এক্সপ্লোর

West Midnapore: ঘন কুয়াশার জেরে বিপত্তি, পরপর তিনটি গাড়ির ধাক্কা গাড়ির ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনা

এর পর পিক আপ ভ্য়ানটি ধাক্কা মারে সামনে একটি মারুতি ভ্য়ানকে। তিনটি গাড়ির পরপর ধাক্কায়, মোট ৩০-৪০ জন আহত হয়েছেন বলে সূত্রের খবর।

পশ্চিম মেদিনীপুরে: ঘন কুয়াশার জের, পরপর তিনটি গাড়ির ধাক্কা। পশ্চিম মেদিনীপুরের বেলদা-দিঘা রাজ্য সড়কে সাত সকালে দুর্ঘটনা। আহত প্রায় ৪০ জন। স্থানীয় সূত্রে খবর, বেলদা থেকে কাঁথির দিকে যাওয়ার সময়, পাঁচ নম্বর রাজ্য সড়কে একটি শ্রমিক বোঝাই পিক আপ ভ্যানের পেছনে প্রথমে ধাক্কা মারে বালি বোঝাই লরি। এর পর পিক আপ ভ্য়ানটি ধাক্কা মারে সামনে একটি মারুতি ভ্য়ানকে। তিনটি গাড়ির পরপর ধাক্কায়, মোট ৩০-৪০ জন আহত হয়েছেন বলে সূত্রের খবর। স্থানীয়রাই আহতদের উদ্ধার করে বেলদা গ্রামীণ হাসপাাতালে নিয়ে যান চিকিৎসার জন্য়। পিক আপ ভ্য়ানটি আসছিল ঝাড়গ্রাম থেকে। তাঁদের মধ্যে বেশিরভাগই ঝাড়গ্রামের বাসিন্দা।

গতকালও ঘন কুয়াশার চাদরে মোড়া ছিল রাজ্য। দৃশ্য়মানতা কমে যাওয়ায় একাধিক জায়গায় দুর্ঘটনা ঘটে। মহিষাদলে প্রহরীহীন লেভেন ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মৃত্য়ু হয় ভ্যানচালকের। বাসন্তী হাইওয়েতে উল্টে যায় ট্যাক্সি। কোনওমতে রক্ষা পান ৩ জন। কুয়াশার জেরে হাওড়ায় দেরীতে ঢোকে একাধিক দূরপাল্লার ট্রেন।

কুয়াশায় বিলম্বিত ট্রেন, ধীরগতিতে যানচলাচল, কুয়াশায় উল্টে গেল ট্য়াক্সি, মহিষাদলে ট্রেনের ধাক্কায় মৃত্য়ু, কলকাতায় উল্টে গেল ট্রাক। দক্ষিণবঙ্গ জু়ড়ে কুয়াশার দাপট কাল থেকেই। এরইমধ্যে কুয়াশার কারণে কলকাতা সহ জেলা, একাধিক জায়গায় দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার ভোর থেকেই কুয়াশার চাদরে মুড়ে যায় কলকাতা। 

ঘন কুয়াশায় ঢেকে যায় শহর থেকে শহরতলি। দৃশ্য়মানতা কমে যাওয়ায়, ফগ লাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করে যানবাহন। সায়েন্স সিটির মোড়ে কুয়াশার চাদর ঘিরে রয়েছে। যানবাহন অত্য়ন্ত স্লথ গতিতে চলছে।
কুয়াশার জেরে, দৃশ্যমানতা কমে যাওয়ায়,পূর্ব মেদিনীপুরের মহিষাদলে,ট্রেনের ধাক্কায় মৃত্য়ু হয় এক ভ্য়ানচালকের। মঙ্গলবার সকালে, মহিষাদলের বাবুরহাট ও চণ্ডীপুরের মাঝে, প্রহরীবিহীন লেভেল ক্রশিংয়ে, রেললাইনে আটকে যায়, মেশিন ভ্য়ানের চাকা।

সেই সময় আসছিল হাওড়া থেকে হলদিয়াগামী একটি ট্রেন। কুয়াশার কারণে দৃশ্য়মানতা কম থাকায় ট্রেনের চালক ভ্য়ানটিকে দেখতে পাননি। ট্রেনটি সজোরে এসে ধাক্কা মারে ভ্য়ানে। ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন হয়ে যান ভ্য়ানের চালক। আহত হন আরও ১ জন। 

অন্য়দিকে, ঘন কুয়াশার মধ্যে, কলকাতার সাউথ ট্য়াংরা রোডে উল্টে যায় সবজি বোঝাই ট্রাক। ট্রাকে চালক সহ ৩ জন ছিলেন। পুলিশ এসে তাঁদের উদ্ধার করে।বারাসাত যাচ্ছিল ট্রাকটি। কুয়াশার মধ্যে, টার্ন নিতে গিয়ে দুর্ঘটনা ঘটে।  এ দিকে, ঘন কুয়াশায় দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে যায় ট্য়াক্সি। গাড়ির ভিতর ৩ জন ছিলেন। ৩ জনই কোনওমতে রক্ষা পেয়েছেন।

কুয়াশার দাপটে হাওড়া স্টেশনে ট্রেন চলাচল ব্যাহত হয়। বেশ কিছু দূরপাল্লার ট্রেন, যেমন, ডাউন চম্বল এক্সপ্রেস, দুন এক্সপ্রেস, অমৃতসর মেল, বিভূতি এক্সপ্রেস, হিমগিরি এক্সপ্রেস, কালকা মেল নির্ধারিত সময়ের থেকে বেশ খানিকটা দেরিতে হাওড়ায় ঢোকে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE: গতকাল সাসপেন্ড, আজ সংসদ চত্বরে 'একা' কল্যাণ, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই দেখালেন বিক্ষোভ
গতকাল সাসপেন্ড, আজ সংসদ চত্বরে 'একা' কল্যাণ, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই দেখালেন বিক্ষোভ
Birth Certificate Scam: TMC আমলে SIR চলাকালীন 'বার্থ-ডেথ সার্টিফিকেট নিয়ে দুর্নীতি'! কলকাতা থেকে জেলায় পুলিশি অভিযান
TMC আমলে SIR চলাকালীন 'বার্থ-ডেথ সার্টিফিকেট নিয়ে দুর্নীতি'! কলকাতা থেকে জেলায় পুলিশি অভিযান
Panchayat Law: 'পঞ্চায়েত প্রধানদের হাত থেকে কেড়ে নেওয়া হবে সমস্ত আর্থিক ক্ষমতা', বড় আইন আসছে রাজ্যে
'পঞ্চায়েত প্রধানদের হাত থেকে কেড়ে নেওয়া হবে সমস্ত আর্থিক ক্ষমতা', বড় আইন আসছে রাজ্যে
CM Suvendu Adhikari: 'কোনও মহিলার উপর কিছু ঘটলে...', নারী নির্যাতন দমনে পুলিশকে ফ্রি-হ্যান্ড মুখ্যমন্ত্রীর
'কোনও মহিলার উপর কিছু ঘটলে...', নারী নির্যাতন দমনে পুলিশকে ফ্রি-হ্যান্ড মুখ্যমন্ত্রীর

ভিডিও

Kalyan Banerjee | সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড লাগিয়ে বিক্ষোভ, স্লোগান কল্যাণের | ABP Ananda LIVE
Fake Birth Certificate |
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতির মামলায় ED-র তলব, সিজিও কমপ্লেক্সে মদনের বড় পুত্র
Kalyan Banerjee on Abhishek Banerjee | মঙ্গলবার একুশের মঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার সময়েই মঞ্চে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Kalyan Banerjee on Mamata Banerjee | এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget