এক্সপ্লোর

Primary School Reopening: বুধবার থেকে রাজ্যে খুলছে প্রাথমিক, উচ্চ প্রাথমিক স্কুল

করোনা বিধি মেনে প্রাথমিক স্কুল খোলার নির্দেশ রাজ্য সরকারের আপাতত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বহাল থাকছে করোনার বিধিনিষেধ।

কলকাতা: বুধবার থেকে রাজ্যে খুলছে প্রাথমিক (Primary School), উচ্চ প্রাথমিক স্কুল (Upper Primary School)। প্রায় ২ বছর পরে সপ্তম শ্রেণি পর্যন্ত রাজ্যে খুলছে স্কুল। করোনা বিধি মেনে প্রাথমিক স্কুল খোলার (School Reopening) নির্দেশ দিয়েছে রাজ্য সরকার (Westbengal Government)। বুধবার থেকে সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রও খোলার নির্দেশ সরকারের। কীভাবে বিধিনিষেধ মেনে ক্লাস শুরু হবে, সেই নির্দেশিকা দেবে স্কুল শিক্ষা দফতর। 

আপাতত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বহাল থাকছে করোনার বিধিনিষেধ। ১১ টার বদলে রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত বহাল কড়াকড়ি। অন্তর্দেশীয় বিমান পরিষেবায় সমস্ত বিধিনিষেধ কাল থেকেই প্রত্যাহার করা হচ্ছে। উল্লেখ্য, প্রায় ২ বছর পরে রাজ্য খুলছে প্রাথমিক, উচ্চ প্রাথমিক স্কুল। করোনার জন্য ২০২০ থেকে রাজ্যে বন্ধ প্রাথমিক, উচ্চ প্রাথমিক স্কুল। 


Primary School Reopening: বুধবার থেকে রাজ্যে খুলছে প্রাথমিক, উচ্চ প্রাথমিক স্কুল

উচ্চ মাধ্যমিক স্তরে স্কুল খুলেছে। প্রাথমিকে (Primary Section) ৫০ শতাংশ হাজিরা নিয়ে স্কুল চালুর (West Bengal School Reopen) বিষয় ভাবনা ছিলই। আগেই এমনটা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেছিলেন, 'স্কুলগুলি চালু হয়েছে। পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পাড়ায় পাড়ায় শিক্ষালয় (Paray Sikkhalay) চলছে। একেবারে ছোটদের ক্ষেত্রে আর কিছুদিন অপেক্ষা করে কোভিড (Covid19) যদি সমস্যার না হয় তাহলে ৫০ শতাংশ উপস্থিতি নিয়ে ক্লাস করা যায় কি না সেটা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হবে। ভাগাভাগি করে ক্লাস করা যায়। সোমবার যারা এল, তারা মঙ্গলবার এল না। তাহলে অন্তত প্রাথমিক স্তরের ক্লাসও হবে।'

করোনা কাঁটায় ২ বছর ধরে স্কুল বন্ধ ছিল। চূড়ান্ত এক অনিশ্চয়তা। বন্ধুদের সঙ্গে দেখা নেই। একঘেঁয়ে অনলাইন ক্লাস। আর কতদিন? বারবার এই প্রশ্নই তুলছে পড়ুয়া থেকে অভিভাবকরা। ইতিমধ্যেই সপ্তম শ্রেণি পর্যন্ত শুরু হয়েছে পাড়ায় শিক্ষালয়। এক সপ্তাহ আগে অষ্টম থেকে দ্বাদশের পড়ুয়াদের স্কুলে (School) ক্লাস শুরু হয়েছে রাজ্যে (West Bengal)। তবে এখনও খোলেনি প্রাথমিক স্তরের স্কুল। এবার প্রশ্ন উঠতে শুরু করেছে কবে চালু হবে কচিকাঁচাদের স্কুল? এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন কোভিড পরিস্থিতিকে মাথায় রেখে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ৫০ শতাংশ হাজিরা নিয়ে ছোটদের স্কুল চালুর ভাবনায় আছে বলেও জানান তিনি। 

 

সেরা শিরোনাম

RG Kar Case: 'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
News Live Updates: গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
Suvendu Adhikari:
"ওড়িশার ১৩টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র বিপুল জয়", অভিনন্দন পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
CPIM Bookstall: কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল

ভিডিও

Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি
Durga Puja 2026: চেনা ঝাড়বাতি, একডালিয়া এভারগ্রিনে ঐতিহ্য ও সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026: ১৩১ বছরে পা দিল প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো | ABP Ananda
Pujar Adda | পুজোর আড্ডায় টিম শ্বেতকালী টু - গুহাকালী | ABP Ananda LIVE
Durga Puja | সকালেই নবপত্রিকা স্নান, দেখুন কাটোয়ার পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget