এক্সপ্লোর

WhatsApp: হোয়াটসঅ্যাপ হ্যাকারদের নজরে এবার কলকাতার মহিলারা! মুহূর্তেই খোয়াচ্ছেন টাকা!

WhatsApp Hacking: সম্প্রতি কলকাতার এক মহিলা হোয়াটসঅ্যাপ হ্যাকারদের নজরে পড়েছেন। তবে তিনি একা নন। কলকাতা পুলিশ এবং সাইবার বিশেষজ্ঞদের মতে এটা নয়া ট্রেন্ড শুরু হয়েছে।

কলকাতা: বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ? কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে দাঁড়িয়ে এ প্রশ্ন অবান্তর মনে হলেও, টেকনোলজিকে ব্যবহার করে যেভাবে বাড়ছে অপরাধ সেখানে দ্বিমত তৈরি হচ্ছে। যেমন সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হোয়াটসঅ্যাপ স্ক্যাম। যত দিন যাচ্ছে, তত বেশি নিরপরাধ মানুষ প্রতারকদের কবলে পড়ছে এবং টাকা হারাচ্ছে মুহূর্তেই। 

সম্প্রতি কলকাতার এক মহিলা হোয়াটসঅ্যাপ হ্যাকারদের নজরে পড়েছেন। তবে তিনি একা নন। কলকাতা পুলিশ এবং সাইবার বিশেষজ্ঞদের মতে এটা নয়া ট্রেন্ড শুরু হয়েছে। স্ক্যামারদের নজরে পড়েছেন কলকাতার মহিলারা। কীভাবে চলছে এই কাজ? প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করা হচ্ছে। তারপর সেটিকে বাইরে থেকে নিয়ন্ত্রণ করে পরিচিতিকে টাকা দেওয়ার মেসেজ পাঠানো হচ্ছে। যে মেসেজ সাইবার ক্রাইম দফতরের কাছে জমা পড়েছে প্রতারিতদের থেকে তার সবক'টি মেসেজে লেখা রয়েছে, 'গুরুতর সমস্যায় পড়েছি। কলকাতার বাইরে আছি। শহরে ফিরতে কিছু টাকার প্রয়োজন'।

জানা গিয়েছে, ৪৫ বছরের এক মহিলা সাইবার সেলের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তিনি জানান যে তাঁর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে হ্যাক করা হয়েছে। তাঁর পরিচিত সকলের কাছে টাকা চাওয়ার মেসেজ পাঠানো হয়েছে তাঁর ফোন থেকে। অভিযোগকারী বলেছেন যে তার বাড়ির ওয়াই-ফাই গত সপ্তাহে আচমকাই কাজ করা বন্ধ করে দিয়েছিল। তিনি তার টেলিকম পরিষেবা প্রদানকারীর কাছে অভিযোগও দায়ের করেছিলেন।

এরপর তিনি টেলিকম সংস্থার তরফে একটি ফোন পান। 401 দিয়ে শুরু হওয়া একটি নম্বর থেকে কল আসে। সেখানে একটি কোড ডায়াল করতে বলা হয় তাঁকে। মহিলাকে আশ্বস্ত করা হয়েছিল যে তিনি এই নম্বর ডায়াল করলে তার Wi-Fi সমস্যাগুলির সমাধান হয়ে যাবে। হঠাৎই তিনি আবিষ্কার করেন যে তাঁর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। তিনি এখন ওড়িশায় রয়েছেন এবং বাড়ি ফিরতে টাকা লাগবে এই মেসেজ যায় সকলের কাছে। 

তিনি একা নন, কলকাতার একাধিক মহিলা এই একই প্রতারণার শিকার হচ্ছেন। এই বিষয়ে সতর্ক করছেন কলকাতা পুলিশ। পুলিশ সম্প্রতি এই নতুন ট্রেন্ড নিয়ে ফেসবুকে একটি পোস্ট করে সতর্ক করেছেন সকলকে। সতর্কীকরণ বার্তায় বলা হয়েছে, "হোয়াটসঅ্যাপ হ্যাক হচ্ছে! আপনি যদি এই ধরনের বার্তা পান এবং আপনার হোয়াটসঅ্যাপ পরিচিতি তালিকার কোনো ব্যক্তি (এমনকি পরিচিত হলেও) আপনাকে এটি ফরোয়ার্ড করতে বলেন, তাহলে অনুগ্রহ করে তা করবেন না। প্রতারকরা এটি ব্যবহার করছে। আমরা এরকম কয়েকটি অভিযোগ পেয়েছি এবং আপনার সহযোগিতা চাইছি।"

 

 

সেরা শিরোনাম

Mahua Moitra News: মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ
মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ
Kolkata Heritage School: হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত
হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Kolkata Fire: কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’
কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’

ভিডিও

Building Collapsed in Kolkata | শহরের অলিগলিতে ছড়িয়ে ছিটিয়ে বিপজ্জনক বাড়ি, বৃষ্টি হতেই নামল বাড়ি-বিপর্যয়
Tarapith Hotel Fire | বিদেশিনী হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল! গ্রেফতার বাবা-ছেলে
R G Kar News: অভয়া ধর্ষণ-খুনের তদন্তে আর জি কর মেডিক্যালে CBI-র SIT | ABP Ananda
Municipality Recruitment Scam: পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে ফের সক্রিয় CBI আধিকারিকরা | ABP Ananda
Census 2026: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget