এক্সপ্লোর

Kolkata News: আজ রাজ্য সফরে রাষ্ট্রপতি, কলকাতার কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ ?

Kolkata Traffic on President visit: রাষ্ট্রপতির সফর উপলক্ষ্যে সপ্তাহের প্রথম দু’দিন কলকাতার কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে ?

কলকাতা: দু’দিনের সফরে আজ কলকাতায় এলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কালও তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। রাষ্ট্রপতির সফর উপলক্ষ্যে সপ্তাহের প্রথম দু’দিন কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে।

আজ বেলা সোয়া ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে উত্তর এবং দক্ষিণমুখী খিদিরপুর রোড, এজেসি বোস রোড, হসপিটাল রোড, এটিএম রোড। বিকল্প পথ সেন্ট জর্জেস গেট রোড-স্ট্র্যান্ড রোড, এজেসি বোস উড়ালপুল, পশ্চিমমুখী এজেসি বোস রোড, ডিএল খান রোড এবং শরৎ বোস রোড। দুপুর ১টা থেকে ২টো পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে উত্তর এবং দক্ষিণমুখী রেড রোড, রানি রাসমণি অ্যাভিনিউ, সেন্ট্রাল অ্যাভিনিউতে গিরিশ পার্ক এবং এসপ্ল্যানেড মোড়, রবীন্দ্র সরণি থেকে সিআর অ্যাভিনিউ পর্যন্ত বিবেকানন্দ রোড, বি বি গাঙ্গুলি স্ট্রিট।

বিকল্প রাস্তা মেয়ো রোড, ডাফরিন রোড, আউট্রাম রোড, স্ট্র্যান্ড রোড, জওহরলাল নেহরু রোড, আমহার্স্ট স্ট্রিট, বিবি গাঙ্গুলি স্ট্রিট, নির্মল চন্দ্র স্ট্রিট, কলেজ স্ট্রিট, বিধান সরণি, বিডন স্ট্রিট, এপিসি রোড, এজেসি বোস রোড ও গণেশচন্দ্র অ্যাভিনিউ। আজ বিকেল সাড়ে ৪টে থেকে সন্ধে ৬টা ১০ মিনিট পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে রানি রাসমণি অ্যাভিনিউ এবং অকল্যান্ড রোডে। বিকল্প পথ জওহরলাল নেহরু রোড ও কিরণশঙ্কর রায় রোড দিয়ে যান চলাচল করবে। 

 অপরদিকে, রাষ্ট্রপতির দরবারে দাবি পেশ করতে রাজ্যজুড়ে গণ ই-মেল কর্মসূচি নিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। মুখ্যমন্ত্রীকেও গণ-মেল পাঠানো হবে বলে DA-আন্দোলনকারীরা জানিয়েছেন। বকেয়া DA-র দাবিতে শহিদ মিনার চত্বরে রাজ্য সরকারি কর্মীদের ধর্না-অবস্থানে ৫৯ দিন ইতিমধ্যেই পার করেছে। ২৯ মার্চ শহিদ মিনার চত্বরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে তার দায় পুলিশকে নিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন DA-আন্দোলনকারীরা। এই মর্মে বিভিন্ন রাজনৈতিক দলের কাছেও বার্তা পাঠানো হবে বলে তাঁরা জানিয়েছেন। একই সঙ্গে আন্দোলনকারীরা জানিয়েছেন, বদলি ও বেতনে-কোপ নিয়ে তাঁরা আদালতের দ্বারস্থ হবেন।

আরও পড়ুন, 'অভিষেকের নামে কুৎসা করলে, জিভ টেনে ছিঁড়ে দেওয়া হবে', হুমকি তৃণমূল নেতার

বকেয়া ডিএ-র দাবিতে রাজ্য সরকারি কর্মীরা যখন আন্দোলন চালিয়ে যাচ্ছে। তখন আন্দোলনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের অভিযোগ ঘিরে ঘনাচ্ছে বিতর্কের মেঘ। বকেয়া ডিএ-র দাবিতে ধর্মঘটে অংশ নিয়েছিলেন, এমন ৬ জন সরকারি কর্মীকে কলকাতা থেকে জঙ্গলমহলের জেলায় বদলি করা হয়েছে। অন্য দিকে, বকেয়া ডিএ-র দাবিতে কর্মবিরতিতে অংশগ্রহণকারীদের তালিকা দিয়ে একদিনের বেতন কাটার নির্দেশ কার্যকর করার কথা জানানো হয়েছে। কর্মীদের তালিকা প্রকাশ করে পাঠানো হল অর্থ দফতরের কাছে। 

সেরা শিরোনাম

News Live Updates: 'মমতা মানসিক ভাবে খুব ভেঙে পড়েছে, কাউকে ফোঁটা দেবে না', বললেন শোভনদেব চট্টোপাধ্যায়
'মমতা মানসিক ভাবে খুব ভেঙে পড়েছে, কাউকে ফোঁটা দেবে না', বললেন শোভনদেব চট্টোপাধ্যায়
Cyclone Alert: বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? সপ্তাহান্তে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? সপ্তাহান্তে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
TMC News: ‘দিদি নিজের জায়গায় ফোঁটা দিতে পারছেন না, ঘোষণা করছে গাড়ি পেটানো কুণাল, I.N.D.I.A জোটকে কী বলবেন?’, মমতাকে কটাক্ষ মদনের
‘দিদি নিজের জায়গায় ফোঁটা দিতে পারছেন না, ঘোষণা করছে গাড়ি পেটানো কুণাল, I.N.D.I.A জোটকে কী বলবেন?’, মমতাকে কটাক্ষ মদনের
TMC News: বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন? নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে
বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন? নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে

ভিডিও

Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda
Bhaiphonta 2026: বালির বাড়িতে ঘটা করে ভাইফোঁটার অনুষ্ঠান পালন করলেন CPM নেত্রী Dipsita Dhar | ABP
Train Derailment: উৎসবের সকালে ভয়াবহ রেল দুর্ঘটনা, দিগারুর কাছে বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget