাপার করতে গিয়ে জলস্রোতে তলিয়ে যান তুলসী, বন্যার জল কমতেই ভয়াবহ চেহারা..

সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর: আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে বন্যার জলে তলিয়ে গিয়েছিলেন। এবার সেই মৃতব্যক্তির দেহ উদ্ধার করা হল কৃষিজমি থেকে ! পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা দু'নম্বর ব্লকের বারাসাত গ্রামের বাসিন্দা তুলসী রুইদাস । বয়স হয়েছিল ৪২। চন্দ্রকোনা ছত্রগঞ্জে এলাকায় বাড়ি থেকে ফেরার পথে  চন্দ্রকোনার পলাশচাপড়ি এলাকায় রাজ্য সড়ক  পারাপার করতে গিয়ে জলস্রোতে তলিয়ে যান তুলসী। বন্যার জল কমতেই সকালে কৃষি জমি থেকে উদ্ধার তুলসীর নিথর দেহ উদ্ধার করা হয়। দেহ উদ্ধারের পর কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা। 

আরও পড়ুন, রজতশুভ্রকে তলবের প্রস্তুতি, 'সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করলেই হেনস্থা, পাশে আছি..', প্রতিক্রিয়া চিকিৎসকদের একাংশের

চন্দ্রকোনা থেকে বন্যার জল কমতে শুরু করতেই বেরিয়ে আসছে একের পর এক কঙ্কালসার চেহারা। গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক থেকে শুরু করে চাষবাসের বেহাল ছবি। এলাকা পরিদর্শনে বিধায়ক থেকে শুরু করে প্রশাসনের আধিকারিকেরা। চন্দ্রকোনা এক ও দু'নম্বর ব্লকের বেশকিছু এলাকা এখনো জলমগ্ন, বিচ্ছিন্ন যোগাযোগ, নেই বিদ্যুৎ এলাকাতে পানীয় জলের সমস্যা ও দেখা দিয়েছে। কৃষিকাজের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে কৃষকেরা। চন্দ্রকোনা দু নম্বর ব্লকের বিভিন্ন এলাকা ঘুরে দেখলেন চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধারা। বন্যায় ব্যাপক ক্ষতির কথা স্বীকার করলেন তিনি।

বর্ষার শুরুতেই ফিরল ঘাটালের পুরনো ছবি। জলের তলায় মহকুমার বেশিরভাগ এলাকা। অন্য়দিকে, চন্দ্রকোণা ১ ও ২ নম্বর ব্লকের বেশ কিছু এলাকা এখনও জলমগ্ন। নেই বিদ্যুৎ, সমস্যা শুরু হয়েছে পানীয় জল নিয়ে। বছর আসে, বছর যায়। ঘাটাল থাকে ঘাটালেই।বদলায় না এখানকার মানুষের ভোগান্তি, যন্ত্রণা। বর্ষার শুরুতেই ফিরল পশ্চিম মেদিনীপুরের ঘাটালের পরিচিত ছবি। টানা বৃষ্টিতে শিলাবতীর নদীর জলস্তর বেড়ে এভাবেই ভাসছে ঘাটাল। যেদিকে দু'চোখ যায় শুধু জল আর জল। এক তলার বাড়ি থেকে দোকানপাটের বেশিরভাগটাই জলের তলায়। বাড়ি থেকে বেরোনের একমাত্র ভরসা নৌকা। শুক্রবার আত্মীয়র বাড়ি থেকে ফেরার পথে, জলের তোড় ভাসিয়ে নিয়ে গিয়েছিল চন্দ্রকোণার বাসিন্দা, ৪২ বছর বয়সি তুলসী রুইদাসকে। শনিবার এলাকায় জলস্তর কমতেই চাষের জমি থেকে উদ্ধার হয় তাঁর নিথর দেহ। 

জল যে কী ভয়ঙ্কর হতে পারে তার প্রমাণ এই ছবিটি!এটা চন্দ্রোকোণা-পলাশচাপড়ি রাজ্য় স়ড়ক। জল নামতেই যার এমন কঙ্কালসার চেহারা বেরিয়ে এসেছে। স্থানীয়দের দাবি, এর জেরে প্রায় ৫০টির বেশি গ্রামের বাসিন্দা চূড়ান্ত হয়রান হচ্ছেন।শুক্রবার ঘটনাস্থলে আসেন চন্দ্রকোণার তৃণমূল বিধায়ক অরূপ ধাড়া। চন্দ্রকোণা তৃণমূল কংগ্রেস বিধায়ক অরূপ ধাড়া বলেন, হড়পা বান আসে। চন্দ্রকোণা ১,২ এবং আরও কিছু অংশ জলের তলায় চলে যায়। ঘরবাড়ির ক্ষতি হয়েছে। এখন কয়েকটা জিপিতে জল একটি কমেছে।চন্দ্রকোণা ১ ও ২ নম্বর ব্লকের বেশ কিছু এলাকা এখনও জলমগ্ন, নেই বিদ্যুৎ, সমস্যাও দেখা দিয়েছে পানীয় জল নিয়েও চন্দ্রকোণার বাসিন্দা বিকাশ সামন্ত, জল জমায় কষ্ট। রাস্তাঘাট খারাপ। বিদ্য়ুৎ নেই।ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস জানিয়েছেনবিভিন্ন জায়গা পরিদর্শন করেছি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। সরকারের তরফে ত্রাণ দেওয়া হচ্ছে। চন্দ্রকোণা ১ এবং ২-এ জল নেমে গেছে। তবে ঘাটালে এখনও জল জমে আছে। তা ধীরে ধীরে নেমে যাবে। নতুন করে বাঁধভাঙার সম্ভাবনা নেই।। 
 

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget