এক্সপ্লোর

Panchayat Election: কোথায় বাকি কেন্দ্রীয় বাহিনী? মুখ্যসচিব, ডিজির সঙ্গে বৈঠক রাজ্য নির্বাচন কমিশনারের

Central Force: কেন কেন্দ্রীয় বাহিনী নিয়ে টালবাহানা? ফের রাজ্য নির্বাচন কমিশনে বৈঠক মুখ্যসচিব, ডিজির সঙ্গে বৈঠক রাজ্য নির্বাচন কমিশনারের।

রুমা পাল, কলকাতা: দফায় দফায় বৈঠক, কোথায় বাকি কেন্দ্রীয় বাহিনী? লাগামহীন সন্ত্রাস, তবুও কেন কেন্দ্রীয় বাহিনী নিয়ে টানাপোড়েন? কেন্দ্রীয় বাহিনী নিয়ে পরিকল্পনার অভাব? উত্তর নেই কমিশনের কাছে ভোটের আগেই ২৩ দিনে ১৩ জনের মৃত্যু, তবু কেন কেন্দ্রীয় বাহিনী নিয়ে টালবাহানা? ফের রাজ্য নির্বাচন কমিশনে বৈঠক মুখ্যসচিব, ডিজির সঙ্গে বৈঠক রাজ্য নির্বাচন কমিশনারের।

বারবার কেন্দ্রীয় বাহিনী চেয়ে আদালত পর্যন্ত ছুটে গিয়েছে বিরোধীরা। অবশেষে আদালতের ভর্ৎসনার মুখে পড়ে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আনছে রাজ্যে নির্বাচন কমিশন। কিন্তু, সেই কেন্দ্রীয় বাহিনীকেও বুথের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়ে, কমিশনকে তুলোধনা করল বিরোধী শিবির।  

একাধিক খুন, বেলাগাম নির্বাচনী সন্ত্রাসের পরও কেন্দ্রীয় বাহিনীকে বুথের বাইরে রাখার সিদ্ধান্ত রাজ্য নির্বাচন কমিশনের। ৩১৫ কোম্পানি বাহিনীকে ব্য়বহার করা হবে এরিয়া ডমিনেশন, নাকা চেকিংয়ের কাজে। কমিশনের এই বিজ্ঞপ্তি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। 

পঞ্চায়েত ভোটের বাকি আর ৭ দিন, কবে আসবে বাকি ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী? এবার রাজ্য় সরকারের প্রশ্নের মুখে রাজ্য় নির্বাচন কমিশন। সূত্রের খবর, পঞ্চায়েত ভোটে রাজ্যের কত বাহিনী প্রয়োজন, কমিশন এখনও জানাতে পারেনি। এরপর সিদ্ধান্ত হলে বাহিনী দিতে সমস্যা হবে, কমিশনকে জানিয়েছে রাজ্য। তবে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্হা জানিয়েছেন, যে সব জেলায় হিংসা, সংঘর্ষ এবং ভয়ের পরিবেশ রয়েছে সেখানে কেন্দ্রীয় বাহিনী বেশি সংখ্যায় মোতায়নের ওপর জোর দেওয়া হচ্ছে। স্পর্শকাতর বুথের হিসেব এখনও জেলা থেকে আসেনি বলেই জানান রাজ্য নির্বাচন কমিশনার। কেন্দ্রীয় বাহিনী বুথে থাকবে নাকি, বুথের বাইরে তা নিয়েও এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানান রাজীব সিন্হা। 

পঞ্চায়েত ভোটে ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে কী ভাবে ব্যবহার করা হবে, তা নিয়ে পুলিশ কমিশনার, জেলাশাসক, পুলিশ সুপারদের চিঠি দিল রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু, সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই বিজ্ঞপ্তির কোথাও বলা হয়নি কেন্দ্রীয় বাহিনী বুথে মোতায়েন করা হবে। তার মানে কি এবারের পঞ্চায়েত ভোটে বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে না? বুথের দায়িত্বে থাকবে সেই রাজ্য পুলিশ? এভাবে কি অবাধ ও সুষ্ঠু ভোট আদৌ সম্ভব? উঠছে প্রশ্ন।
 
রাজ্য নির্বাচন কমিশনের তরফে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে নির্দেশিকায় বলা হয়েছে। যে ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নাকা চেকিং, এরিয়া ডমিনেশন, আস্থা বৃদ্ধির কাজ করবে। আন্তর্জাতিক সীমান্ত ও আন্তঃরাজ্য সীমানায় মোতায়েন থাকবে CAPF। কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হবে মোবাইল ফোর্স হিসেবে কমিশন, জেলা প্রশাসন, পুলিশ কোনও অভিযোগ পেলে কেন্দ্রীয় বাহিনী পাঠানো হবে।  

সেরা শিরোনাম

Biman Basu : দিল্লি এইমসে ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু
Biman Basu : দিল্লি এইমসে ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু
Annapurna Yojana : 'পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী', অন্নপূর্ণা যোজনা-প্রসঙ্গে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
'পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী', অন্নপূর্ণা যোজনা-প্রসঙ্গে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Shatarup Ghosh : দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ
দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ
Weather Alert: রবিবার থেকে বাড়বে ঝড়-বৃষ্টি, ভারী বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা, কবে পর্যন্ত চলবে দুর্যোগ ?
রবিবার থেকে বাড়বে ঝড়-বৃষ্টি, ভারী বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা, কবে পর্যন্ত চলবে দুর্যোগ ?

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget