এক্সপ্লোর

Cooch Behar News: সভামঞ্চে উপস্থিত কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ, কোচবিহারে পৃথক উত্তরবঙ্গ গড়ার ডাক বিজেপি নেতাদের

North Bengal: উত্তরবঙ্গকে পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবিকে সমর্থন করেন বিজেপি বিধায়ক সুকুমার রায়।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: প্রকাশ্য সভায়পের উত্তরবঙ্গ ভঙ্গের ডাক। উত্তরবঙ্গকে পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি সমর্থন করলেন কোচবিহার উত্তরের বিজেপি বিধায়ক। তাঁর অভিযোগ, বঞ্চনা থেকে রেহাই পেতেই এই দাবিকে সমর্থন। বিজেপি-কে (BJP) পাল্টা আক্রমণ তৃণমূলের (TMC)।

নিশীথের উপস্থিতিতেই প্রকাশ্য সভায় উত্তরবঙ্গ ভঙ্গে সমর্থন নেতাদের

বর্তমান কোচবিহার (Cooch Behar News) জেলা অতীতে বৃহত্তর কামরূপ রাজ্যের অন্তর্গত ছিল। ২৮ অগাস্ট, ১৯৪৯ ভারতের সঙ্গে যুক্ত হয় কোচবিহার। সেই উপলক্ষে রবিবার কোচবিহার শহরে একটি জনসভা করে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। জনসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik), বিজেপি বিধায়ক মালতিরাভা রায়, সুকুমার রায়।

সেখানেই উত্তরবঙ্গকে পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবিকে সমর্থন করেন বিজেপি বিধায়ক সুকুমার রায়। তিনি বলেন, ‘‘উত্তরবঙ্গের আলাদা করার দাবিকে সমর্থন করি।’’ তিনি আরও বলেন, ‘‘উত্তরবঙ্গ  বঞ্চিত আমরা বলে আসছি আর সেই জন্য উত্তরবঙ্গের জন্যে যে দাবি  উঠছে যে উত্তরবঙ্গ আলাদা রাজ্য করতে হবে, সেই দাবিকেও আমরা সমর্থন করি। উত্তরবঙ্গবের উন্নয়ন হয়নি।’’

আরও পড়ুন: Khidirpur Accident : একই রাস্তায় দুর্ঘটনায় মৃত্যু হয় যুব তৃণমূল নেতার, খিদিরপুরের ঘটনায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা

একই সুর ধরা পড়ে মালতিরাভার গলায়। তিনি বলেন, ‘‘কিছু  নেতা এসে বলে যাচ্ছে উত্তরবঙ্গকে ভাগ করা যাবে না । আমি বলছি উত্তরবঙ্গের মানুষ ঠিক করবে আলাদা হবে কিনা ।গ্রেটার কোচবিহার আন্দোলনের পাশে রয়েছেন বিজেপি বিধায়করা।’’

নিশীথের উপস্থিতিতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেছে গ্রেটার কোচবিহার আন্দোলনের নেতা অনন্ত মহারাজের মুখেও। তিনি বলেন, ‘‘কোচবিহার কেন্দ্র শাসিত অঞ্চল হচ্ছে।’’

২০২১-এর রাজ্য বিধানসভা ভোটের ফলপ্রকাশের পর-পরই উত্তরবঙ্গকে পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার দাবিতে সরব হন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা। এর পর থেকেই একের পর একবিজেপি নেতা উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবিতে সরব হন।

বার বার উত্তরবঙ্গ বিভাজনের দাবিতে সমর্থন বিজেপি-র

সেই নিয়ে এ দিন বিজেপি-কে নিশানা করেন কোচবিহারের তৃণমূল সভাপতি অভিজিৎ দে। তাঁর কথায়, ‘‘মোর্চাকে ব্যবহার করে দার্জিলিং এ এক জিনিস করেছিল। এ বার অনন্তকে ব্যবহার এক জিনিস করছে বিজেপি। ওসব কোনও হবে না। বাংলা বিভাজন হবে না।’’ পৃথক গোর্খাল্যান্ড-সহ আলাদা রাজ্যের দাবিতে বার বার তেতে উঠেছে উত্তরবঙ্গ। সেই বিতর্কে অন্য মাত্রা যোগ করলেন বিজেপি নেতারা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget