এক্সপ্লোর

ঘুমের মধ্যে বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু যুবকের

আজ সকালে দেহ উদ্ধার করে পরিবারের লোকেরা। এরপর পুলিশে খবর দেওয়া হয়। 

বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর: বৃষ্টির জেরে বাড়ির দেওয়াল পড়ে মৃত্যু এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত পশ্চিম পাতরী গ্রামে। বেশকিছুদিন ধরেই টানা বৃষ্টিতে জেরবার বাসিন্দারা। অনবরত বৃষ্টি হওয়ার কারণে গতকাল রাতে মাটির বাড়ির দেওয়াল ভেঙ্গে পড়ে রাখাল হেমব্রম নামে বছর ৩৬-এর এক ব্যক্তির ওপর। রাখাল হেমব্রম বাড়িতে ঘুমোচ্ছিলেন সেই সময়ে আচমকা তাঁর ওপর বাড়ির দেওয়াল ভেঙে পড়ায় ঘটনাস্থলেই রাখালের মৃত্যু হয়। আজ সকালে দেহ উদ্ধার করে পরিবারের লোকেরা। এরপর পুলিশে খবর দেওয়া হয়। 

পাশাপাশি এই একই দিনে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানার সরিষা গেড়িয়া গ্রামে প্রবল বৃষ্টির জেরে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল বছর ৫৮ অহল্যা সাঁই। আজ বিকেলে ঘটনাটি ঘটে। পরে গ্রামবাসীরা দেওয়াল সরিয়ে নারায়ণগড় থানার পুলিশের সহযোগিতায় মৃতদেহ উদ্ধার করে ঢাকায় নিয়ে আসে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে মহিলা। আগামিকাল মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহ ময়নাতদন্ত করা হবে বলে জানা গিয়েছে।

অন্যদিকে নিম্নচাপে বেসামাল সমুদ্র উপকূলবর্তী দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা। বহু জায়গা জলমগ্ন। ক্ষতিগ্রস্ত মাটির বাড়ি। চাষে বিপর্যয়ের আশঙ্কা করছেন কৃষকরা। ত্রাণ ও পুনর্বাসনের আশ্বাস দিয়েছে প্রশাসন। মৌসুমি অক্ষরেখা কলকাতার ওপর থিতু হয়ে থাকায়, প্রবল বর্ষণে হাওড়াতেও বিস্তীর্ণ এলাকা জলমগ্ন।

উল্লেখ্য, হাওয়া অফিস সূত্রে খবর, নিম্নচাপ দুর্বল। তবে আজও দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। বিকেলের পর আবহাওয়ার উন্নতি হবে। তুলনামূলকভাবে ভারী বৃষ্টি হবে উপকূলবর্তী জেলাগুলিতে। কাল থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্র-শনিবার ফের একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে। ক্রমশ তা বাংলা-ওড়িশা উপকূলের দিকে এগোবে। এর প্রভাবে সপ্তাহান্তে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির ভ্রুকুটি। 

আরও পড়ুন: WB Corona Cases: রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনার সংক্রমণ, একদিনে নতুন করে আক্রান্ত ৭৪৩ জন

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

বিরাট ভূমিকম্পের পর ৭০ টা আফটারশক ! লম্বা হচ্ছে মৃত্যুমিছিল, ভয়াবহ ছবি কলম্বিয়ায়
বিরাট ভূমিকম্পের পর ৭০ টা আফটারশক ! লম্বা হচ্ছে মৃত্যুমিছিল, ভয়াবহ ছবি কলম্বিয়ায়
West Bengal News Live : আজ একদিনের জন্য বসছে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন
আজ একদিনের জন্য বসছে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন
Weather Update : কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget