এক্সপ্লোর

West Midnapore: স্থানীয় শিক্ষকের কাছে লেখাপড়া শুরু, মাধ্যমিক উত্তীর্ণ হয়েও ভর্তি হতে না পেরে উদ্বেগে পড়ুয়ারা

West Midnapore Madhyamik Pass Students: প্রায় সাড়ে তিন মাস হতে চলল, মাধ্যমিকের ফলপ্রকাশ হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার একমাত্র সাঁওতালি স্কুলের ২৭ জন পড়ুয়া এখনও একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারেনি।

অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: ১৬ নভেম্বর থেকে রাজ্যে খুলছে স্কুল (School Reopen)। কিন্তু, পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) নেকুড়সেনি হাই স্কুলের মাধ্যমিক (Madhyamik) উত্তীর্ণ পড়ুয়ারা (Students) এখনও স্কুলে ভর্তি হতে পারেননি। এই পরিস্থিতিতে উদ্বেগে রয়েছে তারা। দ্রুত সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছেন জেলা স্কুল পরিদর্শক (District School Inspector)। স্থানীয় শিক্ষকের কাছে বাড়িতেই পড়ছে পড়ুয়ারা।

জুলাই (July) থেকে নভেম্বর (November)- প্রায় সাড়ে তিন মাস পার হতে চলল, মাধ্যমিকের ফলপ্রকাশ হয়েছে। কিন্তু, পশ্চিম মেদিনীপুর জেলার একমাত্র সাঁওতালি স্কুলের ২৭ জন পড়ুয়া এখনও একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারেনি। ১৬ নভেম্বর থেকে রাজ্যে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলছে। এই পরিস্থিতিতে, পশ্চিম মেদিনীপুরের অলচিকি মাধ্যমের নেকুড়সেনি হাইস্কুলের এই পড়ুয়ারা কী করবে, তা নিয়ে উদ্বিগ্ন রয়েছে।

ওই স্কুলের মাধ্যমিক উত্তীর্ণ পড়ুয়া শম্পা সিংহের কথায়, “আমরা মাধ্যমিক পাস করেছি এখনও রেজিস্ট্রেশন কিংবা ভর্তি হতে পারিনি স্কুলে। বাংলা মাধ্যমের ছাত্র-ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা শুরু করেছে এবং অনলাইন ক্লাস করছে সেখানে আমরা পিছিয়ে যাচ্ছি পড়াশোনাটা।’’ দ্রুত এই ছাত্র-ছাত্রীরা স্কুলে ভর্তি হতে পারবেন, বলে আশ্বাস দিয়েছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।

স্কুলের প্রধান শিক্ষক ভদ্র হেমব্রমের বলেন, “হায়ার সেকেন্ডারি জন্য আমরা অনুমোদন পেয়েছি। এইচএস কাউন্সিলে আমরা যাওয়ার পর আমাদের বলা হয়, হায়ার সেকেন্ডারি স্ট্রিম চালাতে গেলে বিষয় ভিত্তিক শিক্ষক অতি অবশ্যই লাগবে। পার্টটাইম শিক্ষক দিয়ে শুরু করতে বলেছিলাম শিক্ষা দপ্তর আমাদের জানিয়ে দেন পার্ট টাইম শিক্ষক দিয়ে হবে না। আমরা স্পেশাল ক্লাস করিয়ে ঘাটতি পূরণ করার চেষ্টা করব।’’

এই বিষয়ে জেলা স্কুল পরিদর্শক চাপেশ্বর সর্দারকে ফোন করা হলে তিনি বলেন, আমাদের পারমিশনটা দেয় উচ্চমাধ্যমিক কাউন্সিল, যথারীতি আমাদের অর্ডার পাস হয়ে গেছে। সমস্ত ছাত্র পঠন-পাঠন করতে পারবে। ভর্তি হতে না পারলেও, আপাতত স্থানীয় এক শিক্ষক বাড়িতে গিয়ে ওই ছাত্র-ছাত্রীদের পড়াচ্ছেন।

আরও পড়ুন: Birbhum: সরকারিভাবে ধান বিক্রির লাইনে চূড়ান্ত বিশৃঙ্খলা, দুবরাজপুরে পুলিশের লাঠিচার্জ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : ফলতা পুনর্নির্বাচনে বিপুল ভোটে জয়ী বিজেপি, চতুর্থ স্থানে তৃণমূল কংগ্রেস
ফলতা পুনর্নির্বাচনে বিপুল ভোটে জয়ী বিজেপি, চতুর্থ স্থানে তৃণমূল কংগ্রেস
Suvendu Adhikari : 'এদের জায়গা হবে জেল' ! কাদের জেলে পাঠানোর বার্তা মুখ্যমন্ত্রীর ?
Suvendu Adhikari : 'এদের জায়গা হবে জেল' ! কাদের জেলে পাঠানোর বার্তা মুখ্যমন্ত্রীর ?
TMC News: তৃণমূলকে ডোবাল কে? পদ ছেড়েই বিস্ফোরক কাকলি ঘোষ দস্তিদার, মমতাকে নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য
তৃণমূলকে ডোবাল কে? পদ ছেড়েই বিস্ফোরক কাকলি ঘোষ দস্তিদার, মমতাকে নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য
TMC News: ভোটে ভরাডুবির পর টালামাটাল তৃণমূল, এবার পদ ছাড়লেন কাকলি ঘোষ দস্তিদার, কাঠগড়ায় তুললেন আইপ্যাককে
ভোটে ভরাডুবির পর টালামাটাল তৃণমূল, এবার পদ ছাড়লেন কাকলি ঘোষ দস্তিদার, কাঠগড়ায় তুললেন আইপ্যাককে

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mount Everest: এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
Embed widget