এক্সপ্লোর

বাংলায় কী হবে 'I.N.D.I.A'-র ভবিষ্য়ৎ? জোটে জটের জেরে সুবিধা হবে বিজেপির?

I.N.D.I.A Alliance West Bengal : জাতীয় স্তরে যে দলগুলি একসঙ্গে, বাংলায় তার মধ্য়ে কে কার হাত ধরতে চায়, তা নিয়েই রয়েছে সংশয়।

'I.N.D.I. A' জোট তৈরি করেছে বিরোধীরা। কিন্তু, বাংলায় এখন সেই জোটেই এখন অজস্র জট। জাতীয় স্তরে যে দলগুলি একসঙ্গে, বাংলায় তার মধ্য়ে কে কার হাত ধরতে চায়, তা নিয়েই রয়েছে সংশয়। যার জেরে আসন সমঝোতাও কার্যত বিশ বাঁও জলে! 'I.N.D.I. A' -র বৈঠকে রাহুল গান্ধী ( Rahul Gandhi ) এবং সনিয়া গান্ধীর ( Sonia Gandhi )  পাশে দেখা গেছে মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে ( Mamata Banerjee ) ।

রাহুল গান্ধীকে ফেভারিট বলে মন্তব্য় করেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার কাকভোরে রাহুল গান্ধীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে বৈঠক করেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।
কিন্তু, এরাজ্য়ে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সমীকরণের ছবিটা পুরোপুরি উল্টো। সূত্রের খবর, জাতীয় স্তরের মতো এ রাজ্য়েও কংগ্রেসকে পাশে চায় তৃণমূল। কিন্তু, এক্ষেত্রে প্রদেশ কংগ্রেসের অবস্থান একেবারে উল্টো। হাইকমান্ড ইন্ডিয়ার মঞ্চে মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে পাশে নিয়ে চললেও, এরাজ্য়ের কংগ্রেস নেতারা তৃণমূলের হাত ধরতে নারাজ বরং তারা সিপিএমের সঙ্গে জোট বজায় রাখার পক্ষপাতী। ধূপগুড়িতে মহম্মদ সেলিমকে পাশে নিয়ে, তৃণমূলকে আক্রমণ করে, তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন অধীর চৌধুরী।

অন্যদিকে আবার, প্রদেশ কংগ্রেস সভাপতি আক্রমণ শানালেও, তার পাল্টা জবাব দিচ্ছে না তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। তা নিয়েই রাজনৈতিক মহলে তৈরি হয়েছে জল্পনা। বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, বাংলায় সংখ্যালঘু ভোট নিজেদের পক্ষে রাখতেই কি কংগ্রেস সম্পর্কে এখন নীরব অবস্থান নিয়েছে তৃণমূল? এর নেপথ্যে অনেকে উত্তরবঙ্গের ভোট-সমীকরণের কথাও ভাবছেন।  

আবার সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি 'INDIA'-র জন্য় মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে একমঞ্চে এলেও এরাজ্য়ে তৃণমূল-সিপিএম হাত ধরাধরির কোনও সম্ভাবনাই নেই! সিপিএমও কংগ্রেসকে পাশে নিয়েই চলতে চায়। অনেকে বলছেন, গত লোকসভা ভোটে মাত্র ৬ শতাংশ ভোট পাওয়া কংগ্রেস এখন আচমকাই জোটের রাজনীতিতে ফ্য়াক্টর হয়ে উঠেছে! বাম এবং তৃণমূল দুই শিবিরই তাদের পাশে চায়। কিন্তু, কংগ্রেস শেষ অবধি কী করবে? আর এই প্রশ্নের জেরেই বাংলায় আসন সমঝোতাও এখনও কার্যত বিশ বাঁও জলে!  
দিল্লি, পাঞ্জাব, রাজস্থান, মধ্য়প্রদেশ, গুজরাতেও কি কংগ্রেসের সঙ্গে কেজরিওয়ালের পার্টির জোট হওয়া সম্ভব? কেরলেও কি কংগ্রেস ও সিপিএমের যুদ্ধে লাভবান হতে পারে বিজেপি? জোটের জটের জেরে এই প্রশ্নগুলো থেকেই যাচ্ছে।

আরও পড়ুন :

কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ, অভিনেত্রী নুসরত জাহানকে তলব করল ইডি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Abhishek Banerjee: অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
Abhishek Banerjee PA: হাজিরার সময়ের আগেই ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্ত সহায়ক, কী জানালেন সুমিত রায়?
হাজিরার সময়ের আগেই ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্ত সহায়ক, কী জানালেন সুমিত রায়?

ভিডিও

Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'
Saltlake - D'CosMedics | এবার সল্টলেকেও ডি-কসমেডিক্স। উদ্বোধন করলেন অভিনেতা জিৎ
Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget