এক্সপ্লোর

Birbhum: সরকারিভাবে ধান বিক্রির লাইনে চূড়ান্ত বিশৃঙ্খলা, দুবরাজপুরে পুলিশের লাঠিচার্জ

Dubrajpur : লাইনে ধাক্কাধাক্কি, একজনের ঘাড়ে একজনের উঠে পড়া দেখে পরিস্থিতি সামলাতে পুলিশের লাঠিচার্জ

গোপাল চট্টোপাধ্যায় ও এরশাদ আলম, দুবরাজপুর (বীরভূম) : সরকারিভাবে ধান কেনার জন্য নাম নথিভুক্তি করা নিয়ে বীরভূমের দুটি ব্লকে অশান্তি। দুবরাজপুরে বিশৃঙ্খলা। লাঠিচার্জ করে পুলিশ। আগে থেকে না জানিয়ে মল্লারপুরে, কর্মসূচি বাতিলের অভিযোগ কৃষকদের। খতিয়ে দেখার আশ্বাস জেলা শাসকের। 

দুবরাজপুরে সরকারকে ধান বিক্রির জন্য নাম নথিভুক্ত করতে দুবরাজপুরের কৃষি অধিকর্তার দফতরের বাইরে সকাল থেকেই লম্বা লাইন পড়ে। বেলা বাড়তেই যেখানে শুরু হয় ধাক্কাধাক্কি। এক জনের ঘাড়ের উপর উঠে পড়েছেন আরেকজন। যে অবস্থায় করোনাকালে ভিড় নিয়ন্ত্রণ করতে লাঠিচার্জ করে পুলিশ। যার জেরে তৈরি হয় তুমুল বিশৃঙ্খলা। কিছুক্ষণের জন্য নাম নথিভুক্ত করার কাজও বন্ধ থাকে। দুবরাজপুরের ধান বিক্রয় কেন্দ্রের আধিকারিক তাহিরুল ইসলাম বলেছেন, 'যেহেতু ব্লকে বারোটি অঞ্চল-সহ পুরসভার কৃষকরা এসেছেন, তাই ভিড় হয়েছে। ভিড় নিয়ন্ত্রণ করতে, সমস্যা হয়। লাঠিচার্জ করা হয়।' 

শুধু দুবরাজপুর নয়, ধান বিক্রিকে কেন্দ্র করে মাল্লারপুরেও বিশৃঙ্খলা তৈরি হয়। সকাল থেকেই এখানে ধান বিক্রয় কেন্দ্রের বাইরে লাইন দিয়েছিলেন কৃষকরা। তাঁদের দাবি, দীর্ঘক্ষণ লাইনের দাঁড়ানোর পর জানানো হয়, কর্মসূচি বাতিল করা হয়েছে।এরপরই ক্ষুব্ধ কৃষকরা মল্লারপুর থানায় গিয়ে বিক্ষোভ দেখান। যা নিয়ে বীরভূমের জেলাশাসক জানিয়েছেন, কেন কর্মসূচি বাতিল করা হল, তা খোঁজ নিয়ে দেখছি। তদন্ত করা হবে। এদিকে, শুধু বীরভূমই নয় বেশ কয়েকটি জেলাতেই সরকারি ধান বিক্রয়কেন্দ্র থেকে অল্প বিশৃঙ্খলার খবর মিলেছে। তবে দুবরাজপুরের মতো কোথাও পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ করতে হয়নি পুলিশকে। 

আরও পড়ুন- নানুরের বালিগুলি গ্রামে সিপিএম কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ

এদিকে, কাটোয়ায় তৃণমূল নেতা সুপারিশ করলেই সহায়ক মূল্যে ধান বিক্রি করা যাবে। ধরতে হবে দলের পতাকা। এমনই অভিযোগ কৃষকদের। প্রতিবাদে আজ বর্ধমান-কাটোয়া রোড অবরোধ করেন তাঁরা। এনিয়ে তোপ দেগেছে বিজেপিও। যদিও শাসক দলের নেতৃত্ব সব অভিযোগই অস্বীকার করেছে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিডিও।

আরও পড়ুন- জলাশয়ে পাশাপাশি ভাসছে মানুষের দেহ, মরা অজগর! তীব্র চাঞ্চল্য মহম্মদবাজারে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Tulu Mondal: আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ
আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget