এক্সপ্লোর

North Bengal Train Accident: কেন লাইনচ্যুত হল বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস? আজ ইঞ্জিনের ফরেন্সিক টেস্ট

এর জন্য নিয়ে আসা হয়েছে ১৪০ টনের ব্রেক ডাউন ক্রেন। ক্রেনের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ট্র্যাকে তুলে অন্যত্র নিয়ে ফরেন্সিক পরীক্ষা করা হতে পারে।

দোমহনি: জলপাইগুড়িতে (Jalpaiguri) বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস (Guwahati-Bikaner Express) লাইনচ্যুত হওয়ার ঘটনায় আজ তদন্ত শুরু করছেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। দুর্ঘটনার কারণ জানতে ইঞ্জিনের ফরেন্সিক পরীক্ষা করা হবে। এর জন্য নিয়ে আসা হয়েছে ১৪০ টনের ব্রেক ডাউন ক্রেন।

ক্রেনের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ট্র্যাকে তুলে অন্যত্র নিয়ে ফরেন্সিক পরীক্ষা করা হতে পারে। ইঞ্জিন সরিয়ে, এই লাইনে দ্রুত ট্রেন চলাচল শুরু করার জন্য যুদ্ধকালীন তত্পরতায় কাজ করছেন রেল কর্মীরা। বৃহস্পতিবার উত্তরবঙ্গের ওই ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে।

ময়নাগুড়ির দোমহনিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পরে ২৪ ঘণ্টা কেটে গেছে। মৃত্যু হয়েছে ৯ যাত্রীর। আহত ৪০ জনেরও বেশি।  কেন দুর্ঘটনার কবলে পড়ল আপ বিকানের এক্সপ্রেস (Guwahati-Bikaner Express Derailed)? ত্রুটি কোথায়? রেলওয়ে সেফটি কমিশনারের নেতৃত্বে খোঁজ চালাবে রেলের তদন্তকারী দল। যদিও বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় সরব সিবিআই তদন্ত দাবিতে। তা নিয়ে শুরু তরজা। এদিকে, দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের চালকের বিরুদ্ধে জিআরপিতে অভিযোগ দায়ের করেছেন এক যাত্রী।

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পরে ময়নাগুড়ির দোহমনিতে ধ্বংসের ছবি! কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তার উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে রেল। আপ বিকানের এক্সপ্রেসের দুর্ঘটনার পরে এদিন রাজস্থানের ২ মন্ত্রীকে দোমহনিতে পাঠান মুখ্যমন্ত্রী অশোক গহলৌত। তাঁরা ঘটনাস্থল পরিদর্শনের পরে রেলের আধুনিকীকরণের বিষয়টি নিয়ে মোদি সরকারকে কাঠগড়ায় তোলেন।

রেল সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত আপ বিকানের এক্সপ্রেসের কামরাগুলো, চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি পুরনো কোচ। আর এখানেই প্রশ্ন উঠছে, এক্ষেত্রে লিঙ্ক হফম্যান বুশ বা LHB কামরা থাকলে কি ক্ষয়ক্ষতি আরও কম হত? 

উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছে, সব ড্যামেজ কোচ। তদন্ত হবে না আমরা জানি। চাই তদন্ত হোক।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কথায়, এখন শুধু LHP কোচের উৎপাদন হচ্ছে, ICF কোচ হচ্ছে না, সেটা খুব দ্রুত ফেজ আউট করা হচ্ছে। এটা কোচের ইস্যু নয়, এটা লোকোমোটিভ ইক্যুইপমেন্টের ইস্যু।  

এদিনই কমিশনার অফ রেলওয়ে সেফটি ঘটনাস্থল পরিদর্শন করেন। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের ইঞ্জিন ও ট্র্যাক সমস্ত কিছু খতিয়ে দেখেন তিনি।

রেলওয়ে সেফটি কমিশনার লতিফ খান জানিয়েছেন, ইঞ্জিন, বগি এবং রেলট্র্যাক, রক্ষণাবেক্ষণ-সহ সমস্ত দিক খতিয়ে দেখা হবে, কাল থেকে এনকোয়ারি শুরু হচ্ছে, সংশ্লিষ্ট যারা আছেন তাঁদের সঙ্গে কথা বলব। কেন এই দুর্ঘটনা ঘটল? কোথায় গাফিলতি? কার দায়? এসব নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোরও। 

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
Kalimpong News: পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়েই শেষ হল সব
পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়েই শেষ হল সব
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget