এক্সপ্লোর

Nadia: মুরগির খাঁচার নীচ থেকে ব্যাগ টানতেই বোমা বিস্ফোরণ, আঙুল উড়ল গৃহস্থের

গুরুতর জখম অবস্থায় ভর্তি কল্যাণী জেএনএম হাসপাতালে। কে বা কারা বাড়িতে রেখে গেল বোমা, তদন্ত শুরু পুলিশ। 

নদিয়া: চাকদার (Chakda) নেতাজিবাজারে (Netaji Bazar) বিস্ফোরণ। ঘটনায় আঙুল উড়ল গৃহস্থের । বাড়িতে মুরগির খাঁচার নীচে একটি ব্যাগে বোমা, টানতেই বিস্ফোরণ (Bomb Blast)। বিস্ফোরণে উড়ে গেল গৃহস্থের বাঁ হাতের তিনটে আঙুল। গুরুতর জখম অবস্থায় ভর্তি কল্যাণী জেএনএম হাসপাতালে। কে বা কারা বাড়িতে রেখে গেল বোমা, তদন্ত শুরু করেছে পুলিশ । 

উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় বোমা-রাজনীতির শিকার নাবালকরা। গত শুক্রবার, বীরভূমের মাড়গ্রামে মামার বাড়িতে বেড়াতে এসে বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে গুরুতর জখম হয় ৮ বছরের দুই বালক। পঞ্চায়েত ভোটের আগে ফের বোমা-বিদ্ধ শৈশব। বীরভূমের মাড়গ্রামের একডালা গ্রামে বোমা ফেটে গুরুতর জখম ৮ বছরের বালকের মৃত্যু হল এসএসকেএম হাসপাতালে।

গত শুক্রবার সকালে মামার বাড়িতে খেলার সময়, বোমা ফেটে গুরুতর জখম হয় দুই মাসতুতো ভাই। দু’জনেরই বয়স ৮। দুই ভাইকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে এসএসকেএমে স্থানান্তরিত করা হয়েছিল।

শুক্রবার সকালে মামার বাড়িতে খেলার সময়, বোমা ফেটে গুরুতর জখম হয় দুই মাসতুতো ভাই। দু’জনেরই বয়স ৮ । দুই ভাইকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে এসএসকেএমে স্থানান্তরিত করা হয়। সেখানেই আজ ভোরে মৃৃৃত্যু হয় এক বালকের। ঘটনার দিনই দুই বালকের দাদু, জামিরুল ইসলামকে গ্রেফতার করে মাড়গ্রাম থানার পুলিশ । 

  • এর আগে ২২ নভেম্বর, মালদার মানিকচকে বোমা ফেটে জখম হয় দুই শিশু।
  • ১৭ নভেম্বর, দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে বোমা ফেটে জখম হয় দুই কিশোর।
  • ১৬ নভেম্বর, উত্তর ২৪ পরগনার মিনাখাঁয়, মামার বাড়িতে বেড়াতে এসে বোমা ফেটে মৃত্যু হয় ৯ বছরের বালিকার। 
  • এর আগে ২৮ অক্টোবর, সোনারপুরের খেয়াদা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় দুষ্কৃতীদের মজুত করা বোমার হদিশ পেয়ে যাওয়ায়, ৫ নাবালককে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ ওঠে। 
  • এর তিনদিন আগে, ২৫ অক্টোবর, কাঁকিনাড়া স্টেশনের কাছে রেললাইনের ধারে বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে মৃত্যু হয় ৭ বছরের এক শিশুর। বিস্ফোরণে হাত উড়ে যায় ১০ বছরের এক বালকের।

আরও পড়ুন: Awas Yojana: উত্তর থেকে দক্ষিণ, আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে বিক্ষোভ জেলায় জেলায়

সেরা শিরোনাম

CPIM Book Stall: কী করে এদের বইয়ের স্টল খুলতে দেওয়া সম্ভব? সিপিএমের বুকস্টলে ভাঙচুর নিয়ে প্রতিক্রিয়া তথাগতর
কী করে এদের বইয়ের স্টল খুলতে দেওয়া সম্ভব? সিপিএমের বুকস্টলে ভাঙচুর নিয়ে প্রতিক্রিয়া তথাগতর
West Bengal News Live: চোরবাগান বিপর্যয়ের ঘটনাস্থলে অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বে SIT
চোরবাগান বিপর্যয়ের ঘটনাস্থলে অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বে SIT
CPIM Book Sale: আগের বারের তুলনায় দ্বিগুণের থেকেও বেশি, '৬ লক্ষ টাকার বই বিক্রি এবার বেড়ে হয়েছে ১৬ লাখ', পুজো শেষে দাবি CPIM- এর
আগের বারের তুলনায় দ্বিগুণের থেকেও বেশি, '৬ লক্ষ টাকার বই বিক্রি এবার বেড়ে হয়েছে ১৬ লাখ', পুজো শেষে দাবি CPIM- এর
CPM Congress Party Office Vandalised : রাজারহাটে সিপিএম ও কংগ্রেসের পার্টি অফিসে ভাঙচুর, কী প্রতিক্রিয়া বিজেপির ?
রাজারহাটে সিপিএম ও কংগ্রেসের পার্টি অফিসে ভাঙচুর, কী প্রতিক্রিয়া বিজেপির ?

ভিডিও

Rajarhat News | CPM ও Congress-র পার্টি অফিসে ভাঙচুর, রাজারহাটে উত্তেজনা
Kolkata Durga Puja Stampede | ১৬ ফুটের রাস্তা, তার মধ্যে অঝোরে বৃষ্টি, তাতেই কি বিপত্তি চোরবাগানে?
Chorbagan Stampede |
Municipal Corporation Election | নভেম্বরে পুর-ভোট, এই মাসেই প্রার্থী ঘোষণা করতে পারে BJP
NCPI MPs | আরও সময় চায় NCPI, কড়া ভাষায় আক্রমণ করলেন Kunal Ghosh

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget