এক্সপ্লোর

West Midnapore: আবাস-অসন্তোষে বিডিও-র অপসারণের দাবিত, বিক্ষোভ তৃণমূলের

TMC Protest: আবাসে দুর্নীতির অভিযোগে দিকে দিকে ধুন্ধুমার। কোথাও বিডিও অফিস ঘেরাও। তো কোথাও বিডিও অফিসে ঝোলানো হল তালা। পশ্চিম মেদিনীপুর থেকে জলপাইগুড়ি....শুক্রবার দেখা গেল এই ছবি।

অমিত জানা, নারায়ণগড়: আবাস-অসন্তোষে বিডিও-র অপসারণের দাবিতে বিক্ষোভ তৃণমূলের। নারায়ণগড় পঞ্চায়েত সমিতির অফিসে তৃণমূলের বিক্ষোভ।প্রকৃত প্রাপকদের কেন নাম বাদ, প্রশ্ন তুলে বিক্ষোভ তৃণমূলের। নারায়ণগড় ব্লকের বিডিও-র অপসারণের দাবিতে বিক্ষোভ তৃণমূলের।

বিডিও-র অপসারণের দাবিতে বিক্ষোভ: আবাসে দুর্নীতির অভিযোগে দিকে দিকে ধুন্ধুমার। কোথাও বিডিও অফিস ঘেরাও। তো কোথাও বিডিও অফিসে ঝোলানো হল তালা। পশ্চিম মেদিনীপুর থেকে জলপাইগুড়ি....শুক্রবার দেখা গেল এই ছবি। বিরোধীরা নয়, খোদ তৃণমূলের তরফে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। তাঁদের অভিযোগ, প্রকৃত যোগ্য দরিদ্র মানুষকে আবাস প্রকল্পে বঞ্চিত করেছেন বিডিও। গো ব্যাক স্লোগান দেওয়া হয়।

পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা বলেন অনাদি বারিক, “গরিব মানুষ বিক্ষোভ দেখাচ্ছে। জব কার্ডের নাম করে আবাস প্লাসে নাম বাদ। এর জন্য দায়ী বিডিও। বিজেপি চক্রান্ত করেছে, বিডিও ফাঁদে পা দিয়েছে। বিডিওকে তাড়াতে হবে।’’এবিষয়ে, বিডিওকে ফোন করা হলেও তাঁর ফোন বেজে গিয়েছে। জয়েন্ট বিডিওর আশ্বাসে বিক্ষোভ তুলে নেওয়া হয়। তৃণমূলের বিক্ষোভকে কটাক্ষ করেছে বিজেপি। মেদিনীপুর সাংগঠনিক জেলার বিজেপি সদস্য গৌরীশঙ্কর অধিকারী বলেন, “আবাস যোজনায় সবচেয়ে বড় দুর্নীতির কারিগর মমতা আর ভাইপো। কাটমানির শেষ পর্যায়, বিডিও স্বচ্ছতার চেষ্টা করছেন।’’

অন্যদিকে, আবাস প্রকল্পে যোগ্যদের বঞ্চিত করার একই অভিযোগে বেশ কিছুদিন ধরে জলপাইগুড়ি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতে এলাকায় বিক্ষোভ-অবরোধ চলছিল। শুক্রবার, সেই ক্ষোভ আছড়ে পড়ে, বিডিও অফিসের সামনে। বিডিও অফিসে তালা ঝুলিয়ে দেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, আবাস তালিকা থেকে ৫০০ জনের নাম বাদ দেওয়া হয়েছে। বিক্ষোভকারী রশিদা খাতুন বলেন, “আমাদের নাম বাদ দিয়ে দিয়েছে, যোগ্যরা বঞ্চিত।’’

পরে, জেলা তৃণমূল জেলা নেতৃত্বের হস্তক্ষেপে খোলা হয় তালা। জেলা তৃণমূলের এসসি এসটি ওবিসি সেল সভাপতি কৃষ্ণ দাস বলেন, “বিডিওর সঙ্গে কথা। নতুন করে তালিকা তৈরি করতে বলে। কেউ বঞ্চিত হবে না।’’ জেলা তৃণমূলের সভানেত্রী মহুয়া গোপ বলেন,  “প্রকৃতরাই পাবে। কিছু অভিযোগ জেলাশাসককেও বলেছি। অভিযোগ থাকলে তৃণমূলের কেউ রেয়াত পাবে না। কেউ বঞ্চিত হবে না।’’এনিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। জেলা বিজেপির সম্পাদক শ্যাম প্রসাদ, “সবমিলিয়ে পঞ্চায়েত ভোটের আগে আবাসে ভুরি ভুরি অভিযোগ ঘিরে তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর।’’

আরও পড়ুন: SSC: পুলিশের নির্দেশ উড়িয়ে, প্রতীকী ধর্নায় বসলেন SSC-র গ্রুপ সি ও গ্রুপ ডি-র চাকরিপ্রার্থীদের একাংশ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে থাকা প্রত্যেকের জামিন, সশরীরে এসে জামিন নিয়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায়
গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে থাকা প্রত্যেকের জামিন, সশরীরে এসে জামিন নিয়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায়
Abhishek Banerjee : অভিষেকের বিদেশযাত্রায় আদালতের 'না', 'ট্রাম্পের সঙ্গে কথা বলে দেখুন...ওখানে যদি সেবাশ্রয় খোলা যায়', কটাক্ষ স্বাস্থ্যমন্ত্রীর
অভিষেকের বিদেশযাত্রায় আদালতের 'না', 'ট্রাম্পের সঙ্গে কথা বলে দেখুন...ওখানে যদি সেবাশ্রয় খোলা যায়', কটাক্ষ স্বাস্থ্যমন্ত্রীর
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে হুমায়ুন কবীর, AJUP বিধায়কের বিরুদ্ধে কী কী অভিযোগ মহামেডান ক্লাবের
চেক বাউন্স বিতর্কে হুমায়ুন কবীর, AJUP বিধায়কের বিরুদ্ধে কী কী অভিযোগ মহামেডান ক্লাবের
Ashok Kirtania: রেশন দোকানে মিলছিল নিম্নমানের চাল ও গম, অভিযোগ পেয়েই আচমকা হানা দিলেন খোদ খাদ্যমন্ত্রী
Ashok Kirtania: রেশন দোকানে মিলছিল নিম্নমানের চাল ও গম, অভিযোগ পেয়েই আচমকা হানা দিলেন খোদ খাদ্যমন্ত্রী

ভিডিও

Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF
Suvendu-NCPI:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget