এক্সপ্লোর

Winter Weather Update : উত্তুরে হাওয়ার শিরশিরানি, নভেম্বরের প্রথম সপ্তাহে ফের পারদ নামল কুড়ির ঘরে

Kolkata Winter Update : আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই ক্রমশ পারদ নামা শুরু হবে।

অক্টোবরের শেষে কলকাতায় প্রথম পারদ নামে ২০ ডিগ্রির নিচে। তখনই আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই ক্রমশ পারদ নামা শুরু হবে। পুরোদস্তুর শীতের আমেজ পাবে শহর। কিন্তু তার আগেই নভেম্বরের প্রথম সপ্তাহেই ফের পারদ নামল কুড়ির ঘরে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। জেলায় জেলায় শীতের আমেজ সপ্তাহ শেষে। আবহাওয়া এমন থাকলে উইকএন্ড ট্রিপের পরিকল্পনা করাই যায়। 

অক্টোবরের শেষে গত দশবছরে রেকর্ড তাপমাত্রা নামে। অক্টোবরের শেষে কলকাতায় পারদ নামল ২০ ডিগ্রির নিচে। একদিনে ৪ ডিগ্রি কমে যায় রাতের তাপমাত্রা। গত ২৯ অক্টোবর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল  ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

  • এর আগে ২০১২-র অক্টোবরে ২০ ডিগ্রির নিচে নেমেছিল পারদ। ওই বছর ২৮ অক্টোবর কলকাতার তাপমাত্রা ছিল সর্বনিম্ন ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
  • ২০১৮ সালে ২৭ অক্টোবর ২০ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল তাপমাত্রা। অক্টোবর মাসে কলকাতায় পারদ পতনের সর্বকালীন রেকর্ড ১৯৫৪ সালের ৩১ অক্টোবর। সেবার তাপমাত্রা নেমে ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে।

    নভেম্বর মানেই ক্যালেন্ডারে শীতের মরসুম শুরু । নভেম্বরের শুরুতেই ঝপ করে তাপমাত্রা নামল শহরে। সকালে গায়ে পাতলা চাদর দিয়ে ঘুরতে দেখা গেল অনেককেই। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে তাপমাত্রা ক্রমশ নামবে বলে অনুমান আবহবিদদের।

    অন্যদিকে, বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের আশঙ্কা! শীতের প্রাক্কালে, বৃষ্টি হতে পারে উপকূলের জেলাগুলোতে। আবহাওয়া দফতর সূত্রে খবর, নিম্নচাপের প্রভাবে, আগামী কয়েকদিন কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমের উঁচু এলাকায়।
    এদিকে, কলকাতার পাশাপাশি, জেলাতেও শীতের আমেজ। নভেম্বরের মাঝামাঝি শীতের আমেজ আরও বাড়বে বলে মত আবহবিদদের। ঘূর্ণিঝড় সিত্রাং চলে যেতেই উত্তুরে হাওয়ার দাপট বাড়ছে বাংলায়। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী সপ্তাহে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ-পশ্চিম দিকে দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে দক্ষিণ-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি করতে পারে। 
                                                                         

সেরা শিরোনাম

West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget