এক্সপ্লোর

Supreme Court: ‘কী করে করলেন এমন?’ বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নিয়ে ঠিক যা বলে সুপ্রিম কোর্ট

Justice Abhijit Ganguly: এবিপি আনন্দ-কে দেওয়া সাক্ষাৎকারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে নিয়ে মুখ খুলেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

কলকাতা: প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত দু’টি মামলা সরিয়ে নেওয়া হয়েছে তাঁর এজলাস থেকে। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Justice Abhijit Ganguly) নিয়ে কড়া অবস্থান নিয়েছে দেশের শীর্ষ আদালত। সেই নিয়ে বিভিন্ন মহল থেকে তীব্র প্রতিক্রিয়া সামনে এলেও, বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) পর্যবেক্ষণও চোখে পড়ার মতো।

এবিপি আনন্দ-কে দেওয়া সাক্ষাৎকারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে নিয়ে মুখ খুলেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তার পর নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলার শুনানিতে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় এবং কুন্তল ঘোষকে খুব দ্রুত CBI এবং ED-র জিজ্ঞাসাবাদ করা উচিত বলেও মন্তব্য করেন (SSC Case)।

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি নিয়ে সৌমেন নন্দী এবং রমেশ মালিকের দুটি মামলার ভিত্তিতে হাইকোর্টের নির্দেশকে সর্বোচ্চ আদালতে চ্য়ালেঞ্জ করেন তিনি।

তাতেই এবিপি আনন্দকে দেওয়া বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকাররে প্রসঙ্গ ওঠে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং পিএস নরসিংহের ডিভিশন বেঞ্চে। তাতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের টেলিভিশন সাক্ষাৎকারের বিষয়টি জানতে পেরে অসন্তুষ্ট হয় শীর্ষ আদালত।

আরও পড়ুন: Justice Abhijit Ganguly: বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের এজলাস থেকে সরল মামলা, প্রতিক্রিয়া বিভিন্ন মহলের

নিজেই যেখানে অভিষেককে নিয়ে মামলার শুনানি করছেন, সেখানে সাক্ষাৎকারে তাঁকে নিয়ে মন্তব্য করলেন  কী করে বিচারপতি গঙ্গোপাধ্যায়, প্রশ্ন তোলে শীর্ষ আদালত। প্রধাব বিচারপতি বলেন, “নিজের এজলাসে যে মামলা রয়েছে, তা নিয়ে কোনও টেলিভিশন চ্যানেল বা কোনও মাধ্যমকেই সাক্ষাৎকার দিতে পারেন না বিচারপতিরা।”

বিচারপতি গঙ্গোপাধ্যায় টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছেন জেনে হতবাক হয়ে যান বিচারপতি নরসিংহ। তাঁকে বলতে শোনা যায়, “এ ভাবে সাক্ষাৎকার দিলেন কী করে?” প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের বক্তব্য ছিল, “সাক্ষাৎকারে আবেদনকারীকে নিয়ে যে ভাবে কথা বলেছেন বিচারপতি, এই মামলায় আর অংশ নিতে পারেন না তিনি।” তাতে অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু জানান, নিয়োগ দুর্নীতি একটি অতি বড় দুর্নীতি। তার পাল্টা শীর্ষ আদালত জানায়, তদন্তে কোও হস্তক্ষেপই করছে না তারা। তা নিয়ে কোনও রায়ও দিচ্ছে না শীর্ষ আদালত। আদালতের বক্তব্য ছিল, “একজন বিচারপতি সাক্ষাৎকার দিচ্ছেন, রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে নিজের মতামত জানাচ্ছেন, এটা নিয়েই প্রশ্ন। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির উচিত, মামলা অন্য কাউকে দেওয়া। আগেই বলেছিলাম, বিষয়টি নিয়ে উদ্বিগ্ন আমরা।”

প্রাথমিকে নিয়োগ দুর্নীতির দুটি মামলা থেকে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে সরানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কয়েক মাস আগে প্রাথমিকের দু’টি মামলা ছাড়া, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বাকি মামলাগুলি আগেই সরানো হয়েছিল বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে। এ বার তাঁর এজলাসে থাকা দু’টি মামলাও সরিয়ে দেওয়ার নির্দেশ দিল সর্বোচ্চ আদালত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়
Ritabrata TMC: বিধানসভায় ১০টি কমিটির মধ্যে ৯টিরই চেয়ারম্য়ান 'ঋতব্রত-তৃণমূল' শিবিরের, নেই কালীঘাট তৃণমূল
বিধানসভায় ১০টি কমিটির মধ্যে ৯টিরই চেয়ারম্য়ান 'ঋতব্রত-তৃণমূল' শিবিরের, নেই কালীঘাট তৃণমূল

ভিডিও

Abhishek Banerjee PA:সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেও শুক্রবার হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের PA-র
Teachers Protest: ফের শহরের প্রাণকেন্দ্রে ২০১৬ র চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের মিছিল। Kolkata News
Kolkata Fire News: সল্টলেকে বিকাশভবনের সামনে চলন্ত গাড়িতে আগুন | Fire Incident
Abhishek Banerjee PA Case: আজ সন্ধেয় ক্য়ানাল রোডে সুমিত রায়ের বাড়িতে গিয়ে নোটিস দিল CID-র দল
Patna News: মর্মান্তিক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, তুলকালাম পাটনায়। জাতীয় সড়ক আটকে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget